বিরোধী দলের লংমার্চ ঘিরে ষড়যন্ত্রের ছক কষছে আ.লীগ: রাশেদ খাঁন

আজাদ অনলাইন
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯
 ছবি:

বিরোধী দলের লংমার্চকে কেন্দ্র করে দেশকে অশান্ত করার ষড়যন্ত্রের ছক কষছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ- এমন অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডির এক পোস্টে এ অভিযোগ তোলেন তিনি।

ফেসবুক পোস্টে রাশেদ লেখেন, ১৬ বছরে প্রশাসন থেকে শুরু করে রাষ্ট্রের অধিকাংশ সেক্টরকে যে আওয়ামীকরণ করা হয়েছিল, সেই আওয়ামী জঞ্জালদের হাত থেকে দেশকে রক্ষা করতে হলে বৃহত্তর জাতীয় ঐক্যের বিকল্প নাই। কিন্তু সেই আওয়ামী জঞ্জাল পরিষ্কার করে রাষ্ট্রের পুনর্গঠনে বিরোধী দলের কোনো মনোযোগ পরিলক্ষিত হচ্ছে না। বরং আওয়ামী লীগের ফিরে আসার পথ তৈরি করে দিতে নানামুখী হঠকারী কর্মসূচি হাতে নিচ্ছে বিরোধী দল।

তিনি বলেন, তথ্য পাওয়া যাচ্ছে, বিরোধী দলের লংমার্চকে কেন্দ্র করে ছক কষছে আওয়ামী লীগ। যেহেতু আওয়ামী লীগ নিজস্ব ব্যানারে আর কিছু করার সক্ষমতা রাখে না, এ ক্ষেত্রে সাধারণ বেশে বিরোধী দলের লংমার্চের মধ্যে ঢুকে পরিকল্পিতভাবে নাশকতা করে রাষ্ট্রকে অস্থিতিশীল করার পায়তারা করছে। 

রাশেদ বলেন, ঢাকা থেকে রংপুরের দূরত্ব প্রায় ৩০০ কিমি। এই দীর্ঘপথের দুই ধারে আইনশৃঙ্খলা বাহিনী দাঁড়িয়ে থেকেও পূর্ণ নিরাপত্তা দেওয়া কি সম্ভব? কিন্তু পরিস্থিতি যা দাঁড়িয়েছে, মনে হচ্ছে তাই করতে হবে। এমনও হতে পারে, আওয়ামী দুর্বৃত্তদের ষড়যন্ত্রের হাত থেকে বিরোধী দলের কর্মসূচির নিরাপত্তা দিতে সরকারি দলের লোকজনকেও পাহারা বসানো লাগতে পারে। কারণ আওয়ামী লীগ কোনো অঘটন ঘটালেও, সেটার দায় বর্তমান বিরোধী দল বিএনপি সরকারের ওপর দিতে চেষ্টা করবে। যেমনটা শহীদ ওসমান হাদির হত্যার সময় করেছিল। যদিও সেসময় বিএনপি ক্ষমতায় ছিলো না।

পোস্টের শেষে রাশেদ বলেন, সবমিলিয়ে, বিরোধী দলের প্রতি আমার আহ্বান থাকবে, বাচ্চাদের মত নাছোড়বান্দা না হয়ে, পরিস্থিতি ও বাস্তবতা বুঝে কর্মসূচি হাতে নেন। নতুবা আপনাদের ভুলের খেসারত পুরো জাতিকে দেওয়া লাগতে পারে।

কার্ডে বাড়ছে লেনদেন, পাঁচ বছরে প্রবৃদ্ধি ১০৮ শতাংশ

জাকির নায়েকের বাড়িতে আজহারী, বিদায়ের আগে পেলেন ‘কিসওয়াতুল কাবা’ আতর

শেখ হাসিনাকে ফেরাতে কী উদ্যোগ, জানতে চাইল সংসদীয় কমিটি

প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার শিক্ষকের যোগদান-পদায়নে সুখবর

সৌদির অনুরোধের পর ইরানকে হুতিদের থামাতে বলেছে বেইজিং

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

‘ব্যাচেলর পয়েন্ট’-এর পাভেলের ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে পড়া নিয়ে আলোচনা

দীঘিকে এড়িয়ে গেলেন তথ্যমন্ত্রী, জয় বললেন—পাশে দাঁড়িয়ে ছবি তোলার দিন শেষ

হকির আরেকটি বিশ্বকাপে বাংলাদেশ

১০

চরিত্রের ভেতর দিয়ে মানুষের জীবন অনুভব করতে চান রুনা খান

১১

চীনের নতুন জলপথে বদলে যাচ্ছে বঙ্গোপসাগরের সংযোগ-মানচিত্র

১২

ঋতুপর্ণাদের ফিরিয়েও হাফডজন গোলে হার বাংলাদেশের

১৩

নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন তারেক রহমান

১৪

ওসির অডিও ছড়িয়ে পড়ার ঘটনায় পুলিশের তদন্ত কমিটি, জিজ্ঞাসাবাদ

১৫

২৫ কোটি বাজেটে ৩১০ কোটি আয়, ইতিহাস গড়ল ‘অসম প্রেমের’ সিনেমাটি

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত