ডেঙ্গু নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশন ও নাগরিকদের সমান দায়িত্ব পালনের আহ্বান

নিজস্ব প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ১৩ নভেম্বর ২০২৬, ০৬:১১
 ছবি:

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬, ২৩: ৫৬

বাংলাদেশে ডেঙ্গুর বর্তমান পরিস্থিতি ও প্রবণতা, ডেঙ্গু প্রতিরোধ এবং জনস্বাস্থ্য সুরক্ষায় মশাবাহক নিয়ন্ত্রণের উদ্ভাবনী কৌশল নিয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) ও জুওলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশের যৌথ উদ্যোগে এক বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টা ৩০ মিনিটে নগর ভবনের অডিটোরিয়ামে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোঃ আবদুস সালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ খয়বর রহমান। সেমিনারে সভাপতিত্ব করেন জুওলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক ড. হামিদা খানম।

সেমিনারের মূল প্রতিপাদ্য ছিল— “Current Trends of Dengue in Bangladesh: Prevention and Innovative Vector Control for Public Health Challenges”। এতে বাংলাদেশে ডেঙ্গুর সাম্প্রতিক প্রবণতা, ডেঙ্গু প্রতিরোধে কার্যকর উদ্যোগ, মশার প্রজননস্থল নিয়ন্ত্রণ এবং জনস্বাস্থ্য সুরক্ষায় আধুনিক ও বিজ্ঞানভিত্তিক মশক নিয়ন্ত্রণ কৌশল নিয়ে আলোচনা করা হয়।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোঃ আবদুস সালাম বলেন, ডেঙ্গু প্রতিরোধে সিটি কর্পোরেশনের পাশাপাশি নাগরিকদেরও সমান দায়িত্ব পালন করতে হবে। দায়িত্ব গ্রহণের পর থেকেই ডেঙ্গু নিয়ন্ত্রণে নিয়মিত কার্যক্রমের পাশাপাশি বিশেষ ক্রাশ প্রোগ্রাম পরিচালনা করা হচ্ছে। গত মার্চ ও অক্টোবর মাসে পরিচালিত জরিপের তুলনামূলক চিত্রে দেখা গেছে, বিশেষ কার্যক্রমের ফলে আগের ঝুঁকিপূর্ণ কয়েকটি ওয়ার্ডের পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে উদ্বেগজনক বিষয় হলো, জরিপে পরিদর্শিত প্রায় ৫০ শতাংশ এডিস মশার লার্ভা বসতবাড়ির আশপাশের বিভিন্ন স্থানে পাওয়া গেছে। তাই ডেঙ্গু প্রতিরোধে নাগরিক সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি।

তিনি আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে মাইকিং, লিফলেট বিতরণ, মসজিদে প্রচার-প্রচারণাসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। তবে শুধু প্রচারণার মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। প্রত্যেক নাগরিককে নিজ নিজ বাড়ির ছাদ, আঙিনা, নির্মাণাধীন ভবন, এসির পানি জমার স্থানসহ কোথাও যেন পানি জমে না থাকে, তা নিশ্চিত করতে হবে। ডেঙ্গু প্রতিরোধে সিটি কর্পোরেশনের ৫০ শতাংশ এবং নাগরিকদের ৫০ শতাংশ দায়িত্ব রয়েছে। সবাই নিজ নিজ দায়িত্ব পালন করলেই ডেঙ্গু নিয়ন্ত্রণ করা সম্ভব।

ঢাকা শহরকে পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে সরকার, সিটি কর্পোরেশন, সামাজিক সংগঠন এবং নাগরিকদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলে উল্লেখ করেন প্রশাসক। এ সময় জুওলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশসহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনকে জনসচেতনতামূলক কার্যক্রমে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি। পাশাপাশি এ ধরনের উদ্যোগে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সহযোগী হিসেবে পাশে থাকবে বলেও আশ্বাস দেন।

সেমিনারে বক্তারা জনসচেতনতাকে গুরুত্ব দিয়ে বলেন, ডেঙ্গু প্রতিরোধে সিটি কর্পোরেশনের পাশাপাশি প্রত্যেক নাগরিককে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে। এ লক্ষ্যে প্রতি শনিবার নিজ নিজ বাসাবাড়ি, আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার আহ্বান জানানো হয়। কোথাও যেন পানি জমে মশার প্রজননস্থল তৈরি না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। সম্মিলিত উদ্যোগের মাধ্যমেই ডেঙ্গুমুক্ত ও পরিচ্ছন্ন নগরী গড়ে তোলা সম্ভব।

সেমিনারে মশার জীবনচক্র এবং মশক নিয়ন্ত্রণবিষয়ক বৈজ্ঞানিক উপস্থাপনা করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ড. কবিরুল বাশার, আইসিডিডিআর'বির সিনিয়র সায়েন্টিস্ট ড. শফিউল আলম এবং স্বাস্থ্য অধিদপ্তরের সিডিসির সিনিয়র এন্টোমোলজিস্ট (পিআরএল) মো. রেজাউল করিম খান।

সেমিনারটির মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধ ও মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে বৈজ্ঞানিক গবেষণা, অভিজ্ঞতা ও বাস্তবভিত্তিক উদ্যোগের সমন্বয় ঘটবে বলে আশা করা হয়। একই সঙ্গে জনস্বাস্থ্য সুরক্ষায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, গবেষক ও নগর ব্যবস্থাপনায় দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় জোরদারে এ আয়োজন ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়।

উল্লেখ্য, ডেঙ্গু প্রতিরোধ ও মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে জনসচেতনতা বৃদ্ধি এবং কার্যকর মশক ব্যবস্থাপনা নিশ্চিত করতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নিয়মিতভাবে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে আসছে।

অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সচিব মো. মশিউর রহমান খান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মাহবুবুর রহমান তালুকদার, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ড. জাহানে ফেরদৌস বিনতে রহমানসহ সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

১

জবির শীতকালীন ছুটি বাতিল, ছুটি সমন্বয় হবে রমজানে

২

ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা কারাগারে

৩

মেট্রোরেল নির্মাণকাজে টাটা প্রজেক্টসকে যুক্ত করার সিদ্ধান্ত উদ্বেগজনক: ডাঃ ইরান

৪

বঙ্গবাজারে চাঁদাবাজি ও দখলচেষ্টার অভিযোগে ব্যবসায়ীদের বিক্ষোভ

৫

মোহাম্মদপুরে ছুরি-চাপাতির ভয় দেখিয়ে শিক্ষার্থীর আইফোন ও নগদ টাকা ছিনতাই

৬

পতিত অপশক্তির সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে সারাদেশের ক্যাম্পাসে মিছিল-সমাবেশ করবে ইউট্যাব

৭

কর্মবাজারের চাহিদা অনুযায়ী পাঠ্যক্রম প্রণয়নের তাগিদ ইউজিসি চেয়ারম্যানের

৮

মহেন্দ্রনগর মডেল খালকে বহুমাত্রিক ব্যবহারের উপযোগী করা হবে: আসাদুল হাবিব দুলু

৯

তুরস্কের ফার্স্ট লেডির সঙ্গে জিরো ওয়েস্ট মিউজিয়াম উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

১০

বুয়েটের ১৫০ বছর পূর্তি ও ১৪তম মহাপুনর্মিলনী ৬ জানুয়ারি শুরু

১১

ডেঙ্গু নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশন ও নাগরিকদের সমান দায়িত্ব পালনের আহ্বান

১২

হাঙ্গেরিতে ড্যাফোডিল ইউনিভার্সিটির যৌথ আয়োজনে শুরু হলো এইউএপি সম্মেলন

১৩

ভর্তি ফি গ্রহণে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে রূপালী ব্যাংকের চুক্তি সম্পন্ন

১৪

আন্তর্জাতিক অঙ্গনে কাজ করার সুযোগ চায় মাস্তুল ফাউন্ডেশন

১৫

ইউপি নির্বাচন করতে চাকরি থেকে প্রধান শিক্ষকের পদত্যাগ

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত

`); printWindow.document.close(); printWindow.focus(); printWindow.print(); printWindow.close(); }