সোনার দাম আবার কমল, ভরিতে ২,৮৫৭ টাকা

আজাদ প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ২৫ নভেম্বর ২০২৬, ০৪:১১
 ছবি:

টানা দুদিন দেশের বাজারে সোনার দাম বাড়ার পর আজ দাম কমেছে। আজ ২২ ক্যারেট অর্থাৎ ভালো মানের সোনার দাম কমেছে ভরিতে ২ হাজার ৮৫৭ টাকা। আগের দুই দিনে দেশের বাজারে সোনার দাম বেড়েছে সর্বোচ্চ ৪ হাজার ৭২৪ টাকা।

এর আগে টানা কয়েক দফা সোনার দাম কমেছে। ফলে গত শনিবার প্রায় ১৩ মাস পর সোনার দাম কমে ভরিপ্রতি দুই লাখ টাকার নিচে নেমে আসে। সেদিন দাম হয় ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা। মোট ৯ দফায় দেশের বাজারে সোনার দাম কমেছে ভরিপ্রতি সর্বোচ্চ ৩৪ হাজার ৬৯০ টাকা। তারপর টানা দুদিন দাম বাড়ে।

.

বাংলাদেশ জুয়েলার্স সমিতি আজ বুধবার সোনার দাম সমন্বয় করেছে। সমিতি জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম কমে যাওয়ায় দাম সমন্বয় করা হয়েছে। তবে মূল কারণ হলো, বিশ্ববাজারে সোনার দাম কমে যাওয়া। আজ রুপার দাম অপরিবর্তিত আছে।

আজ দাম কমার পর দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম হয়েছে ১ লাখ ৯৬ হাজার ৮৩০ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৮৮ হাজার ২৪ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৬১ হাজার ৪৮৮ টাকা। সনাতন পদ্ধতির সোনার প্রতি ভরির দাম ১ লাখ ৩১ হাজার ৬২৮ টাকা।

আজ দাম কমার আগে সোনার দাম ছিল এ রকম: ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৯৯ হাজার ৬৮৮ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৯০ হাজার ৭০৬ টাকা। এ ছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৬৩ হাজার ৮২১ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ৩৩ হাজার ৪৯৪ টাকা।

.

দেখা যাচ্ছে, আগের দামের তুলনায় ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম কমেছে ২ হাজার ৮৫৭ টাকা ৬৮ পয়সা। ২১ ক্যারেটের কমেছে ২ হাজার ৬৮২ টাকা, ১৮ ক্যারেটে ২ হাজার ৩৩২ টাকা ৮০ পয়সা আর পুরোনো সোনার দাম প্রতি ভরিতে কমেছে ১ হাজার ৮৬৬ টাকা ২৪ পয়সা।

চলতি সপ্তাহের শুরুতে বিশ্ববাজারে সোনার দাম বেড়েছে। তবে গতকাল মঙ্গলবার থেকে সোনার দাম আবার কমতে শুরু করে। নিউইয়র্কের সময় অনুযায়ী, মঙ্গলবার প্রতি আউন্স সোনার দাম ২ দশমিক ৮০ শতাংশ বা ১০২ ডলার কমেছে। ফলে দাম হয়েছে ৩ হাজার ৫৫৫ ডলার। সপ্তাহের শুরুতে দাম বাড়ার আগে বিশ্ববাজারে সোনার দাম টানা কমেছে। ফলে গত শুক্রবার সোনার দাম কমে ৩ হাজার ৫০২ দশমিক ৯৩ ডলারে নেমে আসে। ২০২৫ সালের সেপ্টেম্বর মাসের পর এটাই ছিল সর্বনিম্ন দর। গত সপ্তাহে সোনার দাম প্রায় ৯ শতাংশ কমেছে, গত আট মাসের মধ্যে যা সবচেয়ে বড় সাপ্তাহিক দরপতন।

বিশ্লেষকেরা বলছেন, মূলত দুটি কারণে সম্প্রতি বিশ্ববাজারে সোনা ও রুপার দাম কমেছে। প্রথমত, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড) আগামী ডিসেম্বর মাসে সুদের হার বাড়াতে পারে, বাজারে এমন ধারণা তৈরি হয়েছে। দ্বিতীয়ত, আন্তর্জাতিক মুদ্রাবাজারে মার্কিন ডলার শক্তিশালী হচ্ছে।

১

পোশাকশ্রমিকদের মজুরি: কোন গ্রেডে কত বাড়ল

২

জিয়াউল আহসানের মতো মানুষের বেঁচে থাকার অধিকার নেই, যুক্তিতর্কে চিফ প্রসিকিউটর

৩

আমানত বেড়েছে ৫৫ হাজার কোটি, ঋণ বেড়েছে মাত্র সাড়ে ৫ হাজার কোটি টাকা

৪

স্মার্টফোনে যে ১০ প্রযুক্তি বদলে দিচ্ছে মোবাইল ব্যবহারের অভিজ্ঞতা

৫

রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন দাখিল ১০০ বার পেছাল

৬

বগুড়া কর অঞ্চলে ১৩ থেকে ২০ গ্রেডের পদে চাকরি, পদ ৩৬

৭

মিস ইউনিভার্সের মুকুট পুয়ের্তো রিকোর জেনিফারের

৮

মায়ের একটি কথা সারা জীবন মেনেছেন সোহেল খান

৯

১৭ হাজার টাকা মজুরির সিদ্ধান্তের পর গাজীপুরে দুই মহাসড়ক অবরোধ শ্রমিকদের

১০

সোনার দাম আবার কমল, ভরিতে ২,৮৫৭ টাকা

১১

‘দ্য গ্লোরি’ জুটির প্রেম ভাঙল

১২

বিমানবন্দরে যাত্রীর লাগেজে পাওয়া হাজার বছরের পুরোনো তাম্রফলক যেভাবে জাদুঘরে এল

১৩

আলোচিত সাবেক এমপি বদির ছেলে-ভাইসহ চারজন সিলেটে গ্রেপ্তার

১৪

প্রেমিক কেমন, প্রেমিকারা বলতে পারবে: ইমরান

১৫

বিশ্বের সব সোনা এক জায়গায় রাখলে কতটুকু জায়গা লাগবে

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৩

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত

`); printWindow.document.close(); printWindow.focus(); printWindow.print(); printWindow.close(); }