হাসনাতের প্রশ্ন ‘পল্টনের বক্তৃতা’ কি না, বুঝতে পারেননি স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ২৯ আগস্ট ২০২৬, ০৮:০৮
 ছবি:

কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর সম্পূরক প্রশ্নকে ‘পল্টনের বক্তৃতা’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, প্রশ্নের মধ্যে একাধিক বিষয় থাকায় তিনি তা বুঝতে পারেননি।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে সম্পূরক প্রশ্নের জবাব দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

হাসনাত আবদুল্লাহ তাঁর প্রশ্নে ব্রাহ্মণবাড়িয়ায় গান-বাজনা ও নৌকাবাইচ বন্ধ হওয়া এবং সিনেমা হল না থাকার প্রসঙ্গ তুলে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও আইনের শাসন প্রতিষ্ঠায় স্বরাষ্ট্রমন্ত্রী সফল হয়েছেন কি না জানতে চান।

জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মাননীয় স্পিকার, এটা প্রশ্ন হলো না পল্টনের বক্তৃতা হলো, বুঝতে পারিনি।’ তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে কি না, তা দৃশ্যমান। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর সংঘটিত অপরাধগুলোর ক্ষেত্রে ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে অপরাধীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়েছে।

তিনি আরও বলেন, কোনো নির্দিষ্ট ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী ব্যর্থ হয়েছে কি না, তা জানতে হলে সুনির্দিষ্ট তথ্য দিতে হবে। সংসদে তথ্য-উপাত্তের ভিত্তিতে আলোচনা করা উচিত। নির্দিষ্ট কোনো ঘটনা উল্লেখ করলে তিনি ৩০০ বিধিতে এ বিষয়ে বক্তব্য দিতে পারবেন বলেও জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রামিসা হত্যা থেকে রংপুরের সাম্প্রতিক হত্যাকাণ্ড পর্যন্ত আলোচিত বিভিন্ন ঘটনায় দ্রুততম সময়ে অপরাধীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়েছে। তাই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারের ব্যর্থতার অভিযোগের সুনির্দিষ্ট ভিত্তি থাকা প্রয়োজন।

 

শু/আজা

শিগগির রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামের পতাকা উড়বে: চরমোনাই পীর

বাড়তি অ্যাথলেটদের নিজেদের ব্যবস্থা করতে বলছে জাপান

মালয়েশিয়ায় কর্মী পাঠাবে ৩৩৮ এজেন্সি, তবুও কেন সংশয়?

জামায়াতের তুলনায় আওয়ামী লীগের অপরাধ লঘুই বলা যায়: রাশেদ খাঁন

মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদানের বিষয়ে ‘নজর রাখছে’ ভারত

কূটনৈতিক চাপে সিদ্ধান্ত বদল, উদ্ধারকাজে বিদেশি সহায়তা নেবে নেপাল

নেপালের বন্যার পানি কি বাংলাদেশে আসবে, কী বলছেন বিশেষজ্ঞরা

ইরান যুদ্ধের ছয় মাস: কে কতটা জিতল, সামনে কী

‘তৌহিদি জনতা’র বাধার পরও সোনাইয়ে ভাসলো বাইচের নৌকা

১০

নেপাল-তিব্বতে ফের উদ্ধার অভিযান, জীবিত উদ্ধারের আশায় স্বজনেরা

১১

হাসিনাকে ঘিরে টানাপোড়েন, তবুও কেন তারেক রহমানকে দিল্লিতে নিতে আগ্রহী ভারত, পেছনে যে ৫ বড় কারণ

১২

রুবেলের ঘূর্ণিতে বিধ্বস্ত নর্দার্ন টেরিটরি, সেমিফাইনালে বাংলাদেশ এইচপি

১৩

আত্রাইয়ে ৭ খাটিয়া পাশাপাশি রেখে জানাজা

১৪

পে স্কেল মন্ত্রিসভায় উঠতে পারে সোমবার, অনুমোদন হলে এ সপ্তাহেই প্রজ্ঞাপন

১৫

ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকারে তোলপাড়

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত