রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়

কালো তালিকাভুক্ত প্রতিষ্ঠানের হাতেই ৫০০ কোটি টাকার হাসপাতাল নির্মাণের কাজ!

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ২২ নভেম্বর ২০২৬, ০৩:১১
 ছবি:

১২০০ শয্যার ভবন নির্মাণে ওয়াহিদ কনস্ট্রাকশনকে কার্যাদেশ দেওয়ার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন; দরপত্র মূল্যায়ন চলাকালে প্রতিষ্ঠানটি ডিবারড, চুক্তির সময়সীমা ২৯ নভেম্বর

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) অধীনে ১২০০ শয্যার হাসপাতাল ও ক্লিনিক্যাল ফ্যাসিলিটিজ ভবন নির্মাণে প্রায় ৫০০ কোটি টাকার কাজ পেতে যাচ্ছে কালো তালিকাভুক্ত ঠিকাদারি প্রতিষ্ঠান ওয়াহিদ কনস্ট্রাকশন লিমিটেড। প্রতিষ্ঠানটি দরপত্রে অংশ নেওয়ার পর মূল্যায়ন চলাকালেই সরকারি ক্রয় কার্যক্রমে অযোগ্য ঘোষিত হয়। পরে উচ্চ আদালতের ছয় মাসের স্থগিতাদেশে সেই অযোগ্যতার কার্যকারিতা সাময়িকভাবে বন্ধ ছিল। গত ২ নভেম্বর স্থগিতাদেশের মেয়াদ শেষ হওয়ার পর প্রতিষ্ঠানটির অযোগ্যতা আবার কার্যকর হয়েছে। এর মধ্যেই প্রতিষ্ঠানটির অনুকূলে চুক্তি সম্পাদনের নোটিশ জারি হওয়ায় সরকারি ক্রয়বিধি অনুসরণ নিয়ে প্রশ্ন উঠেছে।

বিষয়টি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটির (বিপিপিএ) ১৫ নভেম্বরের এক পরিপত্রের কারণে। এতে স্পষ্ট বলা হয়েছে, দরপত্র মূল্যায়ন চলাকালে কোনো দরদাতা ডিবারড বা সরকারি ক্রয় কার্যক্রমে অংশগ্রহণের অযোগ্য হলে চলমান সব দরপত্রেও তাকে অযোগ্য হিসেবে বিবেচনা করতে হবে। এমন প্রতিষ্ঠানকে চুক্তির জন্য সুপারিশ বা অনুমোদন কিংবা তার সঙ্গে চুক্তি সম্পাদন সরকারি ক্রয় আইন ও বিধিমালার সুস্পষ্ট লঙ্ঘন।

নথিপত্র অনুযায়ী, রামেবির হাসপাতাল ভবন নির্মাণের দরপত্রে অংশ নেওয়া ওয়াহিদ কনস্ট্রাকশনকে গত ১৯ এপ্রিল গণপূর্ত অধিদপ্তর পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা (পিপিআর), ২০২৫-এর বিধি ১৪৯(৮) অনুযায়ী এক বছরের জন্য সরকারি ক্রয় কার্যক্রমে অংশগ্রহণে অযোগ্য ঘোষণা করে। এ নিষেধাজ্ঞার মেয়াদ ২০২৭ সালের ১৮ এপ্রিল পর্যন্ত। বিপিপিএর ওয়েবসাইটে প্রকাশিত ডিবারমেন্ট তালিকার ১০৩ নম্বরেও প্রতিষ্ঠানটির নাম রয়েছে।

তবে কালো তালিকাভুক্তির সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে ওয়াহিদ কনস্ট্রাকশন হাইকোর্টে রিট করে। শুনানি শেষে গত ৩ মে আদালত ছয় মাসের জন্য ওই সিদ্ধান্ত স্থগিত করেন। ফলে প্রতিষ্ঠানটির অযোগ্যতার কার্যকারিতা সাময়িকভাবে বন্ধ ছিল। ২ নভেম্বর সেই স্থগিতাদেশের মেয়াদ শেষ হয়। নতুন কোনো স্থগিতাদেশের তথ্য না থাকায় ৩ নভেম্বর থেকে প্রতিষ্ঠানটির ওপর আগের অযোগ্যতার আদেশ পুনরায় কার্যকর হওয়ার কথা।

এর মধ্যেই গত ১ নভেম্বর, অর্থাৎ আদালতের স্থগিতাদেশের মেয়াদ শেষ হওয়ার এক দিন আগে, ওয়াহিদ কনস্ট্রাকশনের অনুকূলে চুক্তি সম্পাদনের নোটিশ (নোটিফিকেশন অব অ্যাওয়ার্ড—নোয়া) জারি করে প্রকল্প পরিচালকের কার্যালয়। নোটিশ পাওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যে কার্যসম্পাদন জামানত জমা এবং চুক্তি সম্পাদনের প্রক্রিয়া শেষ করার কথা। দরপত্রের শর্ত অনুযায়ী, নোয়া জারির পর ১৪ কর্মদিবসের মধ্যে কার্যসম্পাদন জামানত জমা দিতে হবে এবং ২৮ দিনের মধ্যে চুক্তি স্বাক্ষর করতে হবে। সেই হিসাবে চুক্তি সম্পাদনের শেষ সময় ২৯ নভেম্বর। অর্থাৎ চুক্তি স্বাক্ষরের নির্ধারিত সময়ের পুরোটা পড়েছে প্রতিষ্ঠানটির অযোগ্যতার আদেশ পুনরায় কার্যকর হওয়ার পর।

দরপত্র দলিলের ৫.২, ৫.৮ ও ৫.১১ নম্বর উপদফায় চুক্তি স্বাক্ষরের সময় পর্যন্ত দরদাতার যোগ্যতা বহাল থাকার শর্ত রয়েছে বলে সংশ্লিষ্ট নথিতে উল্লেখ করা হয়েছে। এ অবস্থায় ওয়াহিদ কনস্ট্রাকশনের সঙ্গে চুক্তি সম্পাদন করা যাবে কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্ট ঠিকাদার ও ক্রয়প্রক্রিয়ার সঙ্গে পরিচিত ব্যক্তিরা।

বিপিপিএর পরিপত্রে স্পষ্ট নির্দেশনা

গত ১৫ নভেম্বর প্রকাশিত বিপিপিএর পরিপত্রে দরপত্র মূল্যায়নের সময় ডিবারমেন্ট-সংক্রান্ত তথ্য যাচাই বাধ্যতামূলক করা হয়েছে। এতে বলা হয়েছে, কোনো দরপত্রদাতা পাবলিক প্রকিউরমেন্ট আইন, ২০০৬-এর ৬৩ ধারা এবং পিপিআর, ২০২৫-এর ১৪৯ বিধি অনুযায়ী ডিবারড হলে সরকারি দরপত্রে অংশগ্রহণ বা চুক্তি পাওয়ার সুযোগ নেই। এমনকি দরপত্র আহ্বানের সময় প্রতিষ্ঠানটি অযোগ্য না থাকলেও মূল্যায়ন চলাকালে কোনো ক্রয়কারী কর্তৃক ডিবারড হলে চলমান ও ভবিষ্যতে প্রক্রিয়াধীন সব দরপত্রে তাকে অযোগ্য হিসেবে বিবেচনা করতে হবে।

পরিপত্রে আরও বলা হয়েছে, এ বিধান উপেক্ষা করে কোনো ডিবারড দরদাতাকে চুক্তির জন্য সুপারিশ করা, সেই সুপারিশ অনুমোদন করা কিংবা চুক্তি সম্পাদন করা সরকারি ক্রয় আইন ও বিধিমালার সুস্পষ্ট লঙ্ঘন। দরপত্র মূল্যায়ন কমিটিকে ই-জিপি সিস্টেম এবং বিপিপিএর ওয়েবসাইটে প্রকাশিত ডিবারমেন্ট তালিকা থেকে দরদাতার হালনাগাদ অবস্থা যাচাই করে মূল্যায়ন প্রতিবেদনে তা উল্লেখ করার নির্দেশও দেওয়া হয়েছে।

এই পরিপত্র প্রকাশের পর রামেবির চলমান দরপত্রে ওয়াহিদ কনস্ট্রাকশনের যোগ্যতা নতুন করে যাচাইয়ের প্রয়োজন দেখা দিয়েছে। কারণ, প্রতিষ্ঠানটি দরপত্র দাখিলের পরই অযোগ্য ঘোষিত হয়েছিল। হাইকোর্টের স্থগিতাদেশের মেয়াদ শেষ হওয়ার পর চুক্তি সম্পাদনের পর্যায়ে তার আইনগত যোগ্যতা বহাল আছে কি না, সেটিও গুরুত্বপূর্ণ প্রশ্ন।

দরপত্রে চার প্রতিষ্ঠানের অংশগ্রহণ, রেসপনসিভ একটি

স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অধীন রামেবি স্থাপন প্রকল্পের আওতায় হাসপাতাল ও ক্লিনিক্যাল ফ্যাসিলিটিজ ভবন নির্মাণের জন্য দরপত্র আহ্বান করা হয় ২০২৫ সালের ৩ ডিসেম্বর। ই-জিপি আইডি ১১৬৫৩৭৪ এবং প্যাকেজ নম্বর RMU/GOB/WD-01-এর এই দরপত্র ২০২৬ সালের ১৩ জানুয়ারি দাখিল ও উন্মুক্ত করা হয়।

দরপত্র বিক্রি হয়েছিল ১১টি। তবে জমা পড়ে চারটি। এর মধ্যে কেবল ওয়াহিদ কনস্ট্রাকশনের দরপত্রকে রেসপনসিভ বা শর্ত পূরণকারী হিসেবে বিবেচনা করা হয়। প্রতিষ্ঠানটির প্রস্তাবিত দর ৪৯৭ কোটি ৩৩ লাখ টাকা। প্রকল্পের আওতায় বেসমেন্টসহ ১১ তলাবিশিষ্ট ১২০০ শয্যার হাসপাতাল ও ক্লিনিক্যাল ফ্যাসিলিটিজ ভবন নির্মাণের পরিকল্পনা রয়েছে।

এর আগে ৭ অক্টোবর সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এ হাসপাতাল ও ক্লিনিক্যাল ফ্যাকাল্টি ভবন নির্মাণে ৪৯৭ কোটি ৩৩ লাখ ২১ হাজার ৩৬২ টাকা ব্যয়ের প্রস্তাব অনুমোদন করে। ফলে এটি শুধু একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজ পাওয়ার বিষয় নয়; সরকারি অর্থের বড় অঙ্কের একটি প্রকল্পে দরপত্রের আইনগত যোগ্যতা ও স্বচ্ছতা নিশ্চিত করার প্রশ্নও জড়িত।

অভিজ্ঞতা নিয়েও আপত্তি

ওয়াহিদ কনস্ট্রাকশনের দরপত্রের যোগ্যতা নিয়ে কালো তালিকাভুক্ত হওয়ার আগেই আপত্তি উঠেছিল। দরপত্র প্রক্রিয়ায় অনিয়ম ও অসংগতির অভিযোগ তুলে গত ২২ ফেব্রুয়ারি রাজশাহীর ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স তাবাসসুম এন্টারপ্রাইজ প্রধানমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্য প্রতিমন্ত্রীর কাছে লিখিত অভিযোগ করে।

অভিযোগপত্রে বলা হয়, দরপত্রের আইটিটি ১৩.১(বি) অনুযায়ী দরদাতার কমপক্ষে একটি ভবন নির্মাণের চুক্তির অভিজ্ঞতা থাকা প্রয়োজন। কিন্তু ওয়াহিদ কনস্ট্রাকশন যে অভিজ্ঞতার সনদ দেখিয়েছে, তা হলো ৭৩টি স্কুল কাম দুর্যোগ আশ্রয়কেন্দ্র এবং সংশ্লিষ্ট সংযোগ সড়ক নির্মাণের কাজ। অভিযোগকারী প্রতিষ্ঠানের দাবি, একাধিক ছোট বা ভিন্ন ধরনের ভবন নির্মাণের অভিজ্ঞতাকে একত্র করে একটি ভবন নির্মাণের সমজাতীয় অভিজ্ঞতা হিসেবে গ্রহণ করা যায় কি না, তা যাচাই করা প্রয়োজন।

অভিযোগে আরও বলা হয়, প্রস্তাবিত হাসপাতাল ভবনের উচ্চতা, বেসমেন্ট, কারিগরি জটিলতা ও নির্মাণকাজের পরিধির সঙ্গে ওই অভিজ্ঞতার যথেষ্ট মিল রয়েছে কি না, তা পুনরায় পরীক্ষা করা উচিত। এ জন্য ওয়াহিদ কনস্ট্রাকশনের অভিজ্ঞতার কাগজপত্র পুনরায় যাচাই, দরপত্রের যোগ্যতার শর্ত কঠোরভাবে অনুসরণ এবং শর্ত পূরণ না হলে প্রতিষ্ঠানটির দরপত্রকে নন-রেসপনসিভ বা অযোগ্য ঘোষণার দাবি জানানো হয়।

তবে এ অভিযোগের বিষয়ে কোনো স্বাধীন তদন্তের ফল বা চূড়ান্ত সিদ্ধান্তের তথ্য পাওয়া যায়নি। ফলে অভিজ্ঞতার শর্ত পূরণ না করার বিষয়টি এখনো অভিযোগ হিসেবেই বিবেচ্য।

কী বলছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ

এ বিষয়ে জানতে চাইলে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রকল্প পরিচালক অধ্যাপক ডা. মো. জাওয়াদুল হক বলেন, এতদিন যে প্রক্রিয়ায় কাজ এগিয়েছে, তা নিয়ম মেনেই করা হয়েছে। তবে এখন কোনো প্রতিষ্ঠান কালো তালিকাভুক্ত থাকলে তারা কাজ পাবে না। তিনি বলেন, বিপিপিএ ১৫ নভেম্বর পরিপত্র জারি করেছে। ওই নির্দেশনা অনুযায়ীই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পদক্ষেপ নেবে। বিপিপিএর আইন ও বিধিবিধানের বাইরে কোনো কাজ করা হবে না। ওয়াহিদ কনস্ট্রাকশন কালো তালিকাভুক্ত থাকলে তারা কাজ পাবে না। বিষয়গুলো যাচাই করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। উপাচার্য আরও বলেন, ডিবারমেন্টের বিষয়ে বিপিপিএর নিয়ম ও নির্দেশনা মেনেই কাজ করা হবে। এ বিষয়ে বিপিপিএকে লিখিতভাবে অবহিত করা হয়েছে বলেও জানান তিনি।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এই বক্তব্যের পর এখন মূল প্রশ্ন—বিপিপিএর ১৫ নভেম্বরের পরিপত্র এবং ওয়াহিদ কনস্ট্রাকশনের ডিবারমেন্ট-সংক্রান্ত নথি যাচাই করে চুক্তি সম্পাদনের বিষয়ে কী সিদ্ধান্ত নেওয়া হয়। নির্ধারিত সময় ২৯ নভেম্বরের আগে প্রতিষ্ঠানটির যোগ্যতা, আদালতের আদেশের বর্তমান অবস্থা এবং দরপত্র মূল্যায়নের বৈধতা নিশ্চিত না হলে প্রায় ৫০০ কোটি টাকার এই প্রকল্পের ক্রয়প্রক্রিয়া নিয়ে বিতর্ক আরও বাড়তে পারে।

১

শ্রমিক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা, নেতৃত্বে দুই সংসদ সদস্য

২

চুয়াডাঙ্গা ছাত্রদলের নতুন কমিটি নিয়েও অভিযোগ, পদ পেয়েছেন সন্তানের বাবারা!

৩

রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী, শুরু এনসিপির সঙ্গে

৪

কালো তালিকাভুক্ত প্রতিষ্ঠানের হাতেই ৫০০ কোটি টাকার হাসপাতাল নির্মাণের কাজ!

৫

শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে ঢাবির মুজিব হলের পকেট গেট খুলে দিল প্রশাসন

৬

কোনো সুসংবাদ পেলে নবীজি যে দুটি কাজ করতেন

৭

খুলনায় বিএনপি নেতাকে গুলি

৮

ফরাসি অপেরার সঙ্গে বাংলা অপেরা সুরের সম্মিলনে মুখর সন্ধ্যা

৯

মুকুটের আড়ালে কেলেঙ্কারি, ৭৪ বছরের মিস ইউনিভার্সের ১০ বিতর্ক

১০

রেঙ্গুন থেকে বলিউডের ক্যাবারে কুইন, পর্দার আড়ালে হেলেনের সংগ্রাম

১১

ডুলির ভবিষ্যৎ নিয়ে বাফুফে সিদ্ধান্ত নেবে পরবর্তী সভায়

১২

প্রধানমন্ত্রীর আহ্বানকে স্বাগত, তবে ‘নিঃশর্ত ঐক্য’ চায় না এনসিপি

১৩

৩৬ বছর পর ফিরছেন ‘হোম অ্যালোন’–এর শিশুটি, এত দিন কোথায় ছিলেন

১৪

ঐক্যবদ্ধ থাকলে তাঁবেদার রাষ্ট্র হবে না বাংলাদেশ : প্রধানমন্ত্রী

১৫

টিকটকে প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগ, ঘেরাওয়ের পর ঘরের জানালা ভেঙে পালালেন নারী

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত

`); printWindow.document.close(); printWindow.focus(); printWindow.print(); printWindow.close(); }