জামালপুরে ভোক্তা অধিকার কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ

স্টাফ রিপোর্টার, জামালপুর:
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ২৩ নভেম্বর ২০২৬, ০৫:১১
 ছবি:

পরীক্ষাগারে কোনো ধরনের নমুনা পরীক্ষা ছাড়াই কারখানার কাঁচামালকে ‘ভেজাল’ আখ্যা দিয়ে দুই লাখ টাকা জরিমানা, ভয়ভীতি দেখিয়ে ফাঁকা ফরমে স্বাক্ষর আদায় এবং প্রায় এক কোটি টাকার কাঁচামাল ধ্বংসের অভিযোগ উঠেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এক কর্মকর্তার বিরুদ্ধে। 

শুধু তা-ই নয়, অভিযানের ঘটনা নিয়ে গণমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য দেওয়ারও অভিযোগ করেছে ভুক্তভোগী প্রতিষ্ঠান গ্রিন বায়োটেকনোলজি। অভিযুক্ত কর্মকর্তা হলেন অধিদপ্তরের জামালপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শরীফুল ইসলাম। এসব ঘটনা ঘটে জামালপুরের মেলান্দহ উপজেলার মুন্সি নাংলা এলাকায় গ্রিন বায়োটেকনোলজির উৎপাদন কারখানা প্রতিষ্ঠানে।

এসব ঘটনার নিরপেক্ষ তদন্ত, প্রশাসনিক প্রতিকার, বিভাগীয় ব্যবস্থা গ্রহণ এবং আদায় করা জরিমানার অর্থ ফেরত ও ধ্বংস করা কাঁচামালের ক্ষতিপূরণ চেয়ে গত রোববার সকালে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের কাছে লিখিত অভিযোগ দিয়েছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ।

অভিযান ও জরিমানার অভিযোগ:
লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, গত বুধবার দুপুরে সহকারী পরিচালক মো. শরীফুল ইসলাম কারখানাটি পরিদর্শনে যান। সে সময় প্রতিষ্ঠানের কর্মকর্তারা তাঁকে স্বাগত জানান এবং কারখানার উৎপাদন কার্যক্রম ও সংরক্ষণাগার পরিদর্শনে সহযোগিতা করেন। পরিদর্শনকালে কারখানায় সংরক্ষিত কিছু কাঁচামাল তাঁর নজরে আসে। প্রতিষ্ঠানটির দাবি, ওই কাঁচামালগুলো কারখানার নিজস্ব মান নিয়ন্ত্রণ পরীক্ষাগারে পুনঃপরীক্ষার আওতায় ছিল এবং প্রতিটি পাত্রে ‘পুনঃপরীক্ষিত’ লেবেল লাগানো ছিল; যার মেয়াদ তখনো শেষ হয়নি। বিষয়টি আমলে না নিয়েই সহকারী পরিচালক কোনো ধরনের নমুনা পরীক্ষা বা পরীক্ষাগারভিত্তিক প্রমাণ ছাড়াই কাঁচামালগুলোকে ‘ভেজাল’ ঘোষণা করেন। পাশাপাশি ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪১ ধারায় প্রতিষ্ঠানটিকে সর্বোচ্চ ২ লাখ টাকা জরিমানা করেন। একইসঙ্গে কারখানায় থাকা বিভিন্ন পণ্যের প্রায় ১ কোটি টাকার কাঁচামাল ধ্বংস করেন।

গ্রিন বায়োটেকনোলজির তত্ত্বাবধায়ক (ইনচার্জ) মো. নজরুল ইসলাম অভিযোগ করে বলেন, ‘আমরা তাঁকে কাঁচামালগুলো সরকারি বা অন্য যেকোনো পরীক্ষাগারে পরীক্ষা করে আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছিলাম কিন্তু তিনি সেই সুযোগ দেননি। আইনগত প্রক্রিয়া অনুসরণ না করে তাৎক্ষণিকভাবে ২ লাখ টাকা পরিশোধ করতে বাধ্য করেন। এমনকি জরিমানার সুনির্দিষ্ট আইনগত ভিত্তি ও পূর্ণাঙ্গ লিখিত আদেশও আমাদের দেওয়া হয়নি। কারখানায় থাকা প্রায় ১ কোটি টাকার কাঁচামালও ধ্বংস করা হয়। ওই রায়ের বিরুদ্ধে আদালতে যাওয়া প্রক্রিয়াধীন রয়েছে।’ 

মো. নজরুল ইসলামের দাবি, অভিযানের সময় তাঁকে একটি ফাঁকা ও অসম্পূর্ণ ফরমে স্বাক্ষর করতে বলা হয়। কারখানা সিলগালা, গ্রেপ্তার ও এক বছরের কারাদণ্ডের হুমকি দেওয়া হলে ভয়ে তিনি স্বাক্ষর করতে বাধ্য হন। টাকা তাৎক্ষণিক পরিশোধ না করলে কারখানা বন্ধ করে দেওয়ার ভয়ও দেখানো হয় বলে তিনি অভিযোগ করেন। তাঁর ভাষ্য, পুরো অভিযানে ওই কর্মকর্তার আচরণ ছিল ‘মাস্তানদের মতো ও উদ্দেশ্যপ্রণোদিত’।

গ্রিন বায়োটেকনোলজি কর্তৃপক্ষের দাবি, তাদের প্রতিটি পণ্যের বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) বৈধ লাইসেন্স রয়েছে এবং পণ্যগুলো প্রযোজ্য মানদণ্ড অনুযায়ী পরীক্ষাগারে পরীক্ষিত। এ ছাড়া অধিকাংশ পণ্যই বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) কর্তৃক ডার্মাটোলজিক্যালি টেস্টেড ও নিরাপদ।

স্থানীয় ব্যবসায়ী ও সংশ্লিষ্ট সূত্র জানা যায়, মো. শরীফুল ইসলাম ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে জামালপুরে সহকারী পরিচালক হিসেবে যোগ দেন। এর আগেও জেলার বিভিন্ন এলাকায় অভিযানের সময় পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই কেবল চোখের দেখায় জরিমানা, পণ্য ধ্বংস ও ব্যবসায়ীদের ভয়ভীতি দেখানোর অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

নাম প্রকাশ না করার শর্তে জামালপুর শহরের এক ব্যবসায়ী বলেন, ‘সম্প্রতি আমার প্রতিষ্ঠানেও অভিযান চালিয়ে তিনি একই আচরণ করেন। আমি পণ্য পরীক্ষা করে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছিলাম, কিন্তু তিনি শোনেননি। আমাকে ৫০ হাজার টাকা জরিমানা করেন এবং প্রায় ৫ থেকে ৬ লাখ টাকার পণ্যের ক্ষতি করেন। নিরপেক্ষ তদন্ত হলেই প্রকৃত সত্য বেরিয়ে আসবে।’

অভিযোগে আরও উল্লেখ করা হয়, ওই কর্মকর্তা নিজ উদ্যোগে কয়েকজন গণমাধ্যমকর্মীকে কারখানার ভেতরে নিয়ে যান এবং প্রকৃত ঘটনার বিপরীতে গিয়ে সম্পূর্ণ পৃথক আরেকটি প্রতিষ্ঠান ‘বায়োজিন কসমেসিউটিক্যালস’-এর প্রসঙ্গ টেনে গণমাধ্যমে বক্তব্য দেন।

এ বিষয়ে বায়োজিন কসমেসিউটিক্যালসের সিনিয়র ম্যানেজার (প্রশাসন) সাইফুল ইসলাম বলেন, ‘বায়োজিন কসমেসিউটিক্যালস’ ও ‘গ্রিন বায়োটেকনোলজি’ সম্পূর্ণ পৃথক ও স্বতন্ত্র দুটি প্রতিষ্ঠান। অথচ পরীক্ষাগারে পরীক্ষা ছাড়াই একটি কারখানার কাঁচামালকে ভেজাল ঘোষণা করেন তিনি। একইসঙ্গে গণমাধ্যমকর্মীদের ডেকে বায়োজিনের বিষয়ে উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকর তথ্য দিয়েছেন। একটি গোষ্ঠীকে দিয়ে বায়োজিনের বিরুদ্ধে অপপ্রচার চালাতেও তিনি সহায়তা করেছেন।’

সাইফুল ইসলাম জানান, এতে বায়োজিনের ব্যবসায়িক সুনাম, গ্রাহকদের আস্থা, বাণিজ্যিক সম্পর্ক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সামাজিক মর্যাদা ক্ষুণ্ন হয়েছে। এ ঘটনায় বায়োজিনের পক্ষ থেকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলেও তিনি উল্লেখ করেন।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জামালপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শরীফুল ইসলাম বলেন,‘আমি ওই কারখানায় গিয়ে কাঁচামালগুলোর মেয়াদোত্তীর্ণ পেয়েছি। মেয়াদোত্তীর্ণ কাঁচামাল ব্যবহারের সুযোগ নাই। ফলে কাঁচামালগুলোর পরীক্ষা করা হয়নি। আমি কোনো জব্দ তালিকাও করি নাই। তবে কাঁচামালগুলো আমি ধ্বংস করেছি। আমি কোনো ফাঁকা ফরমে স্বাক্ষর আদায় করিনি। আমি সেখানে কাউকে গ্রেপ্তারের হুমকিও দেইনি।’

তিনি চোখের দেখায় কিভাবে বুঝলেন কাঁচামালে ভেজাল আছে এমন প্রশ্নে তিনি বলেন, কিছু জিনিস আছে, আপনি চোখের দেখায় বুঝতে পারবেন এটা সমস্যা। কিছু জিনিস আছে পরীক্ষা করা প্রয়োজন। সেই ক্ষেত্রে কোনো প্রতিষ্ঠান যদি বলে, মেয়াদ আছে, আমি বলতেছি, মেয়াদ নাই। তখন এই সমস্যা সমাধানের জন্যে পরীক্ষা করতে হবে।

১

পেট্রাপোল দিয়েই বাংলাদেশে ফিরবেন শেখ হাসিনা, দাবি বিজেপি বিধায়কের

২

জামালপুরে ভোক্তা অধিকার কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ

৩

‘আ. লীগ ও ভারত ইস্যু ডিল করতে’ প্রধানমন্ত্রীর কাছে রোডম্যাপ চেয়েছি: নাহিদ ইসলাম

৪

মেধা ও চিন্তাশক্তি বাড়াতে নবীজির নির্দেশিত ৬ আমল

৫

প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে কোনো শর্ত ছিল না : মাহদী আমিন

৬

স্কুলে এআই শেখাব, নাকি এআইকে প্রশ্ন করতে শেখাব?

৭

খেলতে খেলতে কেঁদে ওঠে ছোট্ট আবদুল্লাহ, পাশে দেখা যায় সাপ, হাতে ছোবলের দাগ

৮

সংস্কার, বিচার ও সার্বভৌমত্বে ঐকমত্য চায় এনসিপি, শেখ হাসিনার রায় কার্যকরের আহ্বান

৯

৫ ডিসেম্বরই শুরু ঢাবির ভর্তি পরীক্ষা, বাধা কাটল মেডিকেল-বুয়েটেও

১০

এইচএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, জানবেন যেভাবে

১১

শ্রম ভবনে মজুরি বোর্ডের সভা, সামনে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

১২

এশিয়ার তৃতীয় শক্তিধর দেশ ভারত, দ্বিতীয় কার্যকর নেতা মোদি

১৩

বিএনপিতে ফেরা নিয়ে নতুন করে কি বললেন রুমিন ফারহানা

১৪

নতুন পে স্কেলের পূর্ণাঙ্গ সুবিধা পেতে কর্মচারীদের যা করতে হবে

১৫

জীবাশ্ম জ্বালানি নিয়ে বিরোধে ভেস্তে গেল কপ৩১-এর চুক্তি, ঝুঁকিতে জলবায়ু সহযোগিতা

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৩

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত

`); printWindow.document.close(); printWindow.focus(); printWindow.print(); printWindow.close(); }