যশোরে মারধর করে পুলিশে দেওয়া সাংবাদিক সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার

আজাদ ডেস্ক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ২৩ নভেম্বর ২০২৬, ০৭:১১
 ছবি:

যশোরের কেশবপুরে এক সাংবাদিককে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার দুপুরে কেশবপুর শহরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যরা তাঁকে মারধর করে বিকেলে পুলিশের কাছে হস্তান্তর করেন। আজ সোমবার সকালে তাঁকে গ্রেপ্তার দেখিয়ে দুপুরে আদালতে পাঠিয়েছে পুলিশ।

আবদুল্লাহ আল মামুন (২৫) মোহনা টিভির যশোর জেলা প্রতিনিধি। তিনি যশোরের কেশবপুর উপজেলার ঝিকরা গ্রামের বাসিন্দা।

পারিবারের অভিযোগ, আবদুল্লাহ আল মামুন রোববার দুপুরে যশোর শহর থেকে বাড়ি ফেরার পথে কেশবপুর পৌরসভা এলাকায় আসেন। এ সময় এনসিপির সদস্যরা তাঁকে আটক করে মারধর করেন। সেদিন বিকেলে তাঁকে কেশবপুর থানা–পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

.

কেশবপুর উপজেলা এনসিপির আহ্বায়ক সম্রাট হোসেন প্রথম আলোকে বলেন, আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকার অভিযোগ রয়েছে। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে ও বর্তমান বিএনপি সরকারের বিপক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করতেন। এ অভিযোগে এনসিপির সদস্যরা তাঁকে আটক করে পুলিশে দেন। মারধর করা হয়েছে কি না, জানতে চাইলে সম্রাট বলেন, যাঁরা তাঁকে ধরেছেন, তাঁরা দু–একটি চড়থাপ্পড় দিয়েছেন বলে তিনি শুনেছেন।

.
সাংবাদিক আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে নিষিদ্ধ ছাত্রসংগঠনের সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে।
—হাফিজুর রহমান, ওসি, কেশবপুর থানা
.

ছেলের মুক্তি দাবি করে আবদুল্লাহ আল মামুনের বাবা সোলায়মান হোসেন বলেন, তাঁর ছেলে কোনো অন্যায় করেননি। তবু তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।

.

আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে নিষিদ্ধ ছাত্রসংগঠনের সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান। তিনি বলেন, আজ সোমবার সকালে সন্ত্রাসবিরোধী আইনে তাঁর বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে দুপুরে যশোর আদালতে পাঠানো হয়েছে।

.

যশোর সাংবাদিক ইউনিয়ন গতকাল রাতে এক বিবৃতিতে এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। সংগঠনের সভাপতি সাজেদ রহমান ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমানসহ সাংবাদিক ইউনিয়নের সদস্যরা এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করেন, আবদুল্লাহ আল মামুন তাঁদের সংগঠনের সদস্য। রোববার বিকেলে কেশবপুরে ‘মব’ সৃষ্টি করে তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। অবিলম্বে তাঁর মুক্তি দাবি করেছেন তাঁরা।

১

ঐক্য চাইলে বিএনপিকে মুচলেকা দিতে হবে, ভুল করেছি: নাসীরুদ্দীন পাটওয়ারী

২

যশোরে মারধর করে পুলিশে দেওয়া সাংবাদিক সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার

৩

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে সংস্কার ও বিচারের দাবি জানাল এনসিপি

৪

পেট্রাপোল দিয়েই বাংলাদেশে ফিরবেন শেখ হাসিনা, দাবি বিজেপি বিধায়কের

৫

জামালপুরে ভোক্তা অধিকার কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ

৬

‘আ. লীগ ও ভারত ইস্যু ডিল করতে’ প্রধানমন্ত্রীর কাছে রোডম্যাপ চেয়েছি: নাহিদ ইসলাম

৭

মেধা ও চিন্তাশক্তি বাড়াতে নবীজির নির্দেশিত ৬ আমল

৮

প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে কোনো শর্ত ছিল না : মাহদী আমিন

৯

স্কুলে এআই শেখাব, নাকি এআইকে প্রশ্ন করতে শেখাব?

১০

খেলতে খেলতে কেঁদে ওঠে ছোট্ট আবদুল্লাহ, পাশে দেখা যায় সাপ, হাতে ছোবলের দাগ

১১

সংস্কার, বিচার ও সার্বভৌমত্বে ঐকমত্য চায় এনসিপি, শেখ হাসিনার রায় কার্যকরের আহ্বান

১২

৫ ডিসেম্বরই শুরু ঢাবির ভর্তি পরীক্ষা, বাধা কাটল মেডিকেল-বুয়েটেও

১৩

এইচএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, জানবেন যেভাবে

১৪

শ্রম ভবনে মজুরি বোর্ডের সভা, সামনে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

১৫

এশিয়ার তৃতীয় শক্তিধর দেশ ভারত, দ্বিতীয় কার্যকর নেতা মোদি

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৩

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত

`); printWindow.document.close(); printWindow.focus(); printWindow.print(); printWindow.close(); }