হাসিনাকে দেশে এনে মৃত্যুদণ্ডের রায় বাস্তবায়ন চাই

আজাদ প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ২৩ নভেম্বর ২০২৬, ১০:১১
 ছবি:

জামালপুর-৩ আসনের এমপি মোস্তাফিজুর রহমান বাবুল বলেছেন, ডিসেম্বরে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসতে চায়। আমরাও চাই, তাকে বাংলাদেশে ফিরিয়ে আনা হোক। তার বিরুদ্ধে খুনের দায়ে মৃত্যুদণ্ডের রায় হয়েছে। ভারত যেন তাকে বাংলাদেশে ফেরত দেয়। দেশে ফিরিয়ে এনে খুন, দুর্নীতি ও লুটপাটের দায়ে আদালতের দেওয়া দণ্ডাদেশ বাস্তবায়ন দেখতে চাই।রোববার বিকেল ৫টার দিকে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী এফ এম উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।মোস্তাফিজুর রহমান বাবুল বলেন, তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারকে অচল করে দেওয়া, বাংলাদেশের স্বাধীনতা বিপন্ন করা এবং দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য সীমান্তের ওপারে বসে শেখ হাসিনা ও আওয়ামী লীগের খুনিরা নানা চক্রান্ত ও ষড়যন্ত্র করছে। দেশে অরাজকতা ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চালানো হচ্ছে। বরগুনা পুলিশ লাইনের সামনে বাসে আগুন তিনি আরও বলেন, অনিয়ম, দুর্নীতি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে বাংলাদেশে আওয়ামী লীগ রাজনীতি করার অধিকার হারিয়েছে। এ দেশে দলটির আর রাজনীতি করার সুযোগ নেই।সমাবেশকে কেন্দ্র করে দুপুর থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা সভাস্থলে আসতে থাকেন। এতে প্রায় কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন বলে জানা গেছে। একপর্যায়ে বিদ্যালয় মাঠ ছাড়িয়ে আশপাশের সড়কেও নেতাকর্মীদের অবস্থান নিতে দেখা যায়।মাদারগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মঞ্জুর কাদের বাবুল খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতনের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাসুদ খান, পৌর বিএনপির সভাপতি আব্দুল গফুর, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল মান্নান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক খালেদ মাসুদ তালুকদার সোহেল ও পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি রকিব লিটন।এ সময় উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।এমএইচ

১

ঐক্য চাইলে বিএনপিকে মুচলেকা দিতে হবে, ভুল করেছি: নাসীরুদ্দীন পাটওয়ারী

২

যশোরে মারধর করে পুলিশে দেওয়া সাংবাদিক সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার

৩

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে সংস্কার ও বিচারের দাবি জানাল এনসিপি

৪

পেট্রাপোল দিয়েই বাংলাদেশে ফিরবেন শেখ হাসিনা, দাবি বিজেপি বিধায়কের

৫

জামালপুরে ভোক্তা অধিকার কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ

৬

‘আ. লীগ ও ভারত ইস্যু ডিল করতে’ প্রধানমন্ত্রীর কাছে রোডম্যাপ চেয়েছি: নাহিদ ইসলাম

৭

মেধা ও চিন্তাশক্তি বাড়াতে নবীজির নির্দেশিত ৬ আমল

৮

প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে কোনো শর্ত ছিল না : মাহদী আমিন

৯

স্কুলে এআই শেখাব, নাকি এআইকে প্রশ্ন করতে শেখাব?

১০

খেলতে খেলতে কেঁদে ওঠে ছোট্ট আবদুল্লাহ, পাশে দেখা যায় সাপ, হাতে ছোবলের দাগ

১১

সংস্কার, বিচার ও সার্বভৌমত্বে ঐকমত্য চায় এনসিপি, শেখ হাসিনার রায় কার্যকরের আহ্বান

১২

৫ ডিসেম্বরই শুরু ঢাবির ভর্তি পরীক্ষা, বাধা কাটল মেডিকেল-বুয়েটেও

১৩

এইচএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, জানবেন যেভাবে

১৪

শ্রম ভবনে মজুরি বোর্ডের সভা, সামনে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

১৫

এশিয়ার তৃতীয় শক্তিধর দেশ ভারত, দ্বিতীয় কার্যকর নেতা মোদি

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৩

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত

`); printWindow.document.close(); printWindow.focus(); printWindow.print(); printWindow.close(); }