আসাদুজ্জামান খানকে ফেরত চেয়ে ভারতকে চিঠি দেওয়া হয়েছে:প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার:
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দেশে ফিরিয়ে দিতে ভারত সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছে বাংলাদেশ।

সোমবার (২০ জুলাই) বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) আয়োজিত এক সেমিনার শেষে এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

তিনি বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারত সরকারের কাছে আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে চিঠি পাঠানো হয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডের রায়ের কপিও পাঠানো হয়েছে।

প্রতিমন্ত্রী জানান, ভারতে অবস্থানরত পলাতক আসামিদের প্রত্যর্পণের জন্য পৃথক পৃথক চিঠি দেওয়া হচ্ছে। কূটনৈতিক প্রটোকল ও দুই দেশের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী তাদের দেশে ফিরিয়ে এনে বিচার সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, যারা পলাতক এবং যাদের বিরুদ্ধে বিচার শেষ হয়ে সাজা হয়েছে, তাদের ফিরিয়ে এনে বাংলাদেশের মাটিতে বিচার কার্যকর করা সরকারের লক্ষ্য। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ও কূটনৈতিক কার্যক্রম চলমান রয়েছে।

শামা ওবায়েদ আরও বলেন, এখন ভারত সরকারের প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছে বাংলাদেশ। তিনি আশা প্রকাশ করেন, দ্বিপাক্ষিক সম্পর্কের স্বার্থে ভারত ইতিবাচক সাড়া দেবে এবং প্রত্যর্পণ প্রক্রিয়ায় সহযোগিতা করবে।

 

শু/আজা

এলাকার খবর

সম্পর্কিত