বিনোদন

বাচসাসের নতুন সভাপতি আবদুর রহমান, সম্পাদক রাহাত সাইফুল

বিনোদন প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ২৩ নভেম্বর ২০২৬, ০৩:১১
 ছবি:

বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন আবদুর রহমান এবং সাধারণ সম্পাদক হয়েছেন রাহাত সাইফুল। শুক্রবার (২০ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। এ নির্বাচনে সভাপতি পদে ৫৭ ভোটের ব্যবধানে এবং সাধারণ সম্পাদক পদে ৯২ ভোটের ব্যবধানে জয় পেয়েছেন যথাক্রমে আবদুর রহমান ও রাহাত সাইফুল।

সভাপতি পদে আবদুর রহমান পেয়েছেন ২৪৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কামরুল হাসান দর্পণ পেয়েছেন ১৮৯ ভোট। এ পদে অপর প্রার্থী কাজী ফারুক বাবুল পেয়েছেন ৩ ভোট।

সাধারণ সম্পাদক পদে রাহাত সাইফুল পেয়েছেন ২৪৬ ভোট। তার প্রতিদ্বন্দ্বী আহমেদ তেপান্তর (আওয়াল) পেয়েছেন ১৫৪ ভোট। ৯২ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন রাহাত। এ পদে অঞ্জন রহমান পেয়েছেন ৩৬ ভোট।

সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন দু’জন। ২৬১ ভোট পেয়ে প্রথম হয়েছেন রিমন মাহফুজ এবং ২২৯ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন হামিদ মোহাম্মদ জসিম। এ পদে আঞ্জুমান আরা শিল্পী পেয়েছেন ১৯৯ ভোট এবং সাহাবুদ্দিন মজুমদার পেয়েছেন ১১১ ভোট। সহ-সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আবু হুরায়রা মুরাদ।

অন্য সম্পাদকীয় পদের মধ্যে অর্থ সম্পাদক নির্বাচিত হয়েছেন সৈয়দা ফারজানা জামান রুম্পা। তিনি পেয়েছেন ২৫৬ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে ২২৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন রুহুল আমিন ভূঁইয়া। আন্তর্জাতিক ও গবেষণা সম্পাদক পদে ২৩১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আনিসুল হক রাশেদ। সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে ২৪১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন পান্থ আফজাল।

এ ছাড়া সমাজকল্যাণ ও মহিলা বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন ইশরাত জাহান স্বর্ণা, তিনি পেয়েছেন ২৪৭ ভোট। প্রচার ও প্রকাশনা সম্পাদক তৌফিক অপু ২২৬ ভোট এবং দফতর সম্পাদক মহিব আল হাসান ২২৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

নির্বাহী সদস্যের নয়টি পদে সর্বোচ্চ ২৬৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন শফিকুল আলম মিলন। অন্য নির্বাচিতরা হলেন সুকন্যা আমির (২৬২), রুহুল সাখাওয়াত (২৪৯), রাজু আলীম (২৩৫), অরণ্য শোয়েব (২১৮), সালাম মাহমুদ (২১৬), শাকিল হোসেন (২০১), হাফিজ রহমান (১৯৩) ও সালাম ফারুক (১৯০)।

এ পদে সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই হয়েছে নবম বা শেষ আসনটি নিয়ে। ১৯০ ভোট পেয়ে শেষ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন সালাম ফারুক। মাত্র দুই ভোট কম পেয়ে বাদ পড়েছেন আফসানা খানম। তার প্রাপ্ত ভোট ১৮৮।

এ ছাড়া মো. মাজহার বাবু পেয়েছেন ১৮২, দীপংকর দীপক ১৭৫, হাবিবুর রহমান ১৬৮, লুৎফর রহমান খান ১৬৫, মো: মনিরুজ্জামান (অপূর্ব) ১৪৫, আল আমিন সেলিম ১৩৮, সুমন চৌধুরী ১৩৮, আল এহসান ১২৭, খান আক্তার হোসেন ৫৪ এবং তাজ উদ্দিন আহমেদ ৪৯ ভোট।

১

হঠাৎ ঢাকা রেঞ্জে আনা হচ্ছে বেনজীর-ঘনিষ্ঠ তৈমুরসহ বিতর্কিত তিন কর্মকর্তাকে

২

বাচসাসের নতুন সভাপতি আবদুর রহমান, সম্পাদক রাহাত সাইফুল

৩

এনভিডিয়া বিতর্কে নতুন করে চাপে যুক্তরাষ্ট্র-চীন সম্পর্ক

৪

ফতুল্লায় ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল খুন, প্রাণে বাঁচলেন এএসআই

৫

শিল্পাঞ্চলে অস্থিরতায় ২৬ জনকে উসকানিদাতা হিসেবে চিহ্নিত

৬

২৭ কোটি টন চুনাপাথরের সম্ভাব্য মজুত, ছয় দশকেও চালু হয়নি খনি

৭

মুক্তিযুদ্ধের ফরাসি বন্ধু অঁন্দ্রে মালরো স্মরণে বিশেষ প্রদর্শনী

৮

আওয়ামী লীগ মোকাবিলায় সংলাপ, শুরু এনসিপিকে দিয়ে; ১১-দলীয় জোটে সংশয়

৯

বিতর্কিত তিন পরিদর্শককে ঢাকা রেঞ্জে ফেরানো, বদলির সময় নিয়ে প্রশ্ন

১০

ফেরেশতারা যাঁদের জন্য জন্য দোয়া করেন

১১

হোমনা ও তিতাস উপজেলা জামায়াতের আমির নির্বাচিত হলেন কারা

১২

ভিয়েতনামের সমান সুবিধা দিন, সমান মজুরি দেব: বিজিএমইএ সভাপতি

১৩

নির্বাসিত সাবেক নেত্রীকে ঘিরে প্রাণঘাতী বিক্ষোভে উত্তাল বাংলাদেশ

১৪

কম্বোডিয়ায় আটকে দেড় শতাধিক বাংলাদেশি, দিন কাটছে অনাহারে-অর্ধাহারে

১৫

পরিবারকে আক্রমণ করলে চুপ থাকবেন না, ‘যোদ্ধা’ হয়ে উঠবেন রাশমিকা

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৩

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত

`); printWindow.document.close(); printWindow.focus(); printWindow.print(); printWindow.close(); }