গুলিস্তানে পরিবহন ব্যবসা নিয়ে যুবদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩

আজাদ ডেস্ক:
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ১৪ অক্টোবর ২০২৬, ০৭:১০
 ছবি:

রাজধানীর গুলিস্তানে ফুটপাত ও পরিবহন ব্যবসাকে কেন্দ্র করে যুবদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিকাল চারটার দিকে এ সংঘর্ষে তিনজন আহত হয়েছেন। তাদের মধ্যে জাফর খান মনার অবস্থা গুরুতর বলে জানা গেছে।

আহত অন্য দুজন হলেন মতিঝিল থানা যুবদলের সাধারণ সম্পাদক ফারুক মাহমুদ এবং ওয়ারী থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী আবদুল্লাহ জায়েদ ডেভিড। জাফর খান মনা পল্টন থানা যুবদলের সাবেক সহসভাপতি। তাকে গুরুতর আহত অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার বিষয়ে ৩৯ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি এমদাদ পাটোয়ারী বলেন, জাফর খান মনা, ফারুক মাহমুদ ও আবদুল্লাহ জায়েদ ডেভিড গুলিস্তানে বিআরটিসির একটি কাউন্টারে হামলা ও লুটপাট চালান। এতে সাধারণ শ্রমিকেরা ক্ষুব্ধ হয়ে তাদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন।


এমদাদ পাটোয়ারী আরও বলেন, যুবদলের রাজনীতির পাশাপাশি তিনি শ্রমিক রাজনীতির সঙ্গেও যুক্ত। এ নিয়ে তাদের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তারা তার ওপর হামলা চালালে শ্রমিকেরা আরও ক্ষুব্ধ হয়ে ওঠেন।

তবে এমদাদ পাটোয়ারীর অভিযোগ অস্বীকার করেছেন আহত যুবদল নেতা আবদুল্লাহ জায়েদ ডেভিড। তিনি বলেন, তারা ওসমানী পার্ক এলাকায় ঘুরতে গেলে এমদাদ পাটোয়ারীর লোকজন তাঁদের ওপর অতর্কিত হামলা চালান। এ ঘটনায় তারা মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।


এ বিষয়ে বক্তব্য জানতে মতিঝিল থানা যুবদলের সাধারণ সম্পাদক ফারুক মাহমুদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

 

১

প্রযুক্তির ভিড়ে নিজেদের সংস্কৃতি ভুলে যাওয়া যাবে না: প্রধানমন্ত্রী

২

রংপুরে জলাশয় থেকে ব্যক্তির মরদেহ উদ্ধার

৩

ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী

৪

গাইবান্ধায় জামায়াত নেতার পদত্যাগ

৫

গাঁজাসহ ছাত্রদল নেতা আটক, এক দিনের কারাদণ্ড

৬

রবীন্দ্রনাথের ছবি পায়ের নিচে রেখে পোস্ট, পদ হারালেন ছাত্রদল নেতা

৭

বরিশালে পুলিশি বাধায় জাপার মিছিল পণ্ড, হেফাজতে প্রেসিডিয়াম সদস্য

৮

বস্তাবন্দী ভিডিও পাঠিয়ে তিন দিন ধরে নিখোঁজ তিন ছাত্রীর জন্য ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি

৯

থাইল্যান্ডে ৫ মিনিটেই হারানো ফোন ফিরে পেলেন বাংলাদেশি সাংবাদিক

১০

টেস্ট চ্যাম্পিয়নশিপে তিনে ওঠার সুযোগ বাংলাদেশের সামনে

১১

বৃথা গেল শারমিন-স্বর্ণার ফিফটি, হোয়াইটওয়াশ এড়াতে পারল না বাংলাদেশ

১২

এত শক্তিশালী হয়েও হুতিদের ঠেকাতে পারছে না সৌদি আরব, কেন?

১৩

হিন্দু সম্প্রদায়ের সমস্যা সমাধানে সরকার-বিরোধীদল সম্মিলিতভাবে কাজ করবে: জামায়াত আমির

১৪

‘রাজনীতি ছেড়ে পড়াশোনায় মনোযোগ দিন’, সারজিস-পাটওয়ারীকে ফারুকের পাল্টা জবাব

১৫

কেউ একজন হুতিদের বুঝিয়ে বলুক মধ্যবর্তী নির্বাচন আমি প্রার্থী হচ্ছি না: ট্রাম্প

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত