খেলা

ওয়ার্ল্ড জুনিয়র টেনিসে বালকে লিকুল, বালিকায় জিমো চ্যাম্পিয়ন

নিজস্ব প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ১৭ অক্টোবর ২০২৬, ১১:১০
 ছবি:

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতার বালক ও বালিকা এককের শিরোপা জিতেছেন থাইল্যান্ডের প্যাচারাফল লিকুল ও চীনের জিমো সং। শনিবার রমনার জাতীয় টেনিস কমপ্লেক্সে ফাইনালের মধ্য দিয়ে শেষ হয়েছে ১৭ দেশের ১০৭ খেলোয়াড়ের অংশগ্রহণে আয়োজিত এই আন্তর্জাতিক টুর্নামেন্ট।

বালক এককের ফাইনালে থাইল্যান্ডের দুই খেলোয়াড়ের লড়াইয়ে দ্বিতীয় বাছাই প্যাচারাফল লিকুল ২-৬, ৬-০, ৬-১ গেমে হারিয়েছেন শীর্ষ বাছাই ত্রি শ্রীসেনকে। প্রথম সেটে হারের পর দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ান লিকুল। পরের দুই সেটে প্রতিপক্ষকে কার্যত কোনো সুযোগ না দিয়ে শিরোপা নিশ্চিত করেন তিনি।

বালিকা এককের ফাইনালে শ্রীলঙ্কার দ্বিতীয় বাছাই ইউহানসা পেইরিসকে সরাসরি সেটে পরাজিত করেন চীনের জিমো সং। ৬-৪, ৬-২ গেমের জয়ে শিরোপা জিতে নেন তিনি।

গত ১৩ অক্টোবর শুরু হয়েছিল প্রতিযোগিতার মূলপর্বের খেলা। শনিবার ফাইনাল শেষে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

এ সময় উপস্থিত ছিলেন টুর্নামেন্টের যৌথ স্পনসর আর.এ স্পিনিং মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার রাজীব হায়দার, বাংলাদেশ টেনিস ফেডারেশনের সভাপতি শফিকুল ইসলাম সরকার, সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ (কারেন), কোষাধ্যক্ষ এম এ জিন্নাহ এবং টুর্নামেন্ট ডিরেক্টর মুয়াম্মার আহমাদ।

১৭ দেশের তরুণ খেলোয়াড়দের অংশগ্রহণে আয়োজিত এই প্রতিযোগিতা আন্তর্জাতিক পর্যায়ে জুনিয়র টেনিসে নিজেদের দক্ষতা তুলে ধরার গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে ভূমিকা রেখেছে।

১

‘ফ্যামিলি কার্ড তালাক বন্ধ করেছে, ভাত খাইতে হলে স্বামীকে ওই নারীর কাছে আসতে হবে’

২

রংপুরে আবাসিক হোটেলে মাদকসহ দুই পুলিশ সদস্য আটক

৩

সাদুল্লাপুরে ব্রিজের নিচ থেকে নারীর মরদেহ উদ্ধার

৪

সোনারগাঁয়ে ৮ দিন ব্যাপী লালন কারুমেলা শুরু

৫

ইনানীতে রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড: নিহত ১০, আহত ১৫

৬

ইশরাকের অ্যাকশন সন্ত্রাসবাদকে প্রমোট করছে: ইসলামী আন্দোলন

৭

মাদক নির্মূলে পিস্তল হাতে প্রতিমন্ত্রী ইশরাকের অভিযান, আটক ৬

৮

‘পিস্তল নিয়ে মাদকবিরোধী অভিযান সন্ত্রাসবাদকে প্রমোট করছে’

৯

বিশ্বের সেরা ইয়ামাল, ব্যালন ডি’অরে নেইমারের সমর্থন

১০

ফিওনা সাইক্লিংয়ে সেনাবাহিনীর শ্রেষ্ঠত্ব অর্জন

১১

তুর্কি এয়ারলাইনস গলফে হুমায়ুন চ্যাম্পিয়ন

১২

ওয়ার্ল্ড জুনিয়র টেনিসে বালকে লিকুল, বালিকায় জিমো চ্যাম্পিয়ন

১৩

সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড আমাদের জন্য বড় শিক্ষা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১৪

৩১ অক্টোবর ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করার আহ্বান জামায়াতের

১৫

গাজীপুরে ইবনে সিনা ওষুধ কারখার আগুন নিয়ন্ত্রণে

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত