পর্যটন উন্নয়নে প্রয়োজনে ইসিআই আইন সংশোধন করা হবে: লুৎফুর রহমান কাজল

কক্সবাজার প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ২৪ অক্টোবর ২০২৬, ০৮:১০
 ছবি:

পর্যটন নগরী কক্সবাজারে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতকরণ, হোটেল-মোটেল, রিসোর্ট ও রেস্তোরাঁর সার্বিক ব্যবস্থাপনার মান উন্নয়ন এবং পর্যটন খাতকে আরও নিরাপদ ও আধুনিক করতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (২৪ অক্টোবর) কক্সবাজার জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল। বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আব্দুল মান্নান।

 

সভায় প্রধান অতিথি লুৎফুর রহমান কাজল বলেন, কক্সবাজারের পর্যটন খাতের উন্নয়ন, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং পর্যটনসংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর ব্যবস্থাপনার মান বাড়াতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। পর্যটন উন্নয়নের স্বার্থে প্রয়োজনে ইসিআই আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।

 

তিনি বলেন, পর্যটন শিল্পের বিকাশে সংশ্লিষ্ট সব পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পর্যটকদের জন্য নিরাপদ পরিবেশ, মানসম্মত সেবা এবং হয়রানিমুক্ত ভ্রমণ নিশ্চিত করা গেলে কক্সবাজারের পর্যটনশিল্প আরও এগিয়ে যাবে।

 

বিশেষ অতিথি সংসদ সদস্য অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না হোটেলে কক্ষ ভাড়া দেওয়ার ক্ষেত্রে পর্যটকদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) যাচাইয়ের ওপর গুরুত্বারোপ করেন। তিনি এনআইডি কার্ড ছাড়া হোটেলে কক্ষ ভাড়া না দেওয়ার পরামর্শ দেন। তাঁর মতে, হোটেলে অবস্থানকারীদের পরিচয় নিশ্চিত করা নিরাপত্তা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ।

 

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. আব্দুল মান্নান পর্যটনসংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা ও ব্যবস্থাপনার মান উন্নয়নে প্রশাসন, ব্যবসায়ী এবং সংশ্লিষ্ট অংশীজনদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দেন।

 

সভায় কক্সবাজারের পর্যটন খাতের বিদ্যমান সমস্যা, হোটেল-মোটেল ও রিসোর্টের নিরাপত্তাব্যবস্থা, রেস্তোরাঁর ব্যবস্থাপনার মান এবং পর্যটকদের নিরাপদ সেবা নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

 

সংশ্লিষ্টদের মতে, কক্সবাজারে পর্যটকের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে আবাসন ও খাবারের সেবার মান বজায় রাখা, পরিচয় যাচাই, অগ্নিনিরাপত্তা এবং সার্বিক নিরাপত্তাব্যবস্থা জোরদার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব ক্ষেত্রে কার্যকর তদারকি ও জবাবদিহি নিশ্চিত করা গেলে পর্যটকদের আস্থা বাড়বে এবং দেশের অন্যতম প্রধান পর্যটনকেন্দ্র হিসেবে কক্সবাজারের সুনাম আরও সুদৃঢ় হবে।

১

মার্কিন কর্মকর্তাদের হত্যার চেষ্টা চালাচ্ছে ইরান, গোয়েন্দাদের সতর্কবার্তা

২

স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগ চায় এনসিপি

৩

নিষিদ্ধ যুবলীগ ও ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা, আহত ২

৪

৭১ এর ভূমিকার জন্যই জামায়াত বর্তমানে আওয়ামী লীগের সমর্থন চায়: রিজভী

৫

মোস্তফা সরওয়ার ফারুকীর ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকড

৬

জামায়াত আমিরের ডিভাইস না দেওয়ার পেছনে বড় অপরাধ লুকানোর বিষয় আছে: রাশেদ খাঁন

৭

ভারতের প্রথম আইআইটি থেকে ডিজিটাল স্বাস্থ্য: ভারত-ইউএনডিপির সাত দশকের অংশীদারিত্ব

৮

এবার জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড

৯

ভোট ডাকাতি করব না, কাউকে করতেও দেব না: গোলাম পরওয়ার

১০

দিনাজপুরে বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে গাছ আলু

১১

বিশ্বের স্থপতিদের হতবাক করে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করল গ্রিন ফিল্ড ফ্যাক্টরি

১২

পর্যটন উন্নয়নে প্রয়োজনে ইসিআই আইন সংশোধন করা হবে: লুৎফুর রহমান কাজল

১৩

সাদপন্থিরা আর কখনো টঙ্গী ইজতেমা ময়দান ব্যবহার করতে পারবে না: হেফাজতের আমির মুহিববুল্লাহ

১৪

চাঁদাবাজি নির্মূলে শিগগিরই নতুন আইন আসছে: আইজিপি

১৫

আ.লীগের সঙ্গে ‘আঁতাত’, কেউ প্রমাণ দিতে পারলে জাতির কাছে ক্ষমা চাইবেন: জামায়াত আমিরের চ্যালেঞ্জ

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত