খেলা

হকির আরেকটি বিশ্বকাপে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯
 ছবি:

ফাইভ-এ-সাইড অনূর্ধ্ব-১৮ বিশ্বকাপে খেলার সুযোগ; ৭ ডিসেম্বর মিসরে শুরু আসর

হকির আরেকটি বিশ্বকাপে খেলতে যাচ্ছে বাংলাদেশ। গত বছর যুব হকি বিশ্বকাপে অংশ নেওয়ার পর এবার ফাইভ-এ-সাইড অনূর্ধ্ব-১৮ বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশের যুবারা। আন্তর্জাতিক হকি ফেডারেশন (এফআইএইচ) বাংলাদেশ হকি ফেডারেশনকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে।

গত জুলাইয়ে ওমানের মাসকাটে অনুষ্ঠিত ফাইভ-এ-সাইড এশিয়া কাপে অংশ নিয়েছিল বাংলাদেশের অনূর্ধ্ব-১৮ বালক দল। টুর্নামেন্টটি ছিল ফাইভ-এ-সাইড বিশ্বকাপের বাছাইপর্বও। এশিয়া কাপ থেকে তিনটি দল সরাসরি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে। বাংলাদেশ ছিল প্রথম স্ট্যান্ডবাই দল।

সম্প্রতি এফআইএইচ থেকে বাংলাদেশকে বিশ্বকাপে অংশ নেওয়ার জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়েছে। ফলে প্রথম স্ট্যান্ডবাই হিসেবে থাকা বাংলাদেশ শেষ পর্যন্ত বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে।

২০২৬ সালের অনূর্ধ্ব-১৮ বালক ফাইভ-এ-সাইড বিশ্বকাপ অনুষ্ঠিত হবে মিসরের ইসমাইলিয়ায়। আগামী ৭ থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত চলবে টুর্নামেন্টটি।

গত বছর যুব হকি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণের পর এবার আরও একটি বিশ্বকাপে যুব দলের খেলার সুযোগ দেশের হকির জন্য গুরুত্বপূর্ণ সংযোজন। ফাইভ-এ-সাইড হকির আন্তর্জাতিক আসরে বাংলাদেশের তরুণ খেলোয়াড়দের জন্য এটি নিজেদের সামর্থ্য ও প্রতিভা তুলে ধরারও বড় সুযোগ।

বিশ্বকাপের মতো আন্তর্জাতিক মঞ্চে নিয়মিত অংশগ্রহণ তরুণ খেলোয়াড়দের অভিজ্ঞতা বাড়ানোর পাশাপাশি দেশের হকিতে নতুন খেলোয়াড় তৈরির প্রক্রিয়াকেও এগিয়ে নিতে পারে। মিসরে ডিসেম্বরের বিশ্বকাপ তাই বাংলাদেশের অনূর্ধ্ব-১৮ দলের জন্য প্রতিযোগিতার পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের পরিচিত করার সুযোগও এনে দিচ্ছে।

পটুয়াখালীতে দুই যুবতীর বিরুদ্ধে বাসর ঘর সাজিয়ে সমকামিতার অভিযোগ

আনুষ্ঠানিকভাবে বিশ্ব পারমাণবিক পরিবারে প্রবেশ করল বাংলাদেশ

পাবনায় স্কুলশিক্ষার্থীকে ধর্ষণের পর হত্যা, প্রধান অভিযুক্তের বাড়িতে ভাঙচুর

আওয়ামী লীগের চেয়েও খারাপ পরিণতি হবে বিএনপির: এটিএম আজহারুল

ভারতের সঙ্গে শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদেশ

কানাডার ইউরোপমুখী যাত্রা ‘বড় ভুল’

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিন, আনুষ্ঠানিক ঘোষণা বাকি

ময়মনসিংহের গফরগাঁওয়ে ছেলেকে জিম্মি করে মাকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ১

ঝটিকা মিছিল-ভাইরাল অডিওতে নড়েচড়ে বসেছে সরকার, আওয়ামী লীগের তৎপরতা ঠেকাতে বাড়ছে নজরদারি

১০

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের ‘বহুমাত্রিক’ লাভ

১১

ইউপি নির্বাচনে জামানত বাড়ছে পাঁচ গুণ, ব্যয়সীমা দ্বিগুণ

১২

জামায়াত মেনে নিয়েছে একাত্তরে তাদের ভূমিকা সঠিক ছিল না : আইনমন্ত্রী

১৩

যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ ও গোলাগুলি, গুলিবিদ্ধ ১

১৪

‘সবখানে নেগেটিভিটি খোঁজা ভালো লক্ষণ না’, ছাড়পোকা দমনে ডাকসুর ব্যয় প্রসঙ্গে জুবায়ের

১৫

সৌদির বিমানঘাঁটিতে হুথিদের হামলায় ক্ষতিগ্রস্ত ইতালির যুদ্ধবিমান

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত