জমকালো আলোয় ঝলমলে হংকংয়ের রাজপথ। চারপাশে চীনা অক্ষরের উজ্জ্বল নিয়ন সাইনবোর্ড। এর মাঝেই হাত ধরে হাঁটছেন এক যুগল। দৃশ্যটি যেন নব্বইয়ের দশকের প্রখ্যাত নির্মাতা ওং কার-ওয়াইয়ের কোনো রোম্যান্টিক সিনেমার ফ্রেম, যা এবার জীবন্ত হয়ে ধরা দিয়েছে বাস্তবে। জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তার স্বামী নির্মাতা আদনান আল রাজীবের শেয়ার করা একগুচ্ছ ছবিতে দেখা গেছে এমনই নান্দনিক মুহূর্ত। কাজের ব্যস্ততার ফাঁকে ভ্রমণ করতে ভালোবাসেন এই তারকা দম্পতি। তবে এবারের হংকং সফরে তাদের সাজ, পরিবেশ ও ছবির আবহে ছিল আলাদা এক চমক। ছবিগুলোতে হংকংয়ের শহুরে সৌন্দর্য ও স্থানীয় সংস্কৃতির সঙ্গে মিশে যেতে দেখা গেছে মেহজাবীনকে। এবার তার পরনে ছিল ঐতিহ্যবাহী চীনা পোশাক ‘চিওংসাম’। নান্দনিক কারুকাজ করা ফিটেড পোশাকে তাকে যেন হংকংয়ের ক্লাসিক সিনেমার কোনো নায়িকার মতোই লাগছিল। অন্যদিকে আদনান আল রাজীবও তৈরি করেছিলেন ষাটের দশকের রেট্রো লুক। সাদা শার্ট, ঢিলেঢালা কালো টাই, ট্রাউজার ও কাঁধে ঝোলানো কোটে তার উপস্থিতিও ছিল বেশ নজরকাড়া। হংকংয়ের ঐতিহাসিক নাইটলাইফ, ঐতিহ্যবাহী লাল মিনিবাস, কাচের রেট্রো টেলিফোন বুথ ও চায়নিজ ডাইনিংয়ের আবহ হয়ে উঠেছিল তাদের রোম্যান্টিক ফটোশুটের ক্যানভাস। কখনো নিয়ন আলোর নিচে একে অপরের দিকে তাকিয়ে থাকা, আবার কখনো রাজপথে পাশাপাশি হেঁটে চলা—প্রতিটি ফ্রেমেই ছিল সিনেমার আবহ। মেহজাবীন নিজেই ফেসবুকে ছবিগুলো শেয়ার করে ওং কার-ওয়াইয়ের বিখ্যাত সিনেমা ‘ইন দ্য মুড ফর লাভ’-এর কথা স্মরণ করেছেন। ক্যাপশনে লিখেছেন, ‘ইন দ্য মুড ফর লাভ, সামহোয়ার ইনসাইড ওং কার-ওয়াইস ওয়ার্ল্ড’। সঙ্গে ব্যাকগ্রাউন্ডে যুক্ত করেছেন সিনেমাটির কালজয়ী ‘ইউমেজি’স থিম’ সংগীত। হংকংয়ের এক ফটোগ্রাফারের ক্যামেরায় ফ্রেমবন্দি হন তারা। ছবিগুলো প্রকাশের পর নেটিজেনদের বড় অংশ মেহজাবীন-রাজীবের এই ভিন্নধর্মী লুকের প্রশংসা করেছেন। সিনেমার আবহ, হংকংয়ের সৌন্দর্য ও বাস্তব জীবনের এই যুগলকে এক ফ্রেমে দেখে মুগ্ধ হয়েছেন অনেকেই।
একসময় জনপ্রিয় জুটি ছিলেন দেব ও শুভশ্রী। পর্দার জনপ্রিয়তার পাশাপাশি ব্যক্তিগত জীবনেও তাদের প্রেমের সম্পর্ক ছিল, যা ছিল ভক্তদের কাছে অজানা নয়। পরে সম্পর্কে বিচ্ছেদ হলেও দুই তারকার বন্ধুত্ব অটুট রয়েছে। দীর্ঘ বিরতির পর আবারও পর্দায় একসঙ্গে দেখা যাচ্ছে দেব-শুভশ্রীকে। আর তাদের এই প্রত্যাবর্তনে উচ্ছ্বসিত ভক্তরা। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, সোমবার (৩১ আগস্ট) দেব ও শুভশ্রীর একটি ফেসবুক লাইভকে ঘিরে দিনভর আলোচনা চলে। মূলত তাদের আসন্ন সিনেমা ‘দেশু৭’ নিয়ে কথা বলতে লাইভে হাজির হয়েছিল...
বলিউডের মডেল ও অভিনেত্রী রাখি সাওয়ান্ত সম্প্রতি আধ্যাত্মিক সফরে মক্কায় গিয়েছিলেন। পবিত্র মক্কায় অবস্থানকালে নিজের জন্য প্রার্থনার পাশাপাশি দেশ, দেশের মানুষ এবং বিশেষ করে তরুণ প্রজন্মের জন্যও দোয়া করেছেন তিনি। তাঁর প্রার্থনায় উঠে এসেছে শিক্ষা, কর্মসংস্থান, সততা, দেশের নিরাপত্তা এবং বাবা-মায়ের প্রতি সন্তানের দায়িত্বের মতো বিভিন্ন বিষয়। গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, শুধু ব্যক্তিগত সাফল্য নয়, দেশের তরুণদের ভবিষ্যৎ নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন রাখি। নতুন প্রজন্ম যেন শিক্ষার সুযোগ পায়, কর্মসংস্থান...
ভারতের বক্স অফিসে দুর্দান্ত সূচনা করেছে দক্ষিণী তারকা যশ অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘টক্সিক’। মুক্তির প্রথম দিনেই সিনেমাটি প্রায় ১১৭ কোটি রুপি আয় করেছে বলে বক্স অফিস বিশ্লেষণভিত্তিক প্রতিবেদনে দাবি করা হয়েছে। ভারতে মুক্তির প্রথম দিনে ১০০ কোটি রুপির বেশি আয় করা সিনেমার তালিকায় ‘টক্সিক’ এখন অন্যতম সংযোজন। তবে ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’-এর প্রিভিউ শোর আয় হিসাবের মধ্যে ধরা হবে কি না, তার ওপর ভিত্তি করে সিনেমাটির অবস্থান তালিকায় কিছুটা পরিবর্তিত হতে পারে। মুক্তির...
মুম্বাইয়ে শুরু হয়েছে সালমান খান ও নয়নতারার বহুল প্রতীক্ষিত অ্যাকশন সিনেমা ‘মনস্টার’-এর শুটিং। নতুন এই জুটিকে ঘিরে দর্শকের আগ্রহের মধ্যেই সিনেমাটিতে যোগ দেওয়ার খবর এসেছে দুই বাঙালি অভিনেতা রণিত রায় ও সীমা বিশ্বাসের। বলিউডের ‘ভাইজান’ সালমান খান ও দক্ষিণী তারকা নয়নতারাকে প্রথমবারের মতো একসঙ্গে পর্দায় দেখার অপেক্ষায় ভক্তরা। সেই অপেক্ষার উত্তেজনা আরও বাড়িয়েছে ‘মনস্টার’ সিনেমার শুটিং শুরুর খবর। মুম্বাইয়ে ইতোমধ্যে সিনেমাটির শুটিং শুরু হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যমে...
নেপালে ভয়াবহ আকস্মিক বন্যার খবর ছড়িয়ে পড়ার পর সংগীতশিল্পী তাসরিফ খান ও তার দলের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা। দেশটির উত্তরাঞ্চলের তিব্বত-চীন সীমান্তসংলগ্ন রাসুয়া জেলায় ফ্ল্যাশ ফ্লাডের মধ্যে তাদের অবস্থান নিয়ে এই উদ্বেগ তৈরি হয়। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের নিরাপদ থাকার খবর জানিয়েছেন তাসরিফ। তিনি জানান, তারা এখনও নেপালেই আছেন এবং আল্লাহর রহমতে এখন পর্যন্ত নিরাপদ রয়েছেন। তাসরিফ বলেন, নেপালের ইতিহাসের অন্যতম ভয়াবহ এই দুর্যোগে রাসুয়া জেলায় বহু পর্যটক নিখোঁজ ও হতাহ...