জাতিসংঘের প্রতিবেদন

জলবায়ু পরিবর্তনে ঢাকা-কলকাতার লাখো মানুষ বাস্তুচ্যুতির ঝুঁকিতে

আজাদ ডেস্ক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৯
 ছবি:

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং উপকূলীয় এলাকায় ‘স্থায়ী বন্যা’র কারণে দক্ষিণ এশিয়ার বড় শহরগুলোর লাখ লাখ মানুষ ঘরবাড়ি হারানোর তাৎক্ষণিক ঝুঁকিতে রয়েছেন। বিশেষ করে বাংলাদেশের ঢাকা এবং ভারতের কলকাতা ও মুম্বাইয়ের মতো শহরগুলোতে এই ঝুঁকি ক্রমেই বাড়ছে।

জাতিসংঘের মহাসচিবের কার্যালয় থেকে প্রকাশিত এক প্রতিবেদনে এ সতর্কবার্তা দেওয়া হয়েছে। সোমবার প্রকাশিত ‘চ্যালেঞ্জ রিলেটেড টু সি লেভেল রাইজ অ্যান্ড ওয়েইজ অ্যান্ড অ্যাপ্রোচেস টু অ্যাড্রেস ইট’ শীর্ষক প্রতিবেদনে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ফলে বিশ্বজুড়ে মানুষের জীবন, নগর অবকাঠামো ও অর্থনীতির ওপর বাড়তে থাকা চাপের চিত্র তুলে ধরা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ইতিমধ্যে নগর অবকাঠামো, পানি ব্যবস্থাপনা, পরিবহন নেটওয়ার্ক, বিদ্যুৎ গ্রিড, ভবন এবং ভূগর্ভস্থ পানিসম্পদের ওপর ক্ষতিকর প্রভাব ফেলছে। এর ফলে শুধু পরিবেশগত সংকটই তৈরি হচ্ছে না, মানবাধিকার, উন্নয়ন এবং আর্থিক স্থিতিশীলতাও হুমকির মুখে পড়ছে।

দক্ষিণ এশিয়ার নিচু বদ্বীপ অঞ্চলের শহরগুলো এ ঝুঁকির অন্যতম কেন্দ্র। প্রতিবেদনে ঢাকা, কলকাতা ও মুম্বাইয়ের মতো শহরের কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। এসব শহরে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ও স্থায়ী বন্যার কারণে ১ কোটি ৪০ লাখের বেশি মানুষ ঘরবাড়ি হারানোর তাৎক্ষণিক ঝুঁকিতে রয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ।

তবে জলবায়ু পরিবর্তনের এই ঝুঁকির ধরন অঞ্চলভেদে আলাদা। উচ্চ আয়ের উপকূলীয় শহরগুলোর ক্ষেত্রে মানুষের তুলনায় অর্থনৈতিক সম্পদের ক্ষতির আশঙ্কা বেশি। যুক্তরাষ্ট্রের মায়ামি ও নিউইয়র্ক এবং চীনের গুয়াংঝুর মতো শহরে আনুমানিক ২ থেকে ৩ দশমিক ৫ ট্রিলিয়ন মার্কিন ডলার মূল্যের সম্পদ সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ঝুঁকিতে রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে দক্ষিণ এশিয়ার শহরগুলোর ক্ষেত্রে সবচেয়ে বড় উদ্বেগ মানুষের বাস্তুচ্যুতি। নিচু ভূমি, ঘনবসতি এবং দ্রুত নগরায়ণের কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির প্রভাব এখানে তুলনামূলকভাবে বেশি মানুষকে সরাসরি প্রভাবিত করতে পারে।

জাতিসংঘের প্রতিবেদনে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির গতিও তুলে ধরা হয়েছে। ২০১৪ থেকে ২০২৩ সালের মধ্যে বিশ্বজুড়ে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বছরে গড়ে ৪ দশমিক ৭ মিলিমিটার করে বেড়েছে। ২০২৪ সালে এই বৃদ্ধির হার বেড়ে ৫ দশমিক ৯ মিলিমিটারে পৌঁছায়, যা নতুন রেকর্ড। সামুদ্রিক উষ্ণতার অস্বাভাবিক বৃদ্ধিকে এর অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ২০১২ থেকে ২০২৫ সালের মধ্যে সমুদ্রপৃষ্ঠের উচ্চতার বার্ষিক গড় বৃদ্ধির হার ছিল প্রায় ৪ দশমিক ৭৫ মিলিমিটার। ২০২৫ সালেও বৈশ্বিক গড় সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ২০২৪ সালের রেকর্ড উচ্চতার কাছাকাছি ছিল।

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ঝুঁকি শুধু উপকূলীয় এলাকায় সীমাবদ্ধ নয়। জাতিসংঘের হিসাবে, বিশ্বের প্রায় ৭৭ কোটি মানুষ এমন উপকূলীয় এলাকায় বসবাস করেন, যেগুলো জোয়ারের উচ্চসীমা থেকে পাঁচ মিটারেরও কম উঁচু। বিশ্বের মোট জনসংখ্যার প্রায় ১০ শতাংশ মানুষ এ ধরনের এলাকায় বসবাস করছেন। ফলে সামান্য উচ্চতা বৃদ্ধিও এসব জনগোষ্ঠীর জন্য বড় ধরনের বিপর্যয় ডেকে আনতে পারে।

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়লে উপকূলীয় বন্যার পাশাপাশি মিষ্টি পানিতে লবণাক্ততা বাড়ে। নদীভাঙন তীব্র হয় এবং উপকূলীয় বাস্তুতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়। এসব পরিবর্তন মানুষের বসতি, কৃষি, পানি সরবরাহ ও জীবিকার ওপর সরাসরি প্রভাব ফেলে।

বিশেষ করে লবণাক্ত পানি ভূগর্ভস্থ মিষ্টি পানির স্তরে প্রবেশ করলে সুপেয় পানির সংকট আরও তীব্র হতে পারে। একই সঙ্গে কৃষিজমি ও সেচের পানি লবণাক্ত হয়ে পড়লে কৃষি উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা থাকে। উপকূলীয় অঞ্চলের মানুষের জন্য এটি একসঙ্গে পানি, খাদ্য ও জীবিকার সংকট তৈরি করতে পারে।

বন্যার সঙ্গে নগর অবকাঠামোর ক্ষতিও বাড়ছে। পয়োনিষ্কাশনব্যবস্থা ক্ষতিগ্রস্ত হলে জলাবদ্ধতা ও পানিবাহিত রোগের ঝুঁকি বাড়ে। দীর্ঘস্থায়ী বন্যা ও বাস্তুচ্যুতি মানুষের শারীরিক ক্ষতির পাশাপাশি মানসিক চাপও বাড়াতে পারে বলে প্রতিবেদনে সতর্ক করা হয়েছে।

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির সঙ্গে অনেক এলাকায় ভূমি দেবে যাওয়ার ঘটনাও বন্যার ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে। অর্থাৎ শুধু সমুদ্রের উচ্চতা বাড়ছে না, কিছু এলাকায় মানুষের বসবাসের ভূমিও তুলনামূলকভাবে নিচে নেমে যাচ্ছে। ফলে একই মাত্রার সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিতেও এসব এলাকার ঝুঁকি আরও বেশি।

জাতিসংঘের এই সতর্কবার্তা বাংলাদেশের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। দেশের বিস্তীর্ণ উপকূলীয় অঞ্চল নিচু ও ঘনবসতিপূর্ণ। জলবায়ু পরিবর্তনের প্রভাবে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা, লবণাক্ততা, নদীভাঙন ও বন্যার ঝুঁকি একসঙ্গে বাড়লে উপকূলীয় জনগোষ্ঠীর একটি অংশকে ভবিষ্যতে বসতি পরিবর্তনে বাধ্য হতে হতে পারে।

আর সেই বাস্তুচ্যুত মানুষের একটি বড় অংশ জীবিকা ও নিরাপত্তার সন্ধানে দেশের বড় শহরগুলোর দিকে আসতে পারে। ফলে জলবায়ু পরিবর্তনের প্রভাব শুধু উপকূলীয় এলাকার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না; তা ঢাকা ও অন্যান্য বড় শহরের আবাসন, পানি, পরিবহন, স্বাস্থ্য ও নাগরিক সেবার ওপরও বাড়তি চাপ তৈরি করতে পারে।

জাতিসংঘের প্রতিবেদনের মূল সতর্কবার্তা হলো—সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এখন আর দূর ভবিষ্যতের কোনো আশঙ্কা নয়। এর প্রভাব ইতিমধ্যে মানুষের বসতি, অবকাঠামো ও জীবিকায় পড়ছে। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উপকূলীয় সুরক্ষা, পানি ব্যবস্থাপনা, নগর পরিকল্পনা ও দুর্যোগ প্রস্তুতি জোরদার না করলে আগামী দিনে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা আরও বাড়তে পারে।
 

বাংলাদেশ-ভারত নৌচলাচল চুক্তি ও এমওইউ, বৈঠকে বসতে বারবার দিল্লির চিঠি, আগ্রহ কম ঢাকার

মালয়েশিয়া থেকে অবৈধ পথে ইন্দোনেশিয়ায়, আট বাংলাদেশিসহ ১৬ জন আটক

বারনই নদীতে হঠাৎ ভেসে উঠল বিপুল মাছ, পানির নমুনা পরীক্ষার দাবি

চীনের সঙ্গে সম্পর্ক উচ্চতর পর্যায়ে, ভারতের সঙ্গে বাস্তবতা মেনে চলতে হবে

চান্দিনার জয়দেবপুরে ফুলসজ্জিত গাড়িতে ইমামের বিদায়

এমবাপের পেনাল্টি মিস, বেতিসের মাঠে রিয়াল মাদ্রিদের হতাশার হার

এবার হেরেই গেল পিএসজি

ইসাকের জোড়া গোলে লিভারপুলের প্রথম জয়

বন্যার পর সুড়ঙ্গে ৯ দিন: অন্ধকারে মন্ত্র জপে বেঁচে ছিলেন দুই জলবিদ্যুৎকর্মী

১০

ব্রিকসে তারেক রহমান বা তাঁর প্রতিনিধি আসছেন কি না, জানে না ভারত

১১

পে-স্কেলের গেজেট নিয়ে শেষ মুহূর্তে প্রশাসনিক জটিলতার আভাস

১২

‘এক্স-ফ্যাক্টর’ নিয়ে আসা হাসানের প্রশংসায় মুখর কেন্ট সতীর্থ

১৩

মিয়ানমারে ড্রোন হামলায় ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের নাগরিকদের সম্পৃক্ততার দাবি এনআইএর

১৪

এভারেস্টে পর্বতারোহীদের প্রস্রাবেও গলছে হিমবাহ, বছরে গলছে আড়াই হাজার টন বরফ

১৫

ভারতে জেন-জির পর জেন-আলফার আন্দোলন, শিক্ষা সংস্কারের দাবিতে রাজপথে শিশুরা

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত