মায়েদের উদ্দেশে অস্কার উৎসর্গ জেসি বাকলির প্রথম কোনো আইরিশ অভিনেত্রী হিসেবে অস্কার জয় করেছেন বাকলি।

| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

মায়েদের উদ্দেশে অস্কার উৎসর্গ জেসি বাকলির গ্লিটজ ডেস্ক সেরা অভিনেত্রীর পুরস্কার জিতে অস্কারে ইতিহাস গড়েছেন জেসি বাকলি। চার শক্ত চার প্রতিদ্বন্দ্বীকে পেছনে ফেলে ক্লোয়ি ঝাওয়ের ‘হ্যামনেট’ সিনেমার জন্য অস্কার পেলেন ৩৭ বছর বয়সি এই আইরিশ তারকা। এর ফলে প্রথম কোনো আইরিশ অভিনেত্রী হিসেবে অস্কার জয় করেছেন এই অভিনেত্রী। ভ্যারাইটি লিখেছে, বাকলি অভিনীত ‘হ্যামনেট’ ম্যাগি ও ফ্যারেলের উপন্যাস অবলম্বনে নির্মিত, যা উইলিয়াম শেক্সপিয়ার ও তার স্ত্রী অ্যাগনেস হ্যাথাওয়ের জীবনের ওপর ভিত্তি করে তৈরি। এতে শেকসপিয়ারের ১১ বছর বয়সী পুত্র হ্যামনেটের মৃত্যুতে পারিবারিক শোক, সংকট এবং শেকসপিয়ারের বিখ্যাত নাটক ‘হ্যামলেট’ সৃষ্টির পেছনের আবেগঘন পারিবারিক কাহিনী দেখানো হয়েছে। সিনেমাটি বানিয়েছেন অস্কারজয়ী নির্মাতা ক্লোয়ি ঝাও। বাকলির পুরো পরিবারই অনুষ্ঠানে উপস্থিত ছিল। মঞ্চ থেকে দর্শকসারিতে থাকা মা–বাবাকে উদ্দেশ করে তিনি বলেন, "আমাদের স্বপ্ন দেখতে শিখিয়েছ। কখনো প্রত্যাশার সীমায় আটকে থাকতে বলেননি।" স্বামী ফ্রেডি সরেনসেনের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। আবেগমাখা কণ্ঠে বলেন, "তুমি অসাধারণ একজন বাবা এবং আমার সবচেয়ে ভালো বন্ধু।" এছাড়া আট মাসের ছোট মেয়েটি অবশ্য অনুষ্ঠানে উপস্থিত ছিল না। মেয়েকে নিয়ে মজা করে বাকলি বলেন, "ও হয়ত এখন কিছুই বুঝছে না, হয়ত খেতে চাইছে। তবে তার মা অস্কার জিতেছে-এটা কিন্তু বড় ব্যাপার।" এদিনটি যুক্তরাজ্যে সেই দিনটি ছিল মাদার্স ডে। তাই পুরস্কারটি বাকলি উৎসর্গ করেন পৃথিবীর সব মায়েদের উদ্দেশে। তার কথায়, "একজন মায়ের হৃদয়ের সুন্দর ‘বিশৃঙ্খলাপূর্ণ’; তাদের জন্য এই পুরস্কার।" বাকলি ধন্যবাদ জানিয়েছেন তার সহমনোনীত চার অভিনেত্রী রোজ বার্ন, কেট হাডসন, রেনাতে রেইনসভে ও এমা স্টোনকে। তিনি বলেন, “আপনাদের শিল্প আর হৃদয় আমাকে অনুপ্রাণিত করে। ভবিষ্যতে আপনাদের প্রত্যেকের সঙ্গে কাজ করতে চাই।” এর আগে তিনি ‘দ্য লস্ট ডটার’ সিনেমার জন্য সেরা পার্শ্ব অভিনেত্রীর শাখায় মনোনীত হয়েছিলেন। গেল বছর ‘হ্যামনেট’ প্রিমিয়ারের পর থেকেই বাকলির অভিনয় প্রশংসিত হয়। পুরস্কার দৌড়েও এগিয়ে ছিলেন বাকলি। বাফটা, গোল্ডেন গ্লোবস, ক্রিটিক চয়েস অ্যাওয়ার্ডস ও অ্যাক্টরস অ্যাওয়ার্ডসে সেরা অভিনেত্রীর পুরস্কারসহ বড় বড় সম্মাননা জিতেছিলেন বাকলি। তাই তার অস্কার জয়ের সম্ভাবনাও ছিল বেশি

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত