রিজিওনাল এনভায়রনমেন্ট চেঞ্জ জার্নালের প্রতিবেদন

এভারেস্টে পর্বতারোহীদের প্রস্রাবেও গলছে হিমবাহ, বছরে গলছে আড়াই হাজার টন বরফ

আজাদ ডেস্ক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৯
 ছবি:

এভারেস্টে পর্বতারোহীদের আনাগোনা শুধু পাহাড়ের ওপর চাপই বাড়াচ্ছে না, উষ্ণতা বাড়িয়ে দ্রুত গলিয়ে দিচ্ছে খুম্বু হিমবাহের বরফ ও তুষার। নতুন এক গবেষণায় দেখা গেছে, এভারেস্ট বেজ ক্যাম্পে পর্বতারোহীদের ব্যবহৃত জ্বালানি এবং সরাসরি হিমবাহের ওপর ত্যাগ করা প্রস্রাবের তাপ মিলিয়ে প্রতি বছর প্রায় ২ হাজার ৫০০ টন বরফ ও তুষার গলে যেতে পারে। আন্তর্জাতিক গবেষকদের একটি দল এভারেস্টের নেপাল অংশে অবস্থিত খুম্বু হিমবাহ ও এর ওপর থাকা বেজ ক্যাম্প নিয়ে গবেষণাটি করেছে। গবেষণার ফল প্রকাশিত হয়েছে রিজিওনাল এনভায়রনমেন্ট চেঞ্জ জার্নালে।

এভারেস্টের বসন্তকালীন পর্বতারোহণ মৌসুমে হাজার হাজার পর্বতারোহী, গাইড ও সহায়ক কর্মী বেজ ক্যাম্পে অবস্থান করেন। তখন হিমবাহের ওপরের এই এলাকা অনেকটা অস্থায়ী পর্যটন শহরের রূপ নেয়। সেখানে রান্নাবান্না, বিদ্যুৎ, গরম পানি, তাঁবু উষ্ণ রাখার ব্যবস্থা এমনকি ক্যাফে ও উচ্চগতির ইন্টারনেটের মতো সুবিধাও থাকে।

গবেষণায় ২০২৩ সালের বসন্ত মৌসুমের ৫০ দিনের তথ্য বিশ্লেষণ করা হয়েছে। ওই সময়ে বেজ ক্যাম্পের প্রায় ১ হাজার ৬০০টি তাঁবুতে রান্না, উষ্ণতা ও বিদ্যুতের চাহিদা মেটাতে ৮২৪ ক্যানিস্টার এলপিজি, ১৮ হাজার ৯৩৫ লিটার কেরোসিন এবং ৫ হাজার ১৩০ লিটার পেট্রোল ব্যবহার করা হয়।

গবেষকদের হিসাব অনুযায়ী, ব্যবহৃত জ্বালানি এবং মানুষের প্রস্রাব থেকে উৎপন্ন তাপ মিলিয়ে ওই সময়ে প্রায় ৮ লাখ ৪৯ হাজার ১৭৪ মেগাজুল তাপশক্তি তৈরি হয়েছে। এই তাপ প্রায় ২ হাজার ৪৯২ টন বরফ ও তুষার গলানোর জন্য যথেষ্ট। হিসাবের সম্ভাব্য ত্রুটি বিবেচনায় বরফ গলার পরিমাণ ১ হাজার ৯৬৪ থেকে ৩ হাজার ২০ টনের মধ্যে হতে পারে।

গবেষণার সবচেয়ে আলোচিত বিষয়গুলোর একটি হলো মানুষের প্রস্রাব। উচ্চ উচ্চতায় পানিশূন্যতা এড়াতে পর্বতারোহী ও গাইডরা প্রচুর পানি পান করেন। ফলে বেজ ক্যাম্পে প্রতিদিন সম্মিলিতভাবে প্রায় ৬ হাজার লিটার প্রস্রাব তৈরি হয়। কঠিন বর্জ্য সংগ্রহ করে পাহাড়ের নিচে নিয়ে যাওয়া হলেও প্রস্রাবের বড় অংশ সরাসরি হিমবাহের ওপর ফেলা হয়।

গবেষকদের হিসাবে, একটি পর্বতারোহণ মৌসুমে শুধু প্রস্রাবের তাপ থেকেই প্রায় ১৫৪ টন বরফ গলে যেতে পারে। গবেষণায় আরও দেখা গেছে, বেজ ক্যাম্পের আশপাশে ভূপৃষ্ঠের তাপমাত্রা দ্রুত বাড়ছে। ১৯৯১ থেকে ২০২৩ সাল পর্যন্ত ল্যান্ডস্যাট স্যাটেলাইটের ছবি বিশ্লেষণ করে গবেষকেরা দেখেছেন, ক্যাম্প এলাকায় ভূপৃষ্ঠের তাপমাত্রা বছরে গড়ে ০ দশমিক ২৮ ডিগ্রি সেলসিয়াস করে বেড়েছে। এই বৃদ্ধির হার আশপাশের খুম্বু হিমবাহের তুলনায় প্রায় দ্বিগুণ।

নেপালের ভূমি ব্যবস্থাপনা বিভাগের জ্যেষ্ঠ সার্ভেয়ার কিম লাল গৌতমও গবেষক দলের সদস্য ছিলেন। গবেষকদের মতে, বেজ ক্যাম্পে মানুষের উপস্থিতির কারণে সৃষ্ট উষ্ণতার প্রকৃত প্রভাব তাঁদের হিসাবের চেয়েও বেশি হতে পারে। কারণ গবেষণায় হেলিকপ্টার চলাচলের ফলে সৃষ্ট তাপ, পর্বতারোহীদের শরীরের তাপ এবং রসদ বহনে ব্যবহৃত চমরীগাইয়ের শরীরের তাপ হিসাবের মধ্যে ধরা হয়নি।

তবে গবেষকেরা স্পষ্ট করে বলেছেন, এভারেস্টের হিমবাহ গলে যাওয়ার প্রধান কারণ মানুষের প্রস্রাব বা বেজ ক্যাম্পের জ্বালানি নয়; এর মূল কারণ জলবায়ু পরিবর্তন। কিন্তু দ্রুত গলতে থাকা একটি হিমবাহের ওপর প্রতিবছর হাজার হাজার মানুষের দীর্ঘ সময় অবস্থান স্থানীয় উষ্ণতা ও বরফ গলার প্রক্রিয়াকে আরও তীব্র করতে পারে।

গবেষকেরা তাই দীর্ঘমেয়াদে বেজ ক্যাম্পটি হিমবাহের ওপর থেকে সরিয়ে কাছাকাছি কোনো স্থিতিশীল এলাকায় নেওয়ার বিষয়টি বিবেচনার পরামর্শ দিয়েছেন। তাঁদের মতে, বিশ্বের সর্বোচ্চ পর্বত এভারেস্টকে জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে রক্ষা করার পাশাপাশি সেখানে মানুষের ক্রমবর্ধমান উপস্থিতির পরিবেশগত প্রভাবও কমাতে হবে।

রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক মনোযোগ ধরে রাখাই লক্ষ্য: শামা ওবায়েদ

মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা: অর্থমন্ত্রী

সেপ্টেম্বর-অক্টোবরে ডেঙ্গুর প্রকোপ বাড়ার আশঙ্কা

মাজারের খাদেম হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৫ জনকে খালাস

মেসির আরও এক রেকর্ড, ৩০ গোলে অবদান

মার্কিন চাপেও নীতি বদলাবে না ইরান: পেজেশকিয়ান

চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি

রাষ্ট্রপতি হওয়ার পর প্রথমবার ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

ঢাকা কেন্দ্রীয় কারাগারের তিন বন্দীর মৃত্যু

১০

নওগাঁয় পুলিশ পরিবারের কৃতী  শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

১১

শুভ্র কাশফুলের মায়াবী আবহ: বাকঁখালীর তীরে দর্শনার্থীদের ঢল

১২

ঢাবির অধীনে প্রথম বর্ষের মানোন্নয়ন পরীক্ষা বাতিলের প্রক্রিয়া চলছে: ডিসিইউ রেজিস্ট্রার

১৩

লালমনিরহাটে সারের দাবিতে মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে কৃষকদের বিক্ষোভ

১৪

মাদক মামলায় মিসরে টিভি উপস্থাপিকাসহ ১২ জনের মৃত্যুদণ্ড

১৫

রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত