বিনোদন

‘মহব্বত’-এ শাকিবের নায়িকা কিনজা, কিয়ারাকে নিয়ে নতুন পরিকল্পনা প্রযোজকের

বিনোদন প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ২২ নভেম্বর ২০২৬, ০২:১১
 ছবি:

কিয়ারার ছবি পোস্ট করে ‘নেক্সট’ লিখেছিলেন আরশাদ আদনান; সেই সূত্রে বলিউড অভিনেত্রীর ‘মহব্বত’-এ অভিনয়ের গুঞ্জন ছড়ায়

শাকিব খানের আসন্ন সিনেমা ‘মহব্বত’-এ বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি অভিনয় করছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে এমন গুঞ্জন ছড়ালেও সিনেমাটিতে তাঁর থাকার সম্ভাবনা নেই। হিমেল আশরাফ পরিচালিত ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয়ের জন্য চূড়ান্ত হয়েছেন পাকিস্তানি অভিনেত্রী কিনজা হাশমি। তবে প্রযোজক আরশাদ আদনানের ইঙ্গিত, কিয়ারাকে নিয়ে ভার্সেটাইল মিডিয়ার অন্য কোনো প্রকল্পের পরিকল্পনা থাকতে পারে।

সম্প্রতি নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে কিয়ারা আদভানির একটি ছবি পোস্ট করে ক্যাপশনে শুধু ‘নেক্সট’ লেখেন ‘মহব্বত’-এর প্রযোজক আরশাদ আদনান। তাঁর এই এক শব্দের পোস্ট ঘিরেই শুরু হয় আলোচনা। অনেকেই ধারণা করেন, শাকিবের নতুন সিনেমায় দেখা যেতে পারে বলিউডের এই অভিনেত্রীকে।

Kinza hashmi Top 10 beautiful photos shoot - YouTube

তবে প্রযোজনা প্রতিষ্ঠান ভার্সেটাইল মিডিয়া সূত্রে জানা গেছে, ‘মহব্বত’-এর নায়িকা হিসেবে কিনজা হাশমিকে আগেই চূড়ান্ত করা হয়েছে। ফলে এই সিনেমায় কিয়ারা আদভানির যুক্ত হওয়ার কোনো পরিকল্পনা নেই।

বিষয়টি নিয়ে প্রযোজক আরশাদ আদনানও নিজের অবস্থান স্পষ্ট করেছেন। তাঁর ভাষ্য, ‘মহব্বত’-এর নায়িকা আগে থেকেই চূড়ান্ত। এই সিনেমায় কিয়ারা থাকছেন না। তবে ভার্সেটাইল মিডিয়ার অন্য কোনো প্রকল্পে তাঁকে যুক্ত করার বিষয়ে প্রাথমিক পর্যায়ে ভাবনা রয়েছে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হলে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

অন্তর্জালে 'ঝড়' তুললেন কিয়ারা

‘প্রিয়তমা’ ও ‘রাজকুমার’ সিনেমার প্রযোজক আরশাদ আদনানের ওই পোস্ট তাই ‘মহব্বত’-এর কাস্টিংয়ের চেয়ে তাঁর পরবর্তী কোনো প্রকল্পের সম্ভাবনার দিকেই ইঙ্গিত করছে বলে ধারণা করা হচ্ছে। তবে কিয়ারার সঙ্গে কোনো চুক্তি বা চূড়ান্ত আলোচনা হয়েছে কি না, তা এখনো নিশ্চিত নয়।

হিমেল আশরাফ পরিচালিত ‘মহব্বত’ সিনেমার গল্প ও চিত্রনাট্য লিখছেন রাশেদুজ্জামান রাকিব। আগামী ঈদুল আজহায় ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা রয়েছে।

১

শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে ঢাবির মুজিব হলের পকেট গেট খুলে দিল প্রশাসন

২

কোনো সুসংবাদ পেলে নবীজি যে দুটি কাজ করতেন

৩

খুলনায় বিএনপি নেতাকে গুলি

৪

ফরাসি অপেরার সঙ্গে বাংলা অপেরা সুরের সম্মিলনে মুখর সন্ধ্যা

৫

মুকুটের আড়ালে কেলেঙ্কারি, ৭৪ বছরের মিস ইউনিভার্সের ১০ বিতর্ক

৬

রেঙ্গুন থেকে বলিউডের ক্যাবারে কুইন, পর্দার আড়ালে হেলেনের সংগ্রাম

৭

ডুলির ভবিষ্যৎ নিয়ে বাফুফে সিদ্ধান্ত নেবে পরবর্তী সভায়

৮

প্রধানমন্ত্রীর আহ্বানকে স্বাগত, তবে ‘নিঃশর্ত ঐক্য’ চায় না এনসিপি

৯

৩৬ বছর পর ফিরছেন ‘হোম অ্যালোন’–এর শিশুটি, এত দিন কোথায় ছিলেন

১০

ঐক্যবদ্ধ থাকলে তাঁবেদার রাষ্ট্র হবে না বাংলাদেশ : প্রধানমন্ত্রী

১১

টিকটকে প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগ, ঘেরাওয়ের পর ঘরের জানালা ভেঙে পালালেন নারী

১২

রোহিঙ্গা ক্যাম্পে নিয়োগ দেবে প্ল্যান ইন্টারন্যাশনাল

১৩

নিউইয়র্কের মেয়র মামদানি ফুটবল খেলতে গিয়ে চোট পেলেন

১৪

ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও মালদ্বীপের প্রেসিডেন্ট

১৫

৫০ বিশ্ববিদ্যালয়ের ফুটবল উৎসব শুরু ২৮ নভেম্বর, কারা কোন গ্রুপে

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত

`); printWindow.document.close(); printWindow.focus(); printWindow.print(); printWindow.close(); }