দখলবাজি-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা সরকারের জন্য অশনি সংকেত : টিআইবি

আজাদ অনলাইন
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৯
 ছবি:

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাট এবং কিশোরগঞ্জে জলমহাল দখলকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। 

জড়িতদের দৃষ্টান্তমূলক জবাবদিহি নিশ্চিত করা এবং রাজনৈতিক দলের অভ্যন্তরে আত্মশুদ্ধিমূলক অভিযান চালানোর আহ্বানও জানিয়েছে সংস্থাটি।

রোববার (২৭ সেপ্টেম্বর) এক বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান এ কথা বলেন।

বিবৃতিতে টিআইবি দাবি করে, রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় রাজনৈতিক পৃষ্ঠপোষকতার অভিযোগ রয়েছে। পুলিশের উপস্থিতিতে এমন ঘটনা ঘটার অভিযোগকে সরকার ও ক্ষমতাসীন দলের জন্য বিব্রতকর দৃষ্টান্ত বলেও উল্লেখ করেছে সংস্থাটি। 

ইফতেখারুজ্জামান বলেন, প্রায় অর্ধশত বছর ধরে দরিদ্র ও অসহায় নারী-শিশুদের স্বাস্থ্যসেবা দিয়ে আসা একটি প্রতিষ্ঠানে এ ধরনের হামলা ও জবরদখলের অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক। এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে রাজনৈতিক দল ও সরকারের প্রতি জনগণের আস্থায় নেতিবাচক প্রভাব পড়তে পারে। বিএনপির নেতাকর্মীদের একাংশের বিরুদ্ধে ২০২৪ সালের আগস্টের পর থেকে দখলবাজি, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের বিভিন্ন অভিযোগ উঠেছে।

সংস্থাটির দাবি, বাস টার্মিনাল, ফুটপাত, বাজার, জলমহাল, বালুমহাল, হাটবাজার, ক্যাবল ও ইন্টারনেট ব্যবসাসহ বিভিন্ন খাতে দখল ও চাঁদাবাজিকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের নিজেদের মধ্যেও বিরোধ ও সংঘর্ষের ঘটনা ঘটছে।

কিশোরগঞ্জের জলমহাল দখলকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ এবং একটি কনটেন্ট ক্রিয়েটরের কার্যালয়ে ভাঙচুরের ঘটনাকে উদাহরণ হিসেবে তুলে ধরে টিআইবি বলেছে, এসব ঘটনা রাজনৈতিক পটপরিবর্তনের পর সংঘটিত ধারাবাহিক ঘটনাবলির অংশ। তবে এসব অভিযোগের প্রতিটি ঘটনার স্বাধীন তদন্তের মাধ্যমে প্রকৃত দায়ীদের চিহ্নিত করা প্রয়োজন বলেও সংস্থাটি জানিয়েছে।

 

টিআইবির নির্বাহী পরিচালক বলেন, রাজনৈতিক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দখলবাজি ও চাঁদাবাজির অভিযোগ উঠলে শুধু সাংগঠনিক ব্যবস্থা নয়, একইসঙ্গে আইন অনুযায়ী কার্যকর ব্যবস্থা নিতে হবে। অন্যথায় স্বেচ্ছাচারিতা, অনিয়ম ও বিচারহীনতার সংস্কৃতি পুনঃপ্রতিষ্ঠার আশঙ্কা তৈরি হতে পারে। প্রতিটি ঘটনার যথাযথ তদন্ত করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে।

১

শীর্ষ সন্ত্রাসীদের তৎপরতায় নজর, তালিকা হালনাগাদ; বড় অভিযানের চিন্তা

২

দৌলতপুর সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা, বিজিবির প্রতিরোধ

৩

সাংবাদিক পরিচয়ে কাভার্ডভ্যান থামিয়ে চাঁদা দাবি, ছাত্রদল নেতা বহিষ্কার

৪

ফতুল্লায় এনসিপি নেতার ওপর হামলার অভিযোগ বিএনপির বিরুদ্ধে

৫

হাসপাতালে কিশোরীর লাশ ফেলে পালালেন স্বামী, হত্যার অভিযোগ

৬

চাচিকে ধর্ষণের অভিযোগে ভাতিজা গ্রেপ্তার

৭

মধ্যরাতে ছয় ছাপাখানা পরিদর্শনে শিক্ষামন্ত্রী, দেখলেন ২০২৭ সালের বইয়ের মান

৮

বুদ্ধিজীবী কবরস্থান ঘিরে রেখেছে এসআরবি

৯

বন্ধ মাদ্রাসায় ১৬ শিক্ষক, বছরে সাড়ে ৬ লাখ টাকা অনুদান

১০

জিয়ার মরদেহ পাহাড় থেকে ফেলার নির্দেশ দিয়েছিলেন মতিউর: প্রসিকিউটর

১১

৫৪ দেশের প্রতিনিধিদের ভোটে ডংফাং স্কলারশিপের অ্যাম্বাসেডর ডা. আউয়াল

১২

মির্জা ফখরুলের ছেড়ে দেওয়া আসনে মনোনয়ন জমা দিলেন ভাই ফয়সল

১৩

চুয়েটে উপাচার্য পুনর্বহালের আন্দোলন: হুমকির অভিযোগে মধ্যরাতে বিক্ষোভ

১৪

৬ ঘণ্টা পর চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার ডেলিভারি শুরু

১৫

সেই হ্যারিসের গোলেই আবার হারল বাংলাদেশ

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

১৫

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

সম্পর্কিত