তিতুমীর কলেজের হল ফি ৮ হাজার টাকা অযৌক্তিক, ৬ হাজার নির্ধারণের দাবি রিমু হোসেনের

তিতুমীর কলেজ প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
তিতুমীর কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রিমু হোসেন ছবি:
তিতুমীর কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রিমু হোসেন ছবি:

সরকারি তিতুমীর কলেজের চারটি হলের সাধারণ শিক্ষার্থীদের জন্য নির্ধারিত ৮ হাজার টাকা হল ফিকে সম্পূর্ণ অযৌক্তিক ও ভিত্তিহীন আখ্যা দিয়ে এর তীব্র প্রতিবাদ জানিয়েছেন তিতুমীর কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রিমু হোসেন। একই সঙ্গে শিক্ষার্থীদের দাবি অনুযায়ী হল ফি কমিয়ে ৬ হাজার টাকা নির্ধারণের আহ্বান জানিয়েছেন তিনি।

শুক্রবার (১০ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে রিমু হোসেন বলেন, “ঢাকা শহরের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের হলে যেখানে ফি ৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে, সেখানে তিতুমীর কলেজের সাধারণ শিক্ষার্থীদের ওপর ৮ হাজার টাকা চাপিয়ে দেওয়া সম্পূর্ণ অযৌক্তিক। এই বৈষম্য কোনোভাবেই মেনে নেওয়া যায় না।”

তিনি আরও বলেন, “সাধারণ শিক্ষার্থীদের জন্য ৬ হাজার টাকা হল ফি নির্ধারণের যে যৌক্তিক দাবি, তার সঙ্গে আমি সম্পূর্ণ একমত।”

রিমু হোসেন বলেন, শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়ে এই দাবির পক্ষে ছাত্রদল সবসময় পাশে থাকবে এবং সাধারণ শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় ভূমিকা পালন করবে।

 

শু/আজা

এলাকার খবর

সম্পর্কিত