ভারত-বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে খালেদা জিয়ার অবদান সর্বদা স্মরণ করা হবে: মোদি

আজাদ প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একইসঙ্গে ভারত-বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে খালেদা জিয়ার গুরুত্বপূর্ণ অবদান সর্বদা স্মরণ করা হবে বলেও মন্তব্য করেছেন তিনি।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে খালেদা জিয়ার মৃত্যুর পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এই মন্তব্য করেন মোদি।

পোস্টে তিনি লিখেছেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর সংবাদে গভীর শোকাহত। তার পরিবার এবং বাংলাদেশের সকল মানুষের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা। সর্বশক্তিমান তার পরিবারকে এই মর্মান্তিক ক্ষতি সহ্য করার শক্তি দান করুন।

মোদি আরও লিখেছেন, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে, বাংলাদেশের উন্নয়নের পাশাপাশি দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে তার গুরুত্বপূর্ণ অবদান সর্বদা স্মরণ করা হবে। 

তিনি লিখেছেন, ২০১৫ সালে ঢাকায় তার সঙ্গে আমার উষ্ণ সাক্ষাতের কথা আমি স্মরণ করি। আমরা আশা করি তার দৃষ্টিভঙ্গি এবং উত্তরাধিকার আমাদের অংশীদারিত্বকে পরিচালিত করবে। তার আত্মা শান্তিতে থাকুক।

এলাকার খবর

সম্পর্কিত