নতুন প্রতিষ্ঠানের এমপিও পেতে যুক্ত হচ্ছে কারিগরি বিষয় ও তৃতীয় ভাষার শর্ত

স্কুল-কলেজের এমপিও নীতিমালায় বড় পরিবর্তনের প্রস্তাব, বাড়ছে শিক্ষকদের সুবিধা

আজাদ প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ২৩ নভেম্বর ২০২৬, ০১:১১
 ছবি:

প্রথম উচ্চতর গ্রেড ১০ বছরের বদলে ৮ বছরে, দ্বিতীয়টি ৮ বছরের পরিবর্তে ৬ বছরে; চার্জশিটের আগে বরখাস্ত না করার সুপারিশ

বেসরকারি স্কুল ও কলেজের শিক্ষক-কর্মচারীদের জন্য এমপিও নীতিমালায় বেশ কিছু পরিবর্তনের উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বিদ্যমান নীতিমালার বিভিন্ন জটিলতা ও অসংগতি দূর করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোর কাছ থেকে সুপারিশ সংগ্রহ করা হয়েছে। এসব সুপারিশের ভিত্তিতে সংশোধিত নীতিমালার খসড়া তৈরির কাজ চলছে। প্রস্তাবিত পরিবর্তনের মধ্যে রয়েছে শিক্ষকদের উচ্চতর গ্রেড পাওয়ার সময় কমানো, পদোন্নতির সুযোগ সম্প্রসারণ, চাকরি থেকে বরখাস্তের শর্ত পরিবর্তন, নিয়োগ ও এমপিওভুক্তির ক্ষেত্রে নতুন বিধান যুক্ত করা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) শিক্ষকদের উচ্চতর গ্রেড পাওয়ার সময়সীমা কমানোর সুপারিশ করেছে। পাশাপাশি ধর্মীয় শিক্ষকদের বেতন গ্রেডে সমতা, সহকারী প্রধান শিক্ষক নিয়োগ এবং অফিস সহায়ক নিয়োগের সুযোগ বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। কলেজ পর্যায়ে গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান বিষয়ে কর্মরত শিক্ষকদের পদোন্নতি এবং ডিগ্রি কলেজের তৃতীয় শিক্ষকদের এমপিওভুক্তির জটিলতা নিরসনের বিষয়ও রয়েছে প্রস্তাবে।

তবে নতুন শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্তির ক্ষেত্রে শর্ত আরও কঠোর করার উদ্যোগ নেওয়া হচ্ছে। এ ক্ষেত্রে কমপক্ষে দুটি কারিগরি বিষয় চালু রাখা এবং বাংলা ও ইংরেজির পাশাপাশি তৃতীয় একটি ভাষা শেখানোর ব্যবস্থা রাখার প্রস্তাব রয়েছে।

উচ্চতর গ্রেড পেতে সময় কমানোর প্রস্তাব

মাউশির সুপারিশ অনুযায়ী, শিক্ষকদের প্রথম উচ্চতর গ্রেড পাওয়ার ক্ষেত্রে চাকরির অভিজ্ঞতার সময়সীমা ১০ বছর থেকে কমিয়ে আট বছর করার প্রস্তাব করা হয়েছে। একইভাবে দ্বিতীয় উচ্চতর গ্রেড পাওয়ার ক্ষেত্রে আট বছরের পরিবর্তে ছয় বছর করার সুপারিশ রয়েছে।

প্রস্তাবটি কার্যকর হলে নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে শিক্ষকরা আগের তুলনায় কম সময়ে উচ্চতর গ্রেডের সুবিধা পাবেন। এতে তাঁদের বেতন-ভাতার ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসতে পারে।

শিক্ষক-কর্মচারীদের চাকরি থেকে বরখাস্তের বিধানেও পরিবর্তনের প্রস্তাব রয়েছে। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, কোনো শিক্ষক বা কর্মচারীর বিরুদ্ধে থানায় অভিযোগ, সাধারণ ডায়েরি (জিডি) কিংবা মামলা হলেই তাঁকে চাকরি থেকে বরখাস্ত করা যাবে না। এ ক্ষেত্রে মামলার অভিযোগপত্র বা চার্জশিট দাখিলের পর বরখাস্তের ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে। বর্তমানে থানায় মামলা হলেই ম্যানেজিং কমিটির বরখাস্ত করার সুযোগ রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

ধর্মীয় শিক্ষকদের বেতন গ্রেডে সমতা

ধর্মীয় শিক্ষকদের বেতন গ্রেডেও পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে। বিদ্যমান এমপিও নীতিমালায় হিন্দুধর্মের শিক্ষকরা চাকরিতে যোগদানের শুরুতেই দশম গ্রেডে বেতন-ভাতা পান। তবে সংশোধিত নীতিমালায় সব ধর্মীয় শিক্ষকের জন্য একই বিধান রাখার সুপারিশ করেছে মাউশি।

প্রস্তাব অনুযায়ী, চাকরির শুরুতে সব ধর্মীয় শিক্ষক একাদশ গ্রেডে বেতন পাবেন। তবে বিএড ডিগ্রি থাকলে দশম গ্রেডে বেতন পাওয়ার সুযোগ থাকবে। এতে ধর্মীয় শিক্ষকদের বেতন কাঠামোয় বিদ্যমান বৈষম্য দূর করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

এ ছাড়া সিটি করপোরেশন, জেলা সদর ও পৌরসভা এলাকার বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলো নিজস্ব অর্থায়নে অফিস সহায়ক নিয়োগ দিতে পারবে—এমন প্রস্তাবও করা হয়েছে। প্রতিষ্ঠানের প্রয়োজন অনুযায়ী এ নিয়োগের সুযোগ রাখার কথা বলা হয়েছে। আগের নীতিমালায় শুধু মফস্বল এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষেত্রে এ সুযোগ ছিল।

সংস্থা পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিষ্ঠানপ্রধানের পাশাপাশি সহকারী প্রধান শিক্ষক নিয়োগের সুযোগ রাখার সুপারিশ করেছে মাউশি। নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে এসব পদে নিয়োগ পাওয়া শিক্ষকদের এমপিওভুক্তির সুযোগও যুক্ত করার প্রস্তাব রয়েছে। বিদ্যমান নীতিমালায় এ ধরনের প্রতিষ্ঠানে শুধু প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের বিধান রয়েছে।

পদোন্নতির সুযোগ বাড়ছে কলেজের শিক্ষকদের

কলেজ পর্যায়ের এমপিও নীতিমালায়ও কয়েকটি পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে রয়েছে গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান বিষয়ে কর্মরত শিক্ষকদের পদোন্নতি, ডিগ্রি কলেজের তৃতীয় শিক্ষকদের এমপিওভুক্তি এবং পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের নিয়োগসংক্রান্ত জটিলতা নিরসন।

মাউশির একটি সূত্র জানায়, স্কুলে কর্মরত সহকারী শিক্ষক এবং কলেজে কর্মরত প্রভাষক (গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান) পদধারীদের পদোন্নতির দাবি রয়েছে। পদোন্নতির পাশাপাশি পদবির নাম পরিবর্তনের আবেদনও করা হয়েছিল। তবে শিক্ষা মন্ত্রণালয় পদবির নাম পরিবর্তনের পক্ষে নয়।

সূত্রের তথ্য অনুযায়ী, পদবির নাম অপরিবর্তিত থাকলেও চাকরিবিধি অনুযায়ী প্রয়োজনীয় শর্ত পূরণ সাপেক্ষে তাঁরা পদোন্নতির সুযোগ-সুবিধা পাবেন। পদোন্নতির পর বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা বৃদ্ধির যে বিধান রয়েছে, তা তাঁদের ক্ষেত্রেও প্রযোজ্য করার বিষয়টি বিবেচনায় নেওয়া হচ্ছে। এ বিষয়টি মাথায় রেখেই নীতিমালার খসড়া তৈরি করা হচ্ছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে শিক্ষা মন্ত্রণালয়।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ডিগ্রি কলেজের তৃতীয় শিক্ষকদের এমপিওভুক্তি নিয়েও দীর্ঘদিনের জটিলতা রয়েছে। এ সমস্যা সমাধানে নীতিমালায় পরিবর্তন আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

জানা গেছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ডিগ্রি কলেজের অনুমোদন দেওয়ার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কমপক্ষে তিনজন শিক্ষক থাকার নিয়ম করেছিল। অন্যদিকে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় দুজন শিক্ষকের কথা উল্লেখ ছিল। মন্ত্রণালয়ের নির্দেশনা উপেক্ষা করে ডিগ্রি কলেজগুলো তৃতীয় শিক্ষক নিয়োগ দেয়। পরবর্তী সময়ে এসব শিক্ষক এমপিওভুক্তির আবেদন করতে গিয়ে জটিলতায় পড়েন। প্রস্তাবিত সংশোধনীর মাধ্যমে এ সমস্যার সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে।

পাবলিক বিশ্ববিদ্যালয়ের সনদধারীদের নিয়োগ জটিলতা কাটানোর উদ্যোগ

শিক্ষক নিয়োগ ও এমপিওভুক্তির ক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয় এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ের সনদধারীদের মধ্যে যে জটিলতা রয়েছে, তা দূর করারও প্রস্তাব করা হয়েছে।

২০২৫ সালের এমপিও নীতিমালায় শিক্ষক নিয়োগ ও এমপিওভুক্তির ক্ষেত্রে ‘জাতীয় বিশ্ববিদ্যালয় অথবা অধিভুক্ত কলেজ’ শব্দ ব্যবহার করা হয়েছে। এতে পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের নিয়োগ ও এমপিওভুক্তির ক্ষেত্রে জটিলতা তৈরি হয়। এ সমস্যা সমাধানে সংশোধিত নীতিমালায় ‘জাতীয় বিশ্ববিদ্যালয়/পাবলিক বিশ্ববিদ্যালয়’ শব্দ যুক্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে।

নতুন প্রতিষ্ঠানের এমপিও পেতে কারিগরি বিষয় ও তৃতীয় ভাষা বাধ্যতামূলক

নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির ক্ষেত্রেও অতিরিক্ত শর্ত যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ ক্ষেত্রে ২০২৫ সালের এমপিও নীতিমালাকে ভিত্তি হিসেবে রাখা হলেও প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী দুটি নতুন শর্ত যুক্ত করার সিদ্ধান্ত হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

প্রস্তাবিত শর্ত অনুযায়ী, নতুন কোনো স্কুল বা কলেজ এমপিওভুক্ত হতে হলে সেখানে কমপক্ষে দুটি কারিগরি বিষয় চালু থাকতে হবে। পাশাপাশি বাংলা ও ইংরেজির বাইরে তৃতীয় একটি ভাষা শেখানোর কার্যক্রমও থাকতে হবে। এ দুটি শর্ত পূরণ করতে না পারলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান নতুন করে এমপিওভুক্তির সুযোগ পাবে না।

বর্তমানে ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবলকাঠামো ও এমপিও নীতিমালা-২০২৫’ অনুযায়ী নতুন শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত হতে হলে বেশ কিছু শর্ত পূরণ করতে হয়। এর মধ্যে রয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বৈধ স্বীকৃতি ও নিয়মিত নবায়ন, প্রতিষ্ঠানের নামে প্রয়োজনীয় ও উপযুক্ত নিজস্ব জমি এবং শ্রেণি ও স্তরভেদে নির্ধারিতসংখ্যক অনুমোদিত ও নিয়মিত শিক্ষার্থী থাকা।

এ ছাড়া বোর্ড পরীক্ষায় নির্দিষ্টসংখ্যক পরীক্ষার্থীর অংশগ্রহণ ও সন্তোষজনক পাসের হার থাকতে হয়। শিক্ষক-কর্মচারীদের নিয়োগ সরকার নির্ধারিত বিধি অনুযায়ী হতে হয় এবং শিক্ষকদের জাতীয় শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সুপারিশপ্রাপ্ত হতে হয়। পাশাপাশি প্রতিষ্ঠানভেদে সরকার নির্ধারিত পদসংখ্যা ও জনবল কাঠামো বজায় রাখাসহ অন্যান্য শর্ত পূরণ করতে হয়।

এসব বিদ্যমান শর্তের সঙ্গে কারিগরি বিষয়ে পাঠদান ও তৃতীয় ভাষা শিক্ষার নতুন শর্ত যুক্ত হলে নতুন শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্তির যোগ্যতা অর্জনে তা বাধ্যতামূলক হবে।

সংশ্লিষ্ট সূত্র বলছে, প্রস্তাবিত সংশোধনীগুলো নিয়ে কাজ চলছে। তবে এগুলো এখনো চূড়ান্ত হয়নি। শিক্ষা মন্ত্রণালয়ের পর্যালোচনা, সিদ্ধান্ত ও অনুমোদনের পরই সংশোধিত এমপিও নীতিমালার চূড়ান্ত রূপ জানা যাবে।

১

শিল্পাঞ্চলে অস্থিরতায় ২৬ জনকে উসকানিদাতা হিসেবে চিহ্নিত

২

২৭ কোটি টন চুনাপাথরের সম্ভাব্য মজুত, ছয় দশকেও চালু হয়নি খনি

৩

মুক্তিযুদ্ধের ফরাসি বন্ধু অঁন্দ্রে মালরো স্মরণে বিশেষ প্রদর্শনী

৪

আওয়ামী লীগ মোকাবিলায় সংলাপ, শুরু এনসিপিকে দিয়ে; ১১-দলীয় জোটে সংশয়

৫

বিতর্কিত তিন পরিদর্শককে ঢাকা রেঞ্জে ফেরানো, বদলির সময় নিয়ে প্রশ্ন

৬

ফেরেশতারা যাঁদের জন্য জন্য দোয়া করেন

৭

হোমনা ও তিতাস উপজেলা জামায়াতের আমির নির্বাচিত হলেন কারা

৮

ভিয়েতনামের সমান সুবিধা দিন, সমান মজুরি দেব: বিজিএমইএ সভাপতি

৯

নির্বাসিত সাবেক নেত্রীকে ঘিরে প্রাণঘাতী বিক্ষোভে উত্তাল বাংলাদেশ

১০

কম্বোডিয়ায় আটকে দেড় শতাধিক বাংলাদেশি, দিন কাটছে অনাহারে-অর্ধাহারে

১১

পরিবারকে আক্রমণ করলে চুপ থাকবেন না, ‘যোদ্ধা’ হয়ে উঠবেন রাশমিকা

১২

স্কুল-কলেজের এমপিও নীতিমালায় বড় পরিবর্তনের প্রস্তাব, বাড়ছে শিক্ষকদের সুবিধা

১৩

মেজর হাফিজের বিয়েতে ভক্তদের কাণ্ড, বরযাত্রীর খাবার শেষ—শেষে জুটেছিল ভাত-ডাল

১৪

হাসিনার ফেরার পথ খুঁজতে পেট্রাপোল সীমান্তে নানক–নাছিমসহ আ.লীগের চার নেতা

১৫

মিস ইউনিভার্সের মঞ্চে মাতৃত্বের গল্প তুলে ধরলেন মাহি

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৩

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত

`); printWindow.document.close(); printWindow.focus(); printWindow.print(); printWindow.close(); }