প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্য ও SRHR অধিকার নিশ্চিতকরণে রংপুরে সংলাপ অনুষ্ঠিত

বেরোবি প্রতিনিধি:
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্য সেবা এবং যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার (SRHR) বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও সেবা গ্রহণে তাদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে রংপুরে অনুষ্ঠিত হয়েছে “স্বাস্থ্য এবং SRHR-সংলাপ ও কার্যক্রমে প্রান্তিক জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিতকরণ কর্মসূচি”।

 

আরএইচস্টেপের ‘অপরাজেয় তারুণ্য’ (UYP Project), রংপুর-এর উদ্যোগে ১৬ আগস্ট ২০২৬ (রবিবার) সকাল সাড় ১০টায় RHSTEP-UYP Project-এর সেমিনার কক্ষে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

 

কর্মসূচিতে প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্য ও SRHR সেবা গ্রহণের নানাবিধ প্রতিবন্ধকতা, স্বাস্থ্য অধিকার এবং এসব সমস্যা সমাধানে সরকারি ও বেসরকারি বিভিন্ন উদ্যোগ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. খন্দকার শামসুল আলম। তিনি তাঁর বক্তব্যে পরিবার পরিকল্পনা, প্রজনন স্বাস্থ্য ও স্বাস্থ্য অধিকার বিষয়ে প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে সচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। পাশাপাশি সাধারণ মানুষ কীভাবে সহজে প্রয়োজনীয় সেবা পেতে পারেন এবং সরকারি পরিবার পরিকল্পনা বিভাগের মাধ্যমে কী কী ধরনের সেবা প্রদেয়—সে সম্পর্কে দিকনির্দেশনামূলক আলোচনা করেন।

 

মুক্ত আলোচনায় প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা গ্রহণের মূল বাধা হিসেবে যেসব বিষয় চিহ্নিত করা হয়:

 

দারিদ্র্য ও সচেতনতার ঘাটতি, সামাজিক কুসংস্কার ও বৈষম্য, প্রতিবন্ধীবান্ধব অবকাঠামোর অপ্রতুলতা,

প্রজনন স্বাস্থ্য (SRHR) সেবার সীমিত সুযোগ।

 

আলোচনা পর্ব শেষে বিভিন্ন কমিউনিটি থেকে আসা প্রতিনিধিদের অংশগ্রহণে একটি বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় অংশগ্রহণকারীরা নিজ নিজ এলাকার স্বাস্থ্য ও প্রজনন অধিকারসংক্রান্ত সমস্যা চিহ্নিত করে সম্ভাব্য সমাধান তুলে ধরেন। একই সাথে এসব সমাধান বাস্তবায়নে স্থানীয়দের নিজস্ব ভূমিকা এবং সরকারের করণীয় পদক্ষেপসমূহ নির্ধারণ ও উপস্থাপনা করা হয়।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অপরাজেয় তারুণ্য (UYP Project), রংপুর শাখার প্রজেক্ট অফিসার অনিমেষ রায় এবং সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইয়ুথ অফিসার স্বর্ণালী আচার্য।

 

শু/আজা

বিষয়:

বেরোবি
এলাকার খবর

সম্পর্কিত