জাতীয়

শেখ হাসিনার আবেদনের সত্যতা ও আইনি ভিত্তি যাচাই করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিশেষ প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ০৯ নভেম্বর ২০২৬, ০৯:১১
 ছবি:

দিল্লিতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) আবেদনের সত্যতা এবং এর আইনি ভিত্তি যাচাই করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আবেদনটি যথাযথভাবে করা হয়েছে কি না এবং এ ধরনের আবেদন করার আইনগত অধিকার তাঁর আছে কি না, তা খতিয়ে দেখে পররাষ্ট্র মন্ত্রণালয় অথবা আইন মন্ত্রণালয় পরবর্তী পদক্ষেপ নেবে।

সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদনের বিষয়টি তিনি সংবাদমাধ্যমে দেখেছেন। তবে আবেদনটির সত্যতা এখনো যাচাই করতে পারেননি।

সালাহউদ্দিন আহমদ বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয় বিষয়টি নিয়ে খোঁজখবর নিচ্ছে। আবেদনের আইনগত ভিত্তি, এটি যথাযথ প্রক্রিয়ায় করা হয়েছে কি না এবং আবেদন করার অধিকার রয়েছে কি না—এসব বিষয়ে বিস্তারিত আইনগত পর্যালোচনার পর সংশ্লিষ্ট মন্ত্রণালয় পদক্ষেপ নেবে।

গত বছরের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থান দমনে প্রাণঘাতী অভিযান চালানোর নির্দেশ দেওয়ার অভিযোগে শেখ হাসিনাকে তাঁর অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন। তবে ভারতে অবস্থান করে তিনি এসব অভিযোগ অস্বীকার করে আসছেন।

শেখ হাসিনা এর আগে রয়টার্সকে জানিয়েছিলেন, ডিসেম্বরে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করতে চান তিনি। এ নিয়ে আলোচনার মধ্যে সোমবার সকালে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনার পক্ষে লন্ডনভিত্তিক আইনজীবী প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্স দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানকে চিঠি দিয়েছে। চিঠিতে তাঁর জন্য নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যুর অনুরোধ জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট দেশত্যাগের পর বাংলাদেশের কোনো সরকারি প্রতিনিধির কাছে শেখ হাসিনার পক্ষ থেকে এ ধরনের আনুষ্ঠানিক যোগাযোগের খবর এবারই প্রথম জানা গেল। রয়টার্সের ভাষ্য, দেশে ফেরার পরিকল্পনা বাস্তবায়নে এটি তাঁর এখন পর্যন্ত সবচেয়ে স্পষ্ট পদক্ষেপ।

চিঠির একটি অনুলিপি পাওয়ার কথা জানিয়েছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। এতে বলা হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার ও অন্যান্য কর্তৃপক্ষ শেখ হাসিনার বিদ্যমান বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বাতিল করেছে—এমন খবর বিবেচনায় নিয়ে তাঁর জন্য নতুন পাসপোর্ট ও এনআইডি ইস্যুর প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অনুরোধ করা হয়েছে।

চিঠিতে আইনজীবী প্রতিষ্ঠানটি বলেছে, শেখ হাসিনার বাংলাদেশি নাগরিকত্বের ভিত্তিতে এ আবেদন করা হয়েছে। বাংলাদেশের আইন এবং আন্তর্জাতিক মানবাধিকার চুক্তি থেকে উদ্ভূত প্রযোজ্য বাধ্যবাধকতার সঙ্গেও এ অনুরোধ সামঞ্জস্যপূর্ণ বলে দাবি করা হয়েছে।

এদিকে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে ভারতের কাছে প্রত্যর্পণের অনুরোধ জানিয়ে আসছে বাংলাদেশ সরকার। তবে এ বিষয়ে ভারত সরকারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। দিল্লির আনুষ্ঠানিক বক্তব্য অনুযায়ী, বাংলাদেশের প্রত্যর্পণ অনুরোধ পর্যালোচনা করা হচ্ছে। ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, বাংলাদেশের অভিযোগগুলো ভারতের আইনেও অপরাধ হিসেবে বিবেচিত কি না, তা যাচাইয়ের বিষয়টি প্রত্যর্পণ প্রক্রিয়ায় গুরুত্ব পেতে পারে।

এ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো দণ্ডিত আসামি অন্য কোনো দেশে আশ্রয় নিলে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী তাঁকে ফেরত আনার উদ্যোগ নেওয়া হয়। শেখ হাসিনার ক্ষেত্রেও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সংশ্লিষ্ট দেশের কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছে, যাতে তাঁকে আইন অনুযায়ী প্রত্যর্পণ করা হয়।

রাজধানীসহ বিভিন্ন স্থানে সাম্প্রতিক ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনা নিয়েও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, পতিত শক্তি অস্থিরতা সৃষ্টির উদ্দেশ্যে মাঝেমধ্যে বাস ও বিভিন্ন স্থাপনায় হামলা চালাচ্ছে। পুলিশ আইনানুগভাবে ব্যবস্থা নিয়ে এসব ঘটনা প্রতিহত করছে।

১

আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিনামূল্যে রক্তদান কর্মসূচি

২

ডিআরইউ মিডিয়া কাপ ক্রিকেট শুরু, প্রথম দিনেই জয় ১০ দলের

৩

নিজের বয়স নিয়ে যা জানালেন সাদিয়া আয়মান

৪

চমকের রহস্যময় ফেসবুক পোস্টে নেট দুনিয়ায় শোরগোল

৫

বিএনপি নেত্রীর রাস্তা দখল, খুলে দিলেন এমপি

৬

যুব অলিম্পিকে শিপনের চমক

৭

মন্ত্রণালয় থেকে সংসদে বিল আসতে দেরি হওয়ায় ডেপুটি স্পিকারের উষ্মা

৮

খেলা শুরুর তিন মিনিটেই মাঠে লুটিয়ে মৃত্যু কিশোর ফুটবলারের

৯

সমুদ্র নিরাপত্তা ও নীল অর্থনীতিতে যৌথ উদ্যোগ নেবে নৌবাহিনী

১০

প্রধানমন্ত্রীর ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, দুই প্রকৌশলীকে স্টেশন ত্যাগ না করার নির্দেশ

১১

শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডি চেয়ে ই-মেইল ঢাকায়, অনুমোদনের প্রমাণ নেই

১২

ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশনে ৫ সদস্যের সভাপতিমণ্ডলী মনোনীত

১৩

জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে পুনরায় গণতন্ত্রের অগ্রযাত্রা সূচিত হয়েছে : সংসদে স্পিকার

১৪

হামে শিশুমৃত্যুর দায় নিজের কাঁধে নিলেন স্বাস্থ্যমন্ত্রী, বললেন ‘আমাকে ফাঁসি দেন’

১৫

দক্ষিণ আফ্রিকা সিরিজে নতুন মুখ মাহফিজুল, চার বছর পর ফিরলেন নাঈম

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত

`); printWindow.document.close(); printWindow.focus(); printWindow.print(); printWindow.close(); }