টিআইবির ট্রাস্টি বোর্ডের নতুন সদস্য অধ্যাপক সেলিম রায়হান

নিজস্ব প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক সেলিম রায়হান ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) ট্রাস্টি বোর্ডের নতুন সদস্য হয়েছেন। তিনি আগামী তিন বছর এ দায়িত্ব পালন করবেন।

মঙ্গলবার বিকেলে টিআইবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

অধ্যাপক সেলিম রায়হান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর এবং যুক্তরাজ্যের ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। তিনি বর্তমানে সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিংয়ের নির্বাহী পরিচালক। এছাড়া গ্লোবাল ডেভেলপমেন্ট নেটওয়ার্কের পরিচালনা পর্ষদের সদস্য, ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ের সম্মানসূচক সিনিয়র রিসার্চ ফেলো এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ‘কাটিং এজ অব ডেভেলপমেন্ট থিংকিং’ কর্মসূচির অ্যালামনাই হিসেবে দায়িত্ব পালন করছেন।

টিআইবির ট্রাস্টি বোর্ড সংস্থাটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম। বর্তমানে বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন মানবাধিকারকর্মী মনসুর আহমেদ চৌধুরী। কোষাধ্যক্ষ হিসেবে রয়েছেন মাহফুজ আনাম। এছাড়া বোর্ডের সদস্য হিসেবে রয়েছেন সুস্মিতা চাকমা, ফিলিপ গাইন, বনশ্রী পাল, ফারুক আহমেদ, তাহেরা ইয়াসমিন ও ব্যারিস্টার মনজুর হাসান।

 

শু/আজা

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত