মিরপুর–১০ মেট্রোস্টেশনের নিচে ডিএমটিসিএলের উচ্ছেদ অভিযান

নিজস্ব প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
যাত্রীদের চলাচলের পথ নির্বিঘ্ন করতে রাজধানীর মিরপুর–১০ মেট্রো স্টেশনের নিচে উচ্ছেদ অভিযান পরিচালনা করে ডিএমটিসিএল। ছবি:
যাত্রীদের চলাচলের পথ নির্বিঘ্ন করতে রাজধানীর মিরপুর–১০ মেট্রো স্টেশনের নিচে উচ্ছেদ অভিযান পরিচালনা করে ডিএমটিসিএল। ছবি:

যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে রাজধানীর মিরপুর–১০ মেট্রোস্টেশনের নিচে উচ্ছেদ অভিযান চালিয়েছে ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে স্টেশনসংলগ্ন এলাকার অবৈধ স্থাপনা ও দখল অপসারণ করা হয়।

ডিএমটিসিএলের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, তিন নির্বাহী ম্যাজিস্ট্রেট—মোহাম্মদ শাজাহান আলী, মো. জাহিদুল ইসলাম ও নজরুল ইসলামের উপস্থিতিতে অভিযান পরিচালিত হয়। এতে ডিএমটিসিএলের পাশাপাশি ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), র‍্যাব, ফায়ার সার্ভিস, বাংলাদেশ আনসার, ডেসকো, ওয়াসা ও এমআরটি পুলিশ অংশ নেয়।

অভিযানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা কামাল উদ্দিন এবং ডিএমটিসিএলের উপমহাব্যবস্থাপক (প্রশাসন) মো. আবু হাসান সিদ্দিক উপস্থিত ছিলেন। প্রয়োজনীয় সহায়তা দেয় ঢাকা উত্তর সিটি করপোরেশন।

ডিএমটিসিএল জানায়, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে স্টেশন এলাকায় যাত্রী চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা অবৈধ দখল উচ্ছেদ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে বলে সতর্ক করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার উত্তরা উত্তর থেকে পল্লবী পর্যন্ত চারটি মেট্রোরেল স্টেশনের নিচেও একই ধরনের উচ্ছেদ অভিযান পরিচালনা করে ডিএমটিসিএল।

 

শু/আজা

এলাকার খবর

সম্পর্কিত