তিস্তার পানি বৃদ্ধি: খুলে দেওয়া হয়েছে ব্যারেজের ৩১টি জলকপাট

রংপুর ব্যুরো:
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ১৩ অক্টোবর ২০২৬, ০৮:১০
 ছবি:

ভারতের উজানে ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে তিস্তা নদীর পানি আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। নদীর পানি এখনো বিপৎসীমা অতিক্রম না করলেও নীলফামারী ও রংপুরের একাধিক পয়েন্টে তা বিপৎসীমার কাছাকাছি প্রবাহিত হচ্ছে। পানি নিয়ন্ত্রণে রাখতে নীলফামারীর ডালিয়া তিস্তা ব্যারেজের ৩১টি জলকপাট খুলে দিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

রংপুর পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, আজ ২০ সেপ্টেম্বর সকাল ৯টায় নীলফামারীর ডালিয়া ব্যারেজ পয়েন্টে তিস্তার পানি বিপৎসীমার ১৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। ওই পয়েন্টে বিপৎসীমা ৫২ দশমিক ১৫ মিটার। সকাল ৯টায় পানির উচ্চতা রেকর্ড করা হয় ৫১ দশমিক ৯৭ মিটার।

পানি বাড়তে থাকায় নীলফামারীর ডিমলা ও লালমনিরহাটের নদীতীরবর্তী চরাঞ্চলের অন্তত শতাধিক গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। চরাঞ্চলের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার প্রস্তুতি রাখতে বলেছে পাউবো।

এদিকে, রংপুরের গঙ্গাচড়া উপজেলার মহিপুর ব্রিজ পয়েন্টে তিস্তার পানি বিপৎসীমার ১২ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। কাউনিয়া পয়েন্টে পানি বিপৎসীমার ৫৭ সেন্টিমিটার নিচে রয়েছে। সেখানে বিপৎসীমা ২৯ দশমিক ৩১ মিটার এবং সকাল ৯টায় পানির উচ্চতা ছিল ২৮ দশমিক ৭৪ মিটার। তবে চরাঞ্চলের বাসিন্দাদের মধ্যে উৎকণ্ঠা বাড়ছে।

উদ্ভূত পরিস্থিতিতে গঙ্গাচড়া উপজেলা প্রশাসন দুর্গম চরাঞ্চলের ২৫টি গ্রামের প্রায় ৩০ হাজার মানুষকে সতর্ক থাকার এবং প্রয়োজন হলে নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দিয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হাফিজুল হক বলেন, উজানে প্রবল বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে তিস্তার পানি বাড়ছে। উজান থেকে পানি আসা অব্যাহত থাকলে তিস্তার পানি যেকোনো সময় বিপৎসীমা অতিক্রম করে নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে।

১

বাংলাদেশের অর্থনৈতিক নীতির সঙ্গে একমত বিশ্বব্যাংক : অর্থমন্ত্রী

২

নরেন্দ্র মোদির মন্ত্রিসভা থেকে প্রতিমন্ত্রীর পদত্যাগ

৩

‘সরকার বিচার কীভাবে করবে? তাদের মুখে জুলাই, অন্তরে আওয়ামী লীগ’

৪

তুহিন হত্যা মামলায় জামিন পেলেন আইভী, আদালত থেকে বেরিয়ে বললেন ‘জয় বাংলা’

৫

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালো রং: রিমি ও সুজনের জামিন মেলেনি

৬

‘চুয়েট ক্যাম্পাসে না ফেরার শর্তে’ পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন অবরুদ্ধ ভিসি শরীফুল আলম

৭

গুলিস্তানে পরিবহন ব্যবসা নিয়ে যুবদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩

৮

প্রতিবাদের কণ্ঠরোধে নতুন কৌশল নিচ্ছে মোদি সরকার

৯

জুলাই গণহত্যার বিচারে অগ্রগতি নেই, চলছে মামলা-বাণিজ্য: হাসনাত

১০

ড. ইউনূসকে হেনস্তা, দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যুক্তরাষ্ট্রকে অনুরোধ করবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১১

জমি না পেয়ে পিতার জানাজা ও দাফনে আপত্তি

১২

আ. লীগ নেতার মামলার তথ্য গোপন : রংপুরের সেই ওসিকে বদলি

১৩

বাংলাদেশের ‘ইশারা’য় দিল্লিতে আন্দোলন হচ্ছে: পশ্চিমবঙ্গের মন্ত্রী

১৪

হুতিদের বিরুদ্ধে যুদ্ধে যুক্ত হতে চান নেতানিয়াহু, সৌদি যুবরাজের ‘না’

১৫

দিল্লিতে পুলিশের ভ্যানে নারীদের মারধর ও যৌন নির্যাতনের অভিযোগ

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত