জিয়া হত্যা মামলায় গ্রেপ্তার মোজাফফরের বিচার সেনা আইনে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক সেনা কর্মকর্তা মেজর (অব.) মোজাফফর হোসেনের বিচার সেনা আইন অনুযায়ী জেনারেল কোর্ট মার্শালের মাধ্যমে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সোমবার (২০ জুলাই) রাজধানীর পিলখানায় বিজিবি সদর দপ্তর পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, একই ব্যক্তি একই অপরাধে দুই ভিন্ন আইনে বিচারের মুখোমুখি হতে পারেন না। তাই গ্রেপ্তারের পর মোজাফফর হোসেনকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে এবং সেনা আইন অনুযায়ী তার বিচার সম্পন্ন হবে।

তিনি জানান, জিয়াউর রহমান হত্যা মামলার অন্যান্য আসামিদের বিচারও জেনারেল কোর্ট মার্শালের মাধ্যমে হয়েছে। দীর্ঘদিন পলাতক থাকায় মোজাফফর হোসেনের বিচার তখন সম্পন্ন করা সম্ভব হয়নি।

সালাহউদ্দিন আহমদ বলেন, আগে দণ্ডিত বা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের মামলার রায়ে মোজাফফর হোসেনকে নিয়ে কোনো পর্যবেক্ষণ বা তথ্য থাকলে, তা জেনারেল কোর্ট মার্শাল বিবেচনায় নেবে। সিভিল কোর্টে তার বিরুদ্ধে নতুন করে বিচার হবে কি না, সেটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনগতভাবে পর্যালোচনা করবে।

মিয়ানমার সীমান্ত পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আরাকান আর্মি, মিয়ানমারের সেনাবাহিনী ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর সংঘাতের প্রভাব বাংলাদেশের সীমান্ত এলাকায় পড়ছে। মাদক পাচার, গোলাগুলির স্পিলওভার এবং সীমান্ত নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় ১০৯ কিলোমিটার কাঁটাতারের বেড়া নির্মাণের প্রস্তাব সরকার বিবেচনা করছে।

তিনি বলেন, বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। তবে সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

 

শু/আজা

এলাকার খবর

সম্পর্কিত