মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকার সময় থেকেই নানা বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার অভিযোগ রয়েছে হাবিবুর রহমান হাবিব ওরফে ‘কালা পাঁঠা হাবিব’-এর বিরুদ্ধে। রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয়ে এলাকায় চাঁদাবাজি, পর্যটকদের ছিনতাই ও অবৈধ বালু উত্তোলনের একচ্ছত্র নিয়ন্ত্রণ গড়ে তোলেন তিনি। সর্বশেষ গত ১০ নভেম্বর শ্রীমঙ্গলের রাধানগরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সভাপতি হাসিব আল ইসলামের ওপর চাপাতি নিয়ে হামলার ঘটনায় দায়েরকৃত মামলায়ও প্রধান আসামি করা হয়েছে তাকে। জানা যায়, কুমিল্লায় পৈতৃক বাড়ি হলেও হাবিব দীর্ঘদিন ধরে শ্রীমঙ্গলের রাজানগর এলাকায় বসবাস করছেন। ২০১৬ সালে শ্রীমঙ্গল সরকারি কলেজে ভর্তির পর থেকেই তার বিরুদ্ধে ছাত্রী উত্ত্যক্ত ও মাস্তানির অভিযোগ ওঠে। এরপর সাবেক সংসদ সদস্য আবদুস শহীদের ঘনিষ্ঠ সহযোগী প্রয়াত টুনু চৌধুরী ও তৎকালীন উপজেলা ছাত্রলীগ সভাপতি মসুদ আহমেদের ছত্রছায়ায় ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন তিনি। ঢাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের বোমা সন্ত্রাস, মুমূর্ষু একজন অভিযোগ রয়েছে, পদ পাওয়ার পর রাধানগর এলাকার বিভিন্ন রিসোর্ট ও গেস্ট হাউস থেকে নিয়মিত চাঁদা আদায়, পর্যটকদের ছিনতাই এবং স্থানীয় ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সিন্ডিকেট গড়ে তোলেন হাবিব। প্রতিবারই প্রয়াত টুনু চৌধুরী তাকে আইনি ঝামেলা থেকে রক্ষা করতেন। এছাড়া স্ত্রী নির্যাতন ও পর্নোগ্রাফি মামলায় তিনি এক মাসের বেশি সময় কারাভোগও করেছেন, যা বর্তমানে সিআইডিতে তদন্তাধীন। স্থানীয়দের অভিযোগ, ৫ আগস্টের পর থেকে হাবিব মাদক ব্যবসার পাশাপাশি প্রকাশ্যে চাপাতি ও চাইনিজ কুড়াল নিয়ে মহড়া দিতেন। রামেক পরিচালকের সঙ্গে ছাত্রলীগের গোপন বৈঠকের অভিযোগ সর্বশেষ মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ১২টায় রাধানগরের বালিশিরা রিসোর্টের সামনে সমন্বয়ক হাসিব আল ইসলামের ওপর চাপাতি নিয়ে হামলা চালানো হয়। এতে তার বাঁ হাতের বেশ কিছু অংশ কেটে যায়। এ ঘটনায় এনসিপির পক্ষ থেকে হাবিবসহ অজ্ঞাতপরিচয় আরো ১৫ জনের বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় মামলা করা হয়েছে।এ বিষয়ে সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেল) ওয়াহিদুজ্জামান রাজু জানান, আসামি হাবিবকে গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে এবং দ্রুতই তাকে আইনের আওতায় আনা হবে।এদিকে হামলার প্রতিবাদে মঙ্গলবার সন্ধ্যায় শ্রীমঙ্গল চৌমুহনায় বিক্ষোভ মিছিল করেছে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল। স্থানীয় সচেতন মহলের দাবি, অতীতের অপরাধগুলোর সুষ্ঠু বিচার না হওয়ায় অপরাধীরা বেপরোয়া হয়ে উঠেছে।