সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের ব্যর্থতা

ডুলির ভবিষ্যৎ নিয়ে বাফুফে সিদ্ধান্ত নেবে পরবর্তী সভায়

নিজস্ব প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ২৩ নভেম্বর ২০২৬, ০৩:১১
 ছবি:

সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের ব্যর্থতার পর জাতীয় ফুটবল দলের প্রধান কোচ টমাস ডুলির ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ন্যাশনাল টিমস ম্যানেজমেন্ট কমিটি এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়নি।

কোচের সঙ্গে আরও আলোচনা এবং দলের অন্যান্য সংশ্লিষ্টদের মতামত গ্রহণের পর পরবর্তী সভায় বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। প্রয়োজন দেখা দিলে কমিটির সুপারিশ বাফুফের নির্বাহী কমিটিতে পাঠানো হবে।

শনিবার সন্ধ্যায় বাফুফে সভাপতি এবং ন্যাশনাল টিমস ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান তাবিথ আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভার পর এসব কথা জানিয়েছেন কমিটির সদস্য ও বাফুফের মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু।

সভায় উপস্থিত ছিলেন কোচ টমাস ডুলি। সাফের সেমিফাইনালে পাকিস্তানের কাছে বাংলাদেশের পরাজয় ও দলের পারফরম্যান্স নিয়ে তাকে বিভিন্ন প্রশ্ন করা হয়। বাবুর মতে, কোচ প্রশ্নের জবাব দিয়েছেন এবং পরে আলোচনা শেষে সভা থেকে বিদায় পেয়েছেন।

তবে সেই দিনই কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া সম্ভব হয়নি। আমিরুল ইসলাম বাবু বলেন, ‘কোচকে আমরা সরিয়ে দেব, রাখব, নাকি অন্য কোনো সিদ্ধান্ত নেব, তা এখনই ঠিক করা হয়নি। বিষয়টি আমরা খুব বিস্তারিতভাবে পর্যালোচনা করতে চাই। খুব শিগগিরই আমরা আরেকটি সভা ডেকব। দেশের ফুটবলের স্বার্থে কোচের বিষয়ে যে কোনো সিদ্ধান্ত নিতে পারি।’

কোচের বিষয়ে সিদ্ধান্ত নিতে সময় লাগার কারণ হিসেবে বাবু জানিয়েছেন, শুধু প্রধান কোচ নয়, তার সঙ্গে কাজ করা সহকারী কোচ, ভিডিও অ্যানালিস্ট, ফিজিওসহ দেশীয় কোচিং স্টাফদের সঙ্গেও কথা বলতে চায় কমিটি। এজন্য টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটুকেও সভায় রাখা হয়েছে।

তিনি বলেন, ‘আমরা ইতিবাচক এবং নেতিবাচক সব দিক বিবেচনা করছি। তাই দ্রুত সিদ্ধান্ত না নিয়ে বিষয়গুলো গভীরভাবে যাচাই করতে চাই। পরবর্তী সভায় প্রয়োজনীয় আলোচনার পর সিদ্ধান্ত নেব।’

কোচের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নির্বাহী কমিটির হাতে থাকবে বলেও জানিয়েছেন বাবু। তার বক্তব্য, ‘ন্যাশনাল টিমস ম্যানেজমেন্ট কমিটি একটি স্থায়ী কমিটি। আমরা আলোচনা শেষ করে প্রয়োজন হলে সিদ্ধান্তের জন্য প্রস্তাব নেবে নির্বাহী কমিটিতে। তারপরে তারা চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।’

সাফে প্রত্যাশিত ফলাফল না পাওয়া নিয়েও আলোচনা হয়েছে। বাবু বলেন, ‘আমাদের সমর্থকরা চ্যাম্পিয়ন হওয়ার প্রত্যাশায় ছিল। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের পর পাকিস্তানের কাছে সেমিফাইনালে হার নিয়ে সবাই হতাশ হয়েছেন।’

অন্যদিকে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে চোট পাওয়া ফুটবলার সাদ উদ্দিনের চিকিৎসার সম্পূর্ণ ব্যয় বহন করার সিদ্ধান্ত নিয়েছে বাফুফে। MRI পরীক্ষার পর উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতে পাঠানোর উদ্যোগ নেয়া হচ্ছে। এজন্য ভারতীয় দূতাবাসের সঙ্গে ভিসার আোবেদন বিষয়ে যোগাযোগ করা হচ্ছে, জানান বাবু।

তিনি বলেন, ‘সাদ আমাদের দেশের সম্পদ। দেশের হয়ে খেলতে গিয়ে সে আহত হয়েছে। সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত তার চিকিৎসার যাবতীয় খরচ বাফুফে বহন করবে।’

কোচের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা থাকলেও বাবুর বক্তব্যে স্পষ্ট—ডুলিকে নিয়ে আলোচনা এখনও শেষ হয়নি। বাংলাদেশ ফুটবল সংশ্লিষ্টরা পরবর্তী সভা এবং নির্বাহী কমিটির সিদ্ধান্তের জন্য অপেক্ষায় থাকতে হবে।

১

টোলের তথ্য গোপনের অভিযোগে দুদকের অভিযান

২

হঠাৎ ঢাকা রেঞ্জে আনা হচ্ছে বেনজীর-ঘনিষ্ঠ তৈমুরসহ বিতর্কিত তিন কর্মকর্তাকে

৩

বাচসাসের নতুন সভাপতি আবদুর রহমান, সম্পাদক রাহাত সাইফুল

৪

এনভিডিয়া বিতর্কে নতুন করে চাপে যুক্তরাষ্ট্র-চীন সম্পর্ক

৫

ফতুল্লায় ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল খুন, প্রাণে বাঁচলেন এএসআই

৬

শিল্পাঞ্চলে অস্থিরতায় ২৬ জনকে উসকানিদাতা হিসেবে চিহ্নিত

৭

২৭ কোটি টন চুনাপাথরের সম্ভাব্য মজুত, ছয় দশকেও চালু হয়নি খনি

৮

মুক্তিযুদ্ধের ফরাসি বন্ধু অঁন্দ্রে মালরো স্মরণে বিশেষ প্রদর্শনী

৯

আওয়ামী লীগ মোকাবিলায় সংলাপ, শুরু এনসিপিকে দিয়ে; ১১-দলীয় জোটে সংশয়

১০

বিতর্কিত তিন পরিদর্শককে ঢাকা রেঞ্জে ফেরানো, বদলির সময় নিয়ে প্রশ্ন

১১

ফেরেশতারা যাঁদের জন্য জন্য দোয়া করেন

১২

হোমনা ও তিতাস উপজেলা জামায়াতের আমির নির্বাচিত হলেন কারা

১৩

ভিয়েতনামের সমান সুবিধা দিন, সমান মজুরি দেব: বিজিএমইএ সভাপতি

১৪

নির্বাসিত সাবেক নেত্রীকে ঘিরে প্রাণঘাতী বিক্ষোভে উত্তাল বাংলাদেশ

১৫

কম্বোডিয়ায় আটকে দেড় শতাধিক বাংলাদেশি, দিন কাটছে অনাহারে-অর্ধাহারে

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৩

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত

`); printWindow.document.close(); printWindow.focus(); printWindow.print(); printWindow.close(); }