প্রধানমন্ত্রীর ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, দুই প্রকৌশলীকে স্টেশন ত্যাগ না করার নির্দেশ

আজাদ ডেস্ক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ০৯ নভেম্বর ২০২৬, ০৯:১১
 ছবি:

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ভিভিআইপি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটির ঘটনায় মো. সাদেকুল ইসলাম ভূঁইয়া ও আব্দুল মান্নান নামের দুই প্রকৌশলীকে গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কোনো গুরুত্বপূর্ণ রুটে দায়িত্ব দেওয়া হবে না। পাশাপাশি তাদের স্টেশন ত্যাগ না করার নির্দেশ দেওয়া হয়েছে এবং তদন্ত চলাকালে ঢাকায় অবস্থান করতে বলা হয়েছে।বিমানের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, ওই দুই কর্মকর্তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে উচ্চপর্যায়ের তদন্ত চলছে। তদন্তের চূড়ান্ত প্রতিবেদন ও সুপারিশের ভিত্তিতে তাদের বিরুদ্ধে পরবর্তী দৃশ্যমান প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।জানা গেছে, সম্প্রতি লন্ডন স্টেশনে আউটস্টেশন এয়ারক্রাফট টেকনিক্যাল সার্টিফিকেশন প্রদানের জন্য প্রকৌশলী কর্মকর্তা সাদেকুল ইসলাম ভূঁইয়া ও আব্দুল মান্নানকে মনোনীত করা হয়েছিল। কিন্তু ২৯ অক্টোবর জাপানের নারিতা বিমানবন্দরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটি এবং এ নিয়ে দেশজুড়ে সমালোচনার পর শেষ মুহূর্তে তাদের ওই দায়িত্ব থেকে বাদ দেওয়া হয়। তাদের পরিবর্তে প্রকৌশলী মো. মাহফুজুর রহমান (পি-৩সো১৮) ও বদরুদ্দোজা মো. মাহফুজকে (পি-৩সো৯৭) লন্ডন স্টেশনের দায়িত্ব দেওয়ার দাপ্তরিক প্রক্রিয়া সম্পন্ন করেছে বিমান কর্তৃপক্ষ।গত ২৬ থেকে ২৯ অক্টোবর প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরে ব্যবহৃত হয় বিমানের বোয়িং ৭৮৭-৯ উড়োজাহাজ। বিজি-৩৭৬ ও বিজি-৩৭৭ ফ্লাইট ঘিরে উড্ডয়নের আগে ও পরে উড়োজাহাজটির কারিগরি সক্ষমতা এবং নিরাপত্তা নিয়ে ব্যাপক প্রশ্ন ওঠে। বিশেষ করে গত ২৯ অক্টোবর জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে ঢাকা ফেরার ঠিক আগমুহূর্তে উড়োজাহাজটির স্পয়লারে মারাত্মক ত্রুটির সতর্কবার্তা দেখা দেয়। এতে পুশব্যাক ও ট্যাক্সি করে রানওয়ের দিকে যাওয়ার পরও পাইলট উড্ডয়ন বাতিল করতে বাধ্য হন।পরে দীর্ঘ সময় ধরে কারিগরি প্রক্রিয়া শেষে ফ্লাইটটি নির্ধারিত সময়ের প্রায় সাড়ে চার ঘণ্টা বিলম্বে ঢাকার উদ্দেশে যাত্রা করে। এই অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের তীব্র ভোগান্তির মুখে পড়তে হয়। একই সঙ্গে ভিভিআইপি ফ্লাইটের মতো অতি সংবেদনশীল যাত্রায় নিরাপত্তা বিঘ্নিত হওয়া এবং বিমানের প্রকৌশল বিভাগের ছাড়পত্র দেওয়ার পুরো প্রক্রিয়া নিয়ে দেশজুড়ে সমালোচনার ঝড় ওঠে।প্রধানমন্ত্রীর ভিভিআইপি ফ্লাইটে কারিগরি ত্রুটির এই অনভিপ্রেত ঘটনার পরপরই বিমান বাংলাদেশ এয়ারলাইনস চার সদস্যের একটি উচ্চক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি গঠন করে। একই সঙ্গে প্রকৌশল বিভাগের একজন শীর্ষ কর্মকর্তাকেও তাঁর পদ থেকে প্রত্যাহার করা হয়। বর্তমানে তদন্ত কমিটিতে উড়োজাহাজটির কারিগরি ইতিহাস, ত্রুটি শনাক্তকরণ, এমইএল প্রয়োগের বৈধতা ও উড্ডয়নযোগ্যতার সনদ প্রদানের পুরো প্রক্রিয়া পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখা হচ্ছে।

১

আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিনামূল্যে রক্তদান কর্মসূচি

২

ডিআরইউ মিডিয়া কাপ ক্রিকেট শুরু, প্রথম দিনেই জয় ১০ দলের

৩

নিজের বয়স নিয়ে যা জানালেন সাদিয়া আয়মান

৪

চমকের রহস্যময় ফেসবুক পোস্টে নেট দুনিয়ায় শোরগোল

৫

বিএনপি নেত্রীর রাস্তা দখল, খুলে দিলেন এমপি

৬

যুব অলিম্পিকে শিপনের চমক

৭

মন্ত্রণালয় থেকে সংসদে বিল আসতে দেরি হওয়ায় ডেপুটি স্পিকারের উষ্মা

৮

খেলা শুরুর তিন মিনিটেই মাঠে লুটিয়ে মৃত্যু কিশোর ফুটবলারের

৯

সমুদ্র নিরাপত্তা ও নীল অর্থনীতিতে যৌথ উদ্যোগ নেবে নৌবাহিনী

১০

প্রধানমন্ত্রীর ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, দুই প্রকৌশলীকে স্টেশন ত্যাগ না করার নির্দেশ

১১

শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডি চেয়ে ই-মেইল ঢাকায়, অনুমোদনের প্রমাণ নেই

১২

ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশনে ৫ সদস্যের সভাপতিমণ্ডলী মনোনীত

১৩

জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে পুনরায় গণতন্ত্রের অগ্রযাত্রা সূচিত হয়েছে : সংসদে স্পিকার

১৪

হামে শিশুমৃত্যুর দায় নিজের কাঁধে নিলেন স্বাস্থ্যমন্ত্রী, বললেন ‘আমাকে ফাঁসি দেন’

১৫

দক্ষিণ আফ্রিকা সিরিজে নতুন মুখ মাহফিজুল, চার বছর পর ফিরলেন নাঈম

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত

`); printWindow.document.close(); printWindow.focus(); printWindow.print(); printWindow.close(); }