লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ প্রকৌশলী বদলি

নিজস্ব প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ জন প্রকৌশলীকে বদলি ও পদায়ন করা হয়েছে।

রোববার (১৬ আগস্ট) রাজধানীর সেগুনবাগিচায় পূর্ত ভবনের সম্মেলন কক্ষে এ লটারি অনুষ্ঠিত হয়। এতে ১৫২ জন সহকারী প্রকৌশলী (সিভিল), ৬৭ জন সহকারী প্রকৌশলী (ই/এম), ১৩৫ জন উপবিভাগীয় প্রকৌশলী (সিভিল) এবং ৫৫ জন উপবিভাগীয় প্রকৌশলী (ই/এম)-কে বদলি করা হয়।

লটারির মাধ্যমে সহকারী প্রকৌশলী (সিভিল ও ই/এম) পদে ঢাকা বিভাগের বিভিন্ন কার্যালয়ে ১০০ জন, রাজশাহী বিভাগে ২০ জন, চট্টগ্রাম বিভাগে ৩৪ জন, খুলনায় ২০ জন, বরিশালে ১২ জন, সিলেটে ৭ জন, ময়মনসিংহে ৯ জন এবং রংপুরে ১৭ জনকে বদলি-পদায়ন করা হয়েছে।

অন্যদিকে উপবিভাগীয় প্রকৌশলী (সিভিল ও ই/এম) পদে ঢাকা বিভাগের বিভিন্ন কার্যালয়ে ৭৯ জন, রাজশাহীতে ১৮ জন, চট্টগ্রামে ৩২ জন, খুলনায় ২০ জন, বরিশালে ১০ জন, সিলেটে ৯ জন, ময়মনসিংহে ৭ জন এবং রংপুরে ১৫ জনকে বদলি-পদায়ন করা হয়েছে।

বদলি ও পদায়নে স্বচ্ছতা, নিরপেক্ষতা ও শৃঙ্খলা নিশ্চিত করতে এ লটারির আয়োজন করা হয়। এতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সারোয়ার আলম, গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কাজী মো. ফিরোজ হাসান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মুহাম্মদ সারওয়ার জাহান ও স্বপন চাকমাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ ছাড়া গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আবুল খায়ের, আশ্রাফুল হক, উপসচিব খান মো. নাজমুস শোয়েব, উপসচিব মো. আবু নাছেরসহ অন্যান্য প্রকৌশলী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এর আগে গত ৩০ জুলাই লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ জন উপসহকারী প্রকৌশলী (সিভিল) এবং ৩ আগস্ট ২৫৪ জন উপসহকারী প্রকৌশলী (ই/এম)-কে বদলি করা হয়েছিল।

 

শু/আজা

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত