বিষয়টি একটি আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে এগোচ্ছে

শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া ছাড়া ভারতের হাতে বিকল্প ছিল না: দীনেশ ত্রিবেদী

আজাদ প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ০৪ অক্টোবর ২০২৬, ১২:১০
 ছবি:

২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে প্রবেশের অনুমতি দেওয়া ছাড়া ওই সময় ভারতের হাতে তেমন কোনো বিকল্প ছিল না বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি বলেছেন, শেখ হাসিনা যখন ভারতে যান, তখনও তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন। ওই সময়কার পরিস্থিতিতে প্রতিবেশী দেশ হিসেবে বাস্তবতাকে মেনে নেওয়াই ভারতের দায়িত্ব ছিল।

শনিবার রাজধানীতে আয়োজিত পঞ্চম বে অব বেঙ্গল কনভারসেশনের একটি অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি এসব কথা বলেন। শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে দীনেশ ত্রিবেদী বলেন, তাঁকে গ্রহণ না করে বিমান অবতরণের অনুমতি না দিলে পরিস্থিতি কী দাঁড়াত, তা বলা কঠিন। ভারত তখন এমন পরিস্থিতির জন্য প্রস্তুতও ছিল না।

দীনেশ ত্রিবেদী বলেন, শেখ হাসিনাকে ভারতীয় বিমানবাহিনী বা সেনাবাহিনী ভারতে নিয়ে যায়নি। বাংলাদেশের একটি সামরিক বিমানে করেই তিনি ভারতে পৌঁছেছিলেন। ওই সময়ের পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি বলেন, টেলিভিশনে তিনি দেখছিলেন এবং স্ক্রলে বলা হচ্ছিল শেখ হাসিনা অন্য কোনো দেশে যাচ্ছেন। পরে বিমানটি ভারতে আসে।

ভারতীয় হাইকমিশনার বলেন, ‘শেখ হাসিনা যখন ভারত যান, তিনি তখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন। তাঁকে আশ্রয় দেওয়া ছাড়া ভারতের কাছে তেমন কোনো বিকল্প ছিল না।’ তাঁর ভাষ্য, হঠাৎ তৈরি হওয়া এমন পরিস্থিতিতে একটি দেশকে তাৎক্ষণিক সিদ্ধান্ত নিতে হয়। ভারত প্রতিবেশী দেশ হিসেবে তখনকার বাস্তবতাকে বিবেচনায় নিয়েছে।

তিনি বলেন, ‘আমরা যদি বলতাম যে আমরা তাঁকে গ্রহণ করব না, অবতরণের অনুমতি দেব না, তাহলে পরিস্থিতি কী দাঁড়াত, তা আমার জানা নেই। অনেক সময় এমন পরিস্থিতি তৈরি হয়, যার জন্য আপনি প্রস্তুত থাকেন না। আমাদের কাছে আর কী বিকল্প ছিল?’

দীনেশ ত্রিবেদী আরও বলেন, ওই সময় বাংলাদেশের পরিস্থিতি ছিল মর্মান্তিক। তিনি আশা ও প্রার্থনা করেন, এমন পরিস্থিতি যেন আর কখনো সৃষ্টি না হয়, যেখানে নির্দোষ মানুষ নিহত হন। বিশ্বের যে প্রান্তেই এমন ঘটনা ঘটুক না কেন, তা কাম্য নয়।

এদিকে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো বা প্রত্যর্পণের বিষয়ে প্রশ্ন করা হলে দীনেশ ত্রিবেদী বলেন, বিষয়টি একটি আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে এগোচ্ছে। এ বিষয়ে ভারত সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রও বারবার অবস্থান জানিয়েছে বলে উল্লেখ করে তিনি বলেন, ‘এর একটি নির্দিষ্ট আইনি প্রক্রিয়া রয়েছে এবং এই প্রক্রিয়ার সঙ্গে আইনি বৈধতা জড়িত। এটি বেশ সুগঠিত একটি প্রক্রিয়া। প্রক্রিয়াটি চলছে এবং এটি আদালতের সঙ্গে জড়িত। তাই কেউ আপনাকে কোনো নির্দিষ্ট সময়সীমা দিতে পারবে না।’

দীনেশ ত্রিবেদীর বক্তব্য অনুযায়ী, শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়ে ভারত সরকারের কাছে বাংলাদেশের অনুরোধ বর্তমানে প্রতিষ্ঠিত আইনি প্রক্রিয়ার মধ্যেই বিবেচনাধীন। আদালত-সংশ্লিষ্ট বিষয় থাকায় এর জন্য নির্দিষ্ট সময়সীমা ঘোষণা করা সম্ভব নয়। তিনি বলেন, বাংলাদেশ ও ভারত—দুই দেশই গণতান্ত্রিক রাষ্ট্র এবং দুই দেশের আইনি ব্যবস্থার প্রতি সম্মান থাকা প্রয়োজন। আইন তার নিজস্ব প্রক্রিয়ায় কাজ করছে বলেও মন্তব্য করেন তিনি।

বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের পর শেখ হাসিনার ভারতে অবস্থান দুই দেশের সম্পর্কের অন্যতম আলোচিত বিষয় হয়ে আছে। বিশেষ করে তাঁর প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশ সরকারের অবস্থান এবং ভারতের আইনি প্রক্রিয়ার বিষয়টি দুই দেশের কূটনৈতিক আলোচনায় গুরুত্ব পাচ্ছে।
 

১

উত্তাল কলকাতার বাংলাদেশ মিশন, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা সন্ন্যাসীদের

২

বর্ণিল সাজে তেঁতুলিয়ার শতবর্ষী ‘তেঁতুলতলা’, কাঞ্চনজঙ্ঘার টানে বাড়ছে পর্যটক

৩

সীমান্তে বিএসএফের গুলিতে ২ বেসামরিক নিহত

৪

‘পুলিশ পরিচয়ে’ দেড় মিনিটে সৌদি প্রবাসীর ছয় বছরের উপার্জন ছিনতাই

৫

বাংলাদেশ নিয়ে চীন-ভারতের যতটা আগ্রহ, যুক্তরাষ্ট্রের ততটা নেই

৬

শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া ছাড়া ভারতের হাতে বিকল্প ছিল না: দীনেশ ত্রিবেদী

৭

ইসরাইলের অস্ত্র রপ্তানি বেড়েছে ১৩০ শতাংশ, বড় ক্রেতা আমিরাত

৮

দিল্লির ইশারায় যারা কাজ করছে, তারা শয়তানের দোসর: ভূমিমন্ত্রী

৯

‘একজন ক্যাপ্টেন হিসেবে আপনি আমাদের দেখিয়েছেন এটি সাহস ও কর্তব্যনিষ্ঠার’

১০

আখতারুজ্জামান জামায়াতের নেতা নন, সহযোগী সদস্য: এটিএম আজহার

১১

আমি সবসময় এরদোয়ানকে খুশি রাখব: ট্রাম্প

১২

বিমানবন্দরে ল্যাগেজ ও ট্রলি ম্যানেজমেন্ট নিয়ে যা বললেন সাদিক কায়েম

১৩

বিএনপি সরকার জনগণের সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম

১৪

ডোনাল্ড ট্রাম্পের নৈশভোজে সস্ত্রীক অংশ নিয়েছিলেন প্রধানমন্ত্রী

১৫

বিএনপি নেতাকে কুপিয়ে জখম ও ছেলেকে গুলি, টাকা-স্বর্ণালঙ্কার লুট

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

১৫

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

সম্পর্কিত