বিয়ের পর ‘চমকে গেলেন’ রাশমিকা-বিজয়

আজাদ ডেস্ক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

এক ছাদের নিচে নতুন জীবন শুরু করা দক্ষিণী সিনেমার জুটি রাশমিকা মানদানা ও বিজয় দেবেরাকোণ্ডকে চমকে দিল তাদের আগামী সিনেমা ‘রণবালীর’ নির্মাতা ও প্রযোজনা সংস্থা।

নতুন এই দম্পতির বিয়ের বিশেষ উপহার হিসেবে প্রকাশ হয়েছে সিনেমার প্রথম গান 'এন্ধাইয়া স্বামী'। পর্দার প্রেম আর বাস্তবের সম্পর্ক যেন একসূত্রে গাঁথা হয়ে উঠেছে এই গানে।

গানটি প্রকাশের পর রাশমিকা বলেন, দারুণ চমকে গেছেন তিনি। কারণ গানটি যে আসছে তা নিয়ে বিন্দুমাত্র কিছু জানা ছিল না।

টাইমস অব ইন্ডিয়া লিখেছে, ঔপনিবেশিক ভারতের প্রেক্ষাপটে নির্মিত সিনেমার এই গানে রণবালী এবং জয়মা দম্পতির বিয়ে ও নতুন বাড়িতে পা রাখা নানা মুহূর্ত দেখানো হয়েছে। সিনেমায় স্বামী-স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন রাশমিকা ও বিজয়।

গানে ঐতিহ্যবাহী আচার-অনুষ্ঠান, দুজনের প্রেম কাহিনী এবং দাম্পত্যের টুকরো টুকরো ঘটনা তুলে ধরা হয়েছে।

প্রযোজনা সংস্থা গানটি প্রচার করে ক্যাপশনে লিখেছে,"শুভ বিবাহিত জীবন, বিজয় ও রাশমিকা।"

রাশমিকা গানটি ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করে লিখেছেন, "এটি আমাদের জন্য দারুণ একটি চমক, যা আপনাদের জন্যও চমক। আপনাদের রণবালী এবং জয়মা।"

‘রণবালীর’ মুক্তি সেপ্টেম্বরে
রাহুল সাংকৃত্যায়নের পরিচালনায় এই চলচ্চিত্রে বিজয়কে দেখা যাবে ভিন্ন রূপে। অভিনেতা আর্নল্ড ভসলুরেরও আছে বিশেষ উপস্থিতি। সিনেমাটি প্রেক্ষাগৃহে আসবে চলতি বছরের ১১ সেপ্টেম্বর। ‘রণবালী’তে তৃতীয়বারের মত জুটি বাঁধলেন রাশমিকা ও বিজয়। এর আগে ‘গীতা গোবিন্দম’ এবং ‘ডিয়ার কমরেড’ সিনেমায় একসঙ্গে তারা কাজ করেন।

গত বৃহস্পতিবার রাজস্থানের উদয়পুরে বিয়ে করেন তারা। এই জুটিকে ভক্তরা নাম দিয়েছে ‘বিরোশ’। বিয়েতে তেলেগু ও কোডাভা দুই রীতি মেনেই সমস্ত আচার-অনুষ্ঠান করা হয়েছে। আগামী বুধবার হায়দরাবাদে বিপুল সমারোহে হতে চলেছে বিয়ের সংবর্ধনা অনুষ্ঠান। সেখানে এতে বিনোদন অঙ্গনের তাদের সহশিল্পী, বন্ধুরা।

এলাকার খবর

সম্পর্কিত