বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সূচকে দুই ধাপ পিছিয়েছে বাংলাদেশ, অবস্থান এখন ৯৭তম

নিজস্ব প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
সংগৃহীত ছবি:
সংগৃহীত ছবি:

বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় আবারও পিছিয়েছে বাংলাদেশ। ২০২৬ সালের জুলাই মাসে প্রকাশিত হেনলি পাসপোর্ট ইনডেক্সে বাংলাদেশের অবস্থান নেমে এসেছে ৯৭তম স্থানে, যা বছরের শুরুতে ছিল ৯৫তম। একই অবস্থানে রয়েছে উত্তর কোরিয়া।

লন্ডনভিত্তিক আন্তর্জাতিক পরামর্শক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স বিশ্বের ১৯৯টি দেশের পাসপোর্ট এবং ২২৭টি ভ্রমণ গন্তব্যের তথ্য বিশ্লেষণ করে এ সূচক প্রকাশ করেছে। সূচক অনুযায়ী, বর্তমানে বাংলাদেশি পাসপোর্টধারীরা আগাম ভিসা ছাড়াই, ভিসা অন অ্যারাইভাল বা ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন (ইটিএ) সুবিধায় বিশ্বের ৩৫টি দেশে ভ্রমণ করতে পারেন। জানুয়ারিতে এ সংখ্যা ছিল ৩৭টি। ফলে ছয় মাসের ব্যবধানে বাংলাদেশ দুটি সহজ ভ্রমণ গন্তব্য হারিয়েছে।

তবে ২০২৫ সালের জুলাইয়ের তুলনায় বাংলাদেশের অবস্থান তিন ধাপ উন্নতি করেছে। সে সময় বাংলাদেশের অবস্থান ছিল ১০০তম।

এবারের সূচকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের শীর্ষে রয়েছে সিঙ্গাপুর। দেশটির নাগরিকরা আগাম ভিসা ছাড়াই ১৯২টি দেশে ভ্রমণ করতে পারেন। দক্ষিণ এশিয়ায় সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট মালদ্বীপের, যার অবস্থান ৫২তম। ভারতের অবস্থান ৮১তম, শ্রীলঙ্কার ৯৪তম, বাংলাদেশের ৯৭তম, নেপালের ৯৮তম, পাকিস্তানের ১০১তম এবং আফগানিস্তানের ১০৪তম অবস্থানে রয়েছে।

 

শু/আজা

এলাকার খবর

সম্পর্কিত