ইউপি নির্বাচন করতে চাকরি থেকে প্রধান শিক্ষকের পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ১৩ নভেম্বর ২০২৬, ০৬:১১
 ছবি:

উপজেলা প্রতিনিধি, চরফ্যাশন (ভোলা)

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬, ২১: ৪১

ভোলার চরফ্যাশন উপজেলার এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীর্ঘ ২৪ বছরেরও বেশি সময়ের সরকারি চাকরি থেকে স্বেচ্ছায় অবসরের জন্য আবেদন করেছেন। ব্যক্তিগত কারণের কথা উল্লেখ করে এই আবেদন করা হলেও, স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে যে, আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতেই তিনি শিক্ষকতা পেশা ছাড়ছেন।

চাকরি ছাড়ার আবেদনকারী মো. সিরাজ উদ্দিন মাসুম বর্তমানে উপজেলার দক্ষিণ মাদ্রাজ নিম্ন মাধ্যমিক বালিকা সংলগ্ন 'রোকেয়া বেগম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের' প্রধান শিক্ষক হিসেবে কর্মরত আছেন। গত ১০ নভেম্বর তিনি ভোলা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর ‘স্বেচ্ছায় অবসর (পি.আর.এল গমন ব্যতীত) গ্রহণের অনুমতির আবেদন’পত্র পাঠান।

আবেদনে মো. সিরাজ উদ্দিন মাসুম উল্লেখ করেন, পারিবারিক ও ব্যক্তিগত কারণে তিনি চাকরি থেকে স্বেচ্ছায় অবসর নিতে ইচ্ছুক। ১৯৭৩ সালের ১৫ জুন জন্ম নেওয়া এই শিক্ষক ১৯৯৯ সালের ২০ জুন চাকরিতে যোগদান করেছিলেন। চাকরির মেয়াদ ২৪ বছর ৭ মাসের অধিক হওয়ায় তিনি সরকারি বিধি অনুযায়ী অবসরোত্তর ছুটি (পি.আর.এল) ভোগ না করেই স্বেচ্ছায় অবসরের অনুমতি চেয়েছেন। ইতোমধ্যে উপজেলা শিক্ষা অফিসারের কার্যালয় থেকে আবেদনপত্রটি গ্রহণ করা হয়েছে এবং বর্তমানে তা জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের দপ্তরে প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে প্রধান শিক্ষকের এ সিদ্ধান্তকে কেন্দ্র করে স্থানীয় পর্যায়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কেউ শিক্ষকতা পেশা ছেড়ে রাজনীতিতে আসাকে ব্যক্তিগত সিদ্ধান্ত হিসেবে দেখছেন, আবার কেউ কেউ শিক্ষক পেশার মর্যাদার বিষয়টি তুলে ধরে এর সমালোচনাও করেছেন।

আসন্ন নির্বাচনে অংশ নেওয়ার গুঞ্জনের বিষয়ে প্রধান শিক্ষক মো. সিরাজ উদ্দিন মাসুমের সাথে কথা হলে তিনি জানান, পারিবারিক কারণ, ব্যবসা-বাণিজ্য এবং এলাকাবাসীর প্রতি দায়বদ্ধতা থেকেই আগামী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে সরকারি চাকরিজীবীদের আইনগত কোনো বাধা নেই বলেও তিনি উল্লেখ করেন।

এ বিষয়ে চরফ্যাশন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান বলেন, “আমরা প্রধান শিক্ষকের স্বেচ্ছায় অবসরের আবেদনটি পেয়েছি। নিয়ম অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে বিষয়টি সুরাহা করা হবে।” জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের দপ্তর থেকে অনুমোদন পেলে তিনি আনুষ্ঠানিকভাবে তার কর্মজীবন থেকে অবসর গ্রহণ করবেন।

উল্লেখ, তিনি ইতোপূর্বে তার স্কুল বেসরকারি থাকায়কালীন ওই এলাকা থেকে চেয়ারম্যান পদে নির্বাচন করে বিজয়ী হয়েছেন। তার চেয়ারম্যান থাকার সময় বিভিন্ন বিষয় ব্যাপক আলোচনা ও সমালোচনা রয়েছে। তার এলাকার ফেসবুক ব্যবহারকারীরা, তার ছবি পোস্ট করে নেতিবাচক কথাবার্তা লিখছেন।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

১

জবির শীতকালীন ছুটি বাতিল, ছুটি সমন্বয় হবে রমজানে

২

ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা কারাগারে

৩

মেট্রোরেল নির্মাণকাজে টাটা প্রজেক্টসকে যুক্ত করার সিদ্ধান্ত উদ্বেগজনক: ডাঃ ইরান

৪

বঙ্গবাজারে চাঁদাবাজি ও দখলচেষ্টার অভিযোগে ব্যবসায়ীদের বিক্ষোভ

৫

মোহাম্মদপুরে ছুরি-চাপাতির ভয় দেখিয়ে শিক্ষার্থীর আইফোন ও নগদ টাকা ছিনতাই

৬

পতিত অপশক্তির সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে সারাদেশের ক্যাম্পাসে মিছিল-সমাবেশ করবে ইউট্যাব

৭

কর্মবাজারের চাহিদা অনুযায়ী পাঠ্যক্রম প্রণয়নের তাগিদ ইউজিসি চেয়ারম্যানের

৮

মহেন্দ্রনগর মডেল খালকে বহুমাত্রিক ব্যবহারের উপযোগী করা হবে: আসাদুল হাবিব দুলু

৯

তুরস্কের ফার্স্ট লেডির সঙ্গে জিরো ওয়েস্ট মিউজিয়াম উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

১০

বুয়েটের ১৫০ বছর পূর্তি ও ১৪তম মহাপুনর্মিলনী ৬ জানুয়ারি শুরু

১১

ডেঙ্গু নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশন ও নাগরিকদের সমান দায়িত্ব পালনের আহ্বান

১২

হাঙ্গেরিতে ড্যাফোডিল ইউনিভার্সিটির যৌথ আয়োজনে শুরু হলো এইউএপি সম্মেলন

১৩

ভর্তি ফি গ্রহণে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে রূপালী ব্যাংকের চুক্তি সম্পন্ন

১৪

আন্তর্জাতিক অঙ্গনে কাজ করার সুযোগ চায় মাস্তুল ফাউন্ডেশন

১৫

ইউপি নির্বাচন করতে চাকরি থেকে প্রধান শিক্ষকের পদত্যাগ

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত

`); printWindow.document.close(); printWindow.focus(); printWindow.print(); printWindow.close(); }