‘পরিশ্রম না করলে শিল্পী হওয়া যায় না’,

| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

লিপ-সিঙ্ক বিতর্কে সরব শ্রেয়া মঞ্চে গান গেয়ে না শুনিয়ে ঠোঁট মেলানোর প্রবণতা নিয়ে সরব হলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী শ্রেয়া ঘোষাল। তার সাফ কথা—এটি শিল্পীর আলস্যের পরিচয়। দর্শকের সামনে দাঁড়িয়ে গানের বদলে কেবল ঠোঁট মেলানোকে তিনি পরিশ্রম না করার কাজ বলেই মনে করেন। এক আলোচনায় শ্রেয়া বলেন, এটা একেবারেই আলস্য। আপনি পরিশ্রমই করলেন না। আমার ব্যক্তিগত মত এভাবে মঞ্চে ওঠা ঠিক নয়। তিনি আরও জানান, শিল্পী হিসেবে তার কিছু নীতি আছে। তার ভাষায়, যে পরিবেশনা তিনি নিজে শুনে সন্তুষ্ট নন, সেটি জনসমক্ষে প্রচারিত হলে তা তার কাছে ভীষণ অপমানজনক ও লজ্জার। শ্রেয়া মনে করেন, কোনও গান বা সরাসরি পরিবেশনা ব্যর্থ হলে শিল্পীর অস্বস্তি হওয়াই স্বাভাবিক। সেই অস্বস্তিই পরিশ্রম বাড়াতে সাহায্য করে। নিজের অবস্থান স্পষ্ট করে শ্রেয়া বলেন, আপনি যদি সিংহাসনে বসে থাকেন, তবে প্রতিদিন পরিশ্রম করেই সেই মর্যাদা ধরে রাখতে হবে। সম্প্রতি জনপ্রিয় গায়ক এ পি ধিলোঁ এক অনুষ্ঠানে লিপ-সিঙ্ক করায় সমালোচনার মুখে পড়েন। দর্শকদের একাংশ প্রশ্ন তোলেন, সরাসরি অনুষ্ঠানে কেন গান শোনানো হল না। উল্লেখ্য, মাত্র ষোলো বছর বয়সে ‘দেবদাস’ সিনেমায় গান গেয়ে যাত্রা শুরু করেন শ্রেয়া। সেই সিনেমার ‘বৈরি পিয়া’ গানের জন্য জাতীয় পুরস্কার জেতেন তিনি। এরপর হিন্দি, বাংলা, কন্নড়, তেলুগু, তামিল ও মালয়ালমসহ একাধিক ভাষায় অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন এই শিল্পী। বর্তমানে তিনি একটি জনপ্রিয় সংগীত প্রতিযোগিতার বিচারকের দায়িত্বও পালন করছেন এবং শিগগিরই বিশ্বভ্রমণ সঙ্গীতানুষ্ঠান শুরু করতে যাচ্ছেন।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত