মাদক পাচারের অভিযোগে বলিভিয়ার সাবেক বিচারপতি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ১২ নভেম্বর ২০২৬, ১২:১১
 ছবি:

মাদক পাচার ও অপরাধী চক্রের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে বলিভিয়ার সাবেক জ্যেষ্ঠ বিচারপতি আলদো কেসাদাকে গ্রেপ্তার করেছে দেশটির কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রের সমর্থনে লাতিন আমেরিকার বিভিন্ন দেশে মাদক চক্রের সঙ্গে জড়িত সন্দেহভাজন কর্মকর্তাদের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে।বলিভিয়ার কৌঁসুলি মার্সেলো ইনচাউস্তি সাংবাদিকদের জানান, বুধবার দেশটির পূর্বাঞ্চলীয় শহর সান্তা ক্রুজে নিজের বাড়ি থেকে কেসাদাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মাদক পাচার ও অপরাধী চক্রের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে।কেসাদা গত মাসে সান্তা ক্রুজ বিভাগীয় আদালতের প্রধান বিচারপতির পদ থেকে পদত্যাগ করেন। মাদক পাচারের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞার তালিকায় তার নাম অন্তর্ভুক্ত হওয়ার পর তিনি পদত্যাগ করেন।একই নীতির আওতায় যুক্তরাষ্ট্র কলম্বিয়া, ইকুয়েডর ও পেরুর কয়েকজন কর্মকর্তার ভিসাও বাতিল করেছে।গত সেপ্টেম্বর থেকে বলিভিয়ার বেশ কয়েকজন জ্যেষ্ঠ বিচার বিভাগীয় কর্মকর্তাকে মাদক চক্রের সঙ্গে সংশ্লিষ্টতার সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে দেশটির সাবেক অ্যাটর্নি জেনারেল রজার মারিয়াকাও রয়েছেন। এল নিনোর প্রভাবে জরুরি অবস্থা ঘোষণা বলিভিয়ায় গত ৩০ সেপ্টেম্বর মারিয়াকাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে অর্থ পাচার ও মাদক পাচারের অভিযোগ রয়েছে। পুলিশ তাঁর বাড়ি থেকে পাচার করে সরিয়ে নেওয়া বিপুল পরিমাণ নগদ অর্থের বান্ডিল উদ্ধার করে।এর আগে গত সেপ্টেম্বরে ট্রাম্প প্রশাসন ১২ জন বলিভীয় নাগরিক ও তাদের পরিবারের সদস্যদের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছিল।বলিভিয়ার রক্ষণশীল প্রেসিডেন্ট রদ্রিগো পাজ ২০২৫ সালের ৮ নভেম্বর দায়িত্ব গ্রহণ করেন। এর মধ্য দিয়ে দেশটিতে প্রায় ২০ বছর ধরে চলা মুভমেন্ট ফর সোশ্যালিজম (এমএএস)-এর শাসনের অবসান ঘটে। দায়িত্ব নেওয়ার পর থেকে তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করার চেষ্টা করছেন।এরই অংশ হিসেবে পাজ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে গঠিত ‘শিল্ড অব দ্য আমেরিকাস’ জোটে বলিভিয়াকে যুক্ত করেছেন। এটি আমেরিকা মহাদেশের দেশগুলোর জন্য যুক্তরাষ্ট্র-সমর্থিত একটি নতুন নিরাপত্তা জোট।এএম

১

তেল রপ্তানি ছাড়া কি টিকে থাকতে পারবে ইরান

২

ডিসেম্বরের আগে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে চায় সরকার

৩

সামরিক লক্ষ্যবস্তুর নতুন তালিকা তৈরি করল ইরান

৪

শীতের মৌসুমে সুস্থতা: স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় করণীয়

৫

ফারহানকে মেসির সঙ্গে তুলনা করতে চান না জামাল

৬

মাদক পাচারের অভিযোগে বলিভিয়ার সাবেক বিচারপতি গ্রেপ্তার

৭

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

৮

হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চালক-গার্ডসহ নিহত ৩

৯

প্যাকিং মেশিনের ঘোষণায় এল সিগারেট তৈরির পুরো প্ল্যান্ট

১০

হুমকি-নিষেধাজ্ঞায় ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি বন্ধ হবে না: আইআরজিসি

১১

ফেনীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত অন্তত ১৫

১২

হেগসেথের সফরসঙ্গীদের ধমক দিলেন সমাধিসৌধের প্রহরী

১৩

বহু অপরাধের হোতা ছাত্রলীগ নেতা হাবিব

১৪

মূলধারার বাজারে যাবে গ্রামের পণ্য

১৫

ইরানে ফের হামলার বিষয়ে নেতানিয়াহুকে সতর্ক করলেন আইজেনকোট

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত

`); printWindow.document.close(); printWindow.focus(); printWindow.print(); printWindow.close(); }