পোশাক খাতের সমস্যা সমাধানে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির

| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৯
 ছবি:

পোশাক খাতের বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলা ও সমস্যা সমাধানে বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমএসএ-সহ সকল অংশীজনকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার দুপুরে বঙ্গভবনে বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেমের নেতৃত্বে একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎকালে তিনি এই আহ্বান জানান।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতি বলেন, দেশের ক্রমবর্ধমান অর্থনীতিকে সচল রাখতে সমন্বিত উদ্যোগ নেওয়া প্রয়োজন, যাতে সব পক্ষ সমান সুবিধা পায়।

তিনি বলেন, বর্তমান সরকার দেশের অর্থনীতিকে মজবুত করা, কর্মসংস্থান সৃষ্টি ও ব্যবসায়ীদের ঘুরে দাঁড়ানোর সুযোগ দিতে অর্থ, শিল্প ও ব্যবসাবান্ধব নীতি গ্রহণ করেছে। তিনি আরো বলেন, বিকাশমান অর্থনীতিতে শিল্প ও বাণিজ্যকে টিকে থাকার জন্য প্রয়োজনীয় সুরক্ষা দিতে হয়। এ সময় তিনি দেশে বিনিয়োগ বাড়াতে ব্যাংক ঋণের সুদের হার কমানোর ওপর গুরুত্বারোপ করেন।

জ্বালানি সমস্যা সমাধানে শিল্প মালিকদের সোলারসহ বিকল্প জ্বালানি ব্যবস্থার দিকে এগিয়ে আসার তাগিদ দিয়ে তিনি বলেন, সরকার দেশের ক্রমবর্ধমান অর্থনীতিকে সচল রাখতে কাজ করে যাচ্ছে।

দেশের বৈদেশিক মুদ্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারকদের অবদান রাষ্ট্রপতি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন এবং তাদের ধন্যবাদ জানান।

রাষ্ট্রপতি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার কথা উল্লেখ করে আরও বলেন, দেশের যেকোনো সমস্যা গণতান্ত্রিক প্রক্রিয়ায় সংসদে আলোচনার মাধ্যমেই সমাধান হওয়া উচিত।

এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেস সচিব এবং বিকেএমইএ-র প্রতিনিধিদলের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

মরিয়মের বিয়ে, ভিডিও ফাঁস ও আত্মহত্যা: নেপথ্যে কি ওবায়দুর

জাতিসংঘে ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান: ‘আমরা সন্ত্রাসী নই, সন্ত্রাসবাদের শিকার’

অবৈধভাবে যৌন উত্তেজক ওষুধ তৈরি, এনসিপি নেতা কারাগারে

পাকিস্তান সফরের জন্য অনূর্ধ্ব-১৯ নারী দল ঘোষণা

মাহমুদউল্লাহকে অধিনায়ক করে শক্তিশালী বাংলাদেশ চ্যাম্পিয়নস দল

কক্সবাজারের ইনানী সৈকতে ভেসে এল তিন অজ্ঞাত মরদেহ

এসএসসির খাতা দেখায় ভুল, দুই বছরের শাস্তির আওতায় যশোর বোর্ডের ১,৬৮৪ পরীক্ষক

পাঁচ দিনে চারবার সূচি বদল, শেষ পর্যন্ত স্থগিত লিগ

জলবায়ু সংকটে সবচেয়ে বড় বিপদে বাংলাদেশ

১০

ইউপি নির্বাচন বিধিমালায় বড় পরিবর্তন, বাড়ল ব্যয় ও জামানত

১১

রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে, সমাধানও মিয়ানমারেই: প্রধানমন্ত্রী

১২

রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী ও এমপিদের বেতন বাড়ালে অন্যায় হবে: জামায়াতের আমির

১৩

মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক

১৪

মক্কা প্রতিরক্ষা জোটের প্রথম মহাসচিব নিয়োগ

১৫

জামায়াত মজলুম থেকে জালিমে পরিণত হয়েছে: রাশেদ খান

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

১৫

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

সম্পর্কিত