১৭ হাজার টাকা মজুরির সিদ্ধান্তের পর গাজীপুরে দুই মহাসড়ক অবরোধ শ্রমিকদের

আজাদ প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ২৫ নভেম্বর ২০২৬, ০৩:১১
 ছবি:

তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের সিদ্ধান্তে অসন্তোষ জানিয়ে গাজীপুরে বিক্ষোভ করছেন শ্রমিকেরা। তাঁদের দাবি, ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করতে হবে। এ দাবিতে আজ বুধবার সকাল থেকে বিভিন্ন এলাকায় মহাসড়ক অবরোধ করেন তাঁরা। শ্রমিক অসন্তোষের কারণে অন্তত ২০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।

শ্রমিকদের অবরোধের কারণে সকাল ১০টা পর্যন্ত ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন অংশে যানবাহন চলাচল বন্ধ আছে। এতে উভয় মহাসড়কে চলাচলকারী যাত্রী ও সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।

.

শিল্প পুলিশ ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুর মহানগরীর নাওজোড় এলাকায় আজ সকাল সাড়ে ৮টার দিকে শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তাঁরা মহাসড়কে অবস্থান নেন। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।

একই সময়ে মহানগরীর ছয়দানা কলম্বিয়া এলাকায় শ্রমিকেরা অবরোধ করলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কেও যান চলাচল বন্ধ হয়ে যায়।

পাশাপাশি মহাসড়কের ভোগড়া বাইপাস, চান্দনা চৌরাস্তা, গাজীপুর সদর উপজেলার সালনা ও ভবানীপুর এবং শ্রীপুর উপজেলার বাঘের বাজার এলাকায়ও শ্রমিকেরা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। দুই মহাসড়কের বিভিন্ন স্থানে শ্রমিকেরা অবস্থান নেওয়ায় যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। এ সময় বেশ কয়েকটি যানবাহন ভাঙচুরের ঘটনাও ঘটেছে। সাধারণ যাত্রীরা দুর্ভোগে পড়েছেন।

.

সকালে জরুরি কাজে ঢাকার দিকে যাচ্ছিলেন বাসযাত্রী সেলাইমান হোসেন। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কড্ডা এলাকায় যানজটে আটকে থাকা অবস্থায় আজ সকালে তিনি প্রথম আলোকে বলেন, শ্রমিকদের অবরোধের কারণে এক ঘণ্টার বেশি সময় সড়কে আটকে আছেন। কখন যান চলাচল স্বাভাবিক হবে, তা বুঝতে পারছেন না।

অন্যদিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চৌরাস্তা এলাকায় যানজটে আটকে থাকা জসিম উদ্দিন প্রশ্ন তোলেন, ‘শ্রমিকেরা তাঁদের দাবি আদায় করবেন কারখানায় গিয়ে, তাঁরা রাস্তায় কেন আসবেন?’

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি বর্তমানে ১২ হাজার ৫০০ টাকা। গতকাল মঙ্গলবার রাতে দীর্ঘ বৈঠক শেষে নতুন করে তা ১৭ হাজার টাকা নির্ধারণ করেছে নিম্নতম মজুরি বোর্ড। এটি আগের তুলনায় নতুন মজুরি ৩৬ শতাংশ বা ৪ হাজার ৫০০ টাকা বেশি। তবে ঘোষিত মজুরিতে সন্তুষ্ট নন শ্রমিকেরা। তাঁদের দাবি, ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করতে হবে।

.

তবে মজুরি বোর্ড ১৭ হাজার টাকা চূড়ান্ত করলেও এটি কার্যকরের জন্য শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অনুমোদন প্রয়োজন। নতুন কাঠামো আগামী ১ ডিসেম্বর থেকে কার্যকরের কথা আছে।

নাওজোড় এলাকায় বিক্ষোভরত শ্রমিক কবির হোসেন বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে ১২ হাজার ৫০০ টাকা বেতনে সংসার চালানো কঠিন। বাড়িভাড়া, খাবার ও অন্যান্য খরচ মেটাতে গিয়ে মাস শেষে হাতে কিছুই থাকে না। দাবি করা বেতন কার্যকর হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তাঁরা।

.
সকাল থেকে একাধিক এলাকায় শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেছেন। কয়েকটি এলাকায় কাঁদানে গ্যাসের শেল ছুড়ে তাঁদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে। তবে সকাল ১০টা পর্যন্ত মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়নি। শেষ খবর পাওয়া পর্যন্ত ২০টি কারখানায় ছুটি ঘোষণার তথ্য তাঁদের কাছে আছে।
আমজাদ হোসাইন, গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার
.

বাজারে সবকিছুর দাম বেশি, কিন্তু শ্রমিকদের আয় বাড়ছে না উল্লেখ করে মহানগরীর ভোগড়া এলাকায় বিক্ষোভরত আরেক শ্রমিক শরিফুল ইসলাম বলেন, মালিকপক্ষ বেতন না বাড়ালে শ্রমিকদের পক্ষে কাজ করে সংসার চালানো সম্ভব নয়।

গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার আমজাদ হোসাইন বলেন, সকাল থেকে একাধিক এলাকায় শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেছেন। কয়েকটি এলাকায় কাঁদানে গ্যাসের শেল ছুড়ে তাঁদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে। তবে সকাল ১০টা পর্যন্ত মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়নি। শেষ খবর পাওয়া পর্যন্ত ২০টি কারখানায় ছুটি ঘোষণার তথ্য তাঁদের কাছে আছে।

.

শ্রীপুরে আজ সকালে চারটি তৈরি পোশাক কারখানায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। সকাল ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে উপজেলার দক্ষিণ ভাংনাহাটি ও কেওয়া পূর্বখণ্ড (কেওয়াচালা) এলাকায় এসব ঘটনা ঘটে। এতে কারখানাগুলোর বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। কয়েকটি কারখানার ফটকে তিন দিনের ছুটির নোটিশ টাঙিয়ে দিয়েছে কর্তৃপক্ষ।

ক্ষতিগ্রস্ত কারখানাগুলো হলো দক্ষিণ ভাংনাহাটি গ্রামের হ্যামস গার্মেন্টস লিমিটেড, ঢাকা গার্মেন্টস অ্যান্ড ওয়াশিং লিমিটেড ও লাক্সমা ইনার ওয়্যার লিমিটেড এবং কেওয়া পূর্বখণ্ড গ্রামের ক্রিস্টাল মার্টিন অ্যাপারেলস লিমিটেড।

প্রত্যক্ষদর্শীদের একজন আরিফুল ইসলাম বলেন, সকাল আটটার দিকে শতাধিক শ্রমিক লাঠিসোঁটা নিয়ে হ্যামস গার্মেন্টসের সামনে অবস্থান নেন। একপর্যায়ে তাঁরা কারখানার প্রধান ফটক ধাক্কা দিয়ে খুলে ভেতরে প্রবেশ করেন। পরে কারখানার প্রশাসনিক ভবনে ভাঙচুর চালান।

.

আরিফুল ইসলাম আরও বলেন, প্রায় একই সময়ে পাশের ঢাকা গার্মেন্টস অ্যান্ড ওয়াশিং লিমিটেড ও লাক্সমা ইনার ওয়্যার লিমিটেড কারখানার ফটকেও একদল শ্রমিক ভাঙচুর চালান।

হ্যামস গার্মেন্টসের কর্মকর্তা হাবিবুর রহমান মুঠোফোনে প্রথম আলোকে বলেন, সকালে তাঁদের কারখানায় ভেতরে প্রবেশ করে ভাঙচুর চালান একদল লোক। পাশের একই গ্রুপের ঢাকা গার্মেন্টস অ্যান্ড ওয়াশিং লিমিটেড কারখানাতেও ভাঙচুর করা হয়েছে।

এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আমরা এমন খবর পেয়েছি। এরই মধ্যে ঘটনাস্থলের দিকে রওনা হয়েছি। গিয়ে এ বিষয়ে বিস্তারিত জানতে পারব।’

১

জিয়াউল আহসানের মতো মানুষের বেঁচে থাকার অধিকার নেই, যুক্তিতর্কে চিফ প্রসিকিউটর

২

আমানত বেড়েছে ৫৫ হাজার কোটি, ঋণ বেড়েছে মাত্র সাড়ে ৫ হাজার কোটি টাকা

৩

স্মার্টফোনে যে ১০ প্রযুক্তি বদলে দিচ্ছে মোবাইল ব্যবহারের অভিজ্ঞতা

৪

রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন দাখিল ১০০ বার পেছাল

৫

বগুড়া কর অঞ্চলে ১৩ থেকে ২০ গ্রেডের পদে চাকরি, পদ ৩৬

৬

মিস ইউনিভার্সের মুকুট পুয়ের্তো রিকোর জেনিফারের

৭

মায়ের একটি কথা সারা জীবন মেনেছেন সোহেল খান

৮

১৭ হাজার টাকা মজুরির সিদ্ধান্তের পর গাজীপুরে দুই মহাসড়ক অবরোধ শ্রমিকদের

৯

সোনার দাম আবার কমল, ভরিতে ২,৮৫৭ টাকা

১০

‘দ্য গ্লোরি’ জুটির প্রেম ভাঙল

১১

বিমানবন্দরে যাত্রীর লাগেজে পাওয়া হাজার বছরের পুরোনো তাম্রফলক যেভাবে জাদুঘরে এল

১২

আলোচিত সাবেক এমপি বদির ছেলে-ভাইসহ চারজন সিলেটে গ্রেপ্তার

১৩

প্রেমিক কেমন, প্রেমিকারা বলতে পারবে: ইমরান

১৪

বিশ্বের সব সোনা এক জায়গায় রাখলে কতটুকু জায়গা লাগবে

১৫

নিলামে উঠছে জিলি কুপারের প্রিয় টাইপরাইটার: দাম উঠতে পারে ১৩ লাখ টাকা

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৩

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত

`); printWindow.document.close(); printWindow.focus(); printWindow.print(); printWindow.close(); }