বৃষ্টির কারণে ১৫ মিনিট বিলম্বে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু

অহনা পোদ্দার ,তিতুমীর কলেজ প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (ডিসিইউ) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের স্নাতক (সম্মান) পরীক্ষা শুরু হয়েছে।  আজ শনিবার ১১ জুলাই বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত এক ঘণ্টাব্যাপী এ পরীক্ষা রাজধানীর সরকারি সাতটি কলেজের নির্ধারিত কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হয়েছে।

৩ টা থেকে পরীক্ষা শুরুর নির্দেশনা থাকলেও প্রচন্ড বৃষ্টির কারনে তা ১৫ মিনিট পিছিয়েছে বলে জানা গেছে। 

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটে সরকারি তিতুমীর কলজের জন্য মোট ৭৬৫টি আসন নির্ধারিত রয়েছে। কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটে মোট আসন ৪ হাজার ৪৯৮টি। ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিতে আবেদন করেছেন ২৩ হাজার ৩৬৫ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। সেই হিসাবে আসন প্রতি লড়বেন পাঁচজন।

এবারের ভর্তি পরীক্ষার মূল আকর্ষণ ও প্রধান কেন্দ্রগুলোর একটি ছিল রাজধানীর ঐতিহ্যবাহী সরকারি তিতুমীর কলেজ। দুপুর থেকেই কলেজ প্রাঙ্গণে পরীক্ষার্থী ও অভিভাবকদের উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে। এছাড়া বিভিন্ন ছাত্র সংগঠন ও জেলা ছাত্রকল্যাণ হেল্প ডেস্ক বসিয়ে শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদের সহযোগিতা করে যাচ্ছে।

শু/আজা

এলাকার খবর

সম্পর্কিত