ক্রীড়াবিদদের মধ্যে এবারও সবচেয়ে ধনী রোনালদো, মেসি কততম

| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

 

লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো। 

ফুটবল শ্রেষ্ঠত্বে একেকজনের কাছে একেকজন এগিয়ে থাকলেও আয়ের দিক দিয়ে দীর্ঘদিন ধরেই ধরাছোঁয়ার বাইরে ক্রিশ্চিয়ানো রোনালদো। ৪১ বছর বয়সী এই পর্তুগিজ সুপারস্টার টানা চতুর্থবার এবং মোট ষষ্ঠবারের মতো ফোর্বস প্রকাশিত বিশ্বের সর্বোচ্চ আয় করা ক্রীড়াবিদদের তালিকায় শীর্ষে উঠেছেন। কর ও কমিশন বাদে তার মোট আয় ৩০০ মিলিয়ন ডলার (প্রায় ২৬৩ মিলিয়ন ইউরো)। প্রতিবেদন এএস স্পোর্টসের। 

এই বিপুল আয়ের মধ্যে সৌদি আরবের ক্লাব আল-নাসরের সঙ্গে চুক্তি থেকে এসেছে ২৩৫ মিলিয়ন ডলার। এছাড়া স্পনসরশিপ, লাইসেন্সিং ও বিভিন্ন ব্যবসায়িক উদ্যোগ থেকে তিনি আয় করেছেন আরও ৬৫ মিলিয়ন ডলার। এর মাধ্যমে তিনি ২০১৫ সালে ফ্লয়েড মেওয়েদারের গড়া সর্বোচ্চ আয়ের রেকর্ড স্পর্শ করেছেন। একই সঙ্গে সর্বাধিকবার তালিকার শীর্ষে থাকার ক্ষেত্রে তিনি মাইকেল জর্ডানকে স্পর্শ করেছেন। দুজনই ছয়বার করে শীর্ষস্থান দখল করেছেন। এ তালিকায় সবচেয়ে বেশি ১১ বার শীর্ষে ছিলেন টাইগার উডস।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন মেক্সিকান বক্সার কানেলো আলভারেজ। তার আয় ১৭০ মিলিয়ন ডলার। তৃতীয় স্থানে আছেন লিওনেল মেসি। ইন্টার মায়ামির হয়ে খেলা ৩৮ বছর বয়সী এই আর্জেন্টাইন তারকার মোট আয় ১৪০ মিলিয়ন ডলার, যার অর্ধেক মাঠের পারফরম্যান্স থেকে এবং বাকি অর্ধেক বাণিজ্যিক চুক্তি থেকে এসেছে।

সরাসরি চুক্তিতে শ্রীলঙ্কান লিগে খেলবেন সাকিব
২ ঘণ্টা আগে
সরাসরি চুক্তিতে শ্রীলঙ্কান লিগে খেলবেন সাকিব
মেসির আর্থিক প্রভাব কতটা বড়, সেটিও উঠে এসেছে প্রতিবেদনে। তার বার্ষিক বেতন ২৮.৩ মিলিয়ন ডলার, যা যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ২৯টি দলের মধ্যে ২৮টির পুরো বাজেটের চেয়েও বেশি।

স্প্যানিশ পাঠকদের কাছে সবচেয়ে আলোচিত নাম জন রহম। ১০৭ মিলিয়ন ডলার আয় নিয়ে তিনি সপ্তম স্থানে রয়েছেন। তার আয়ের বড় অংশ এসেছে সৌদি অর্থায়নে পরিচালিত এলআইভি গলফ থেকে। তবে সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড আগামী মৌসুমের পর এই লিগে অর্থায়ন বন্ধ করতে পারে বলে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ফলে রহমের ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠছে।
এবারের শীর্ষ ১০ ক্রীড়াবিদের সম্মিলিত আয় দাঁড়িয়েছে রেকর্ড ১.৪ বিলিয়ন ডলারে, যা এক দশক আগের তুলনায় দ্বিগুণেরও বেশি। তালিকায় আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় সামনে এসেছে। এবারের শীর্ষ ১০ ক্রীড়াবিদের গড় বয়স এখন ৩৭, যা ফোর্বস এই তালিকা প্রকাশ শুরু করার পর সর্বোচ্চ।

রোনালদোর পাশাপাশি লুইস হ্যামিল্টন (দশম, ১০০ মিলিয়ন মার্কিন ডলার) ও লেব্রন জেমসের (১৩৭.৮ মিলিয়ন মার্কিন ডলার, চতুর্থ) বয়সও ৪১। অন্যদিকে ৩৫ বছরের নিচে আছেন শুধু সোহেলি ওথানি (১২৭.৬ মিলিয়ন মার্কিন ডলার) এবং জন রহম।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত