‘ফ্যাসিস্ট ও হঠকারী বিরোধী দলের ষড়যন্ত্র মোকাবিলা করে বিএনপিকে দেশ চালাতে হচ্ছে’

আজাদ অনলাইন
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ০১ অক্টোবর ২০২৬, ০২:১০
 ছবি:

ফ্যাসিস্ট ও হঠকারী বিরোধী দলের ষড়যন্ত্র মোকাবিলা করে বিএনপিকে দেশ চালাতে হচ্ছে বলে বন্তব্য করেছেন,প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি এ অভিযোগ করেন। রাশেদ খান দাবি করেন, ২০২৪ ও ২০২৫ সালে আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট অনেকেই নীরব থাকলেও সাম্প্রতিক সময়ে তাদের আবার সক্রিয় হতে দেখা যাচ্ছে।

তিনি উদাহরণ হিসেবে ক্রিকেটার ও সাবেক সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজার কথা উল্লেখ করে দাবি করেন, ২০২৪ ও ২০২৫ সালে শেখ হাসিনার জন্মদিনে মাশরাফি কোনো পোস্ট করেননি। তবে ২০২৬ সালে এসে তিনি শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেছেন।

রাশেদ খাঁন লেখেন, ‘১৬ বছর ধরে প্রশাসন থেকে শুরু করে সর্বত্র ফ্যাসিবাদ কায়েমের নিমিত্ত শেখ হাসিনা যাদের তৈরি করেছিলো, তারা গত ২টা বছর ঘাপটি মেরে থাকলেও এখন বেশ সক্রিয় হতে শুরু করেছে। ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল তার একটি ছোট্ট উদাহরণ।

তিনি বলেন, এতবড় গণহত্যার পরেও কেন আওয়ামীলীগ ফিরে আসার সাহস দেখাচ্ছে? এর মূল কারণটা বর্তমান বিরোধীদল জামায়াত-এনসিপি রাষ্ট্রকে অশান্ত করার ঠিকাদারি গ্রহণ করেছে। লংমার্চ থেকে ডিসেম্বরে সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে।

বিএনপির এ নেতার মতে, বিরোধীদলের এমন হঠকারী সিদ্ধান্তের সুযোগ নিয়ে বাসে-ট্রেনে আগুন দেওয়া, ককটেল বিস্ফোরণ ও ঝটিলা মিছিল শুরু করেছে ফ্যাসিস্ট আওয়ামীলীগ।

রাশেদ খাঁন বলেন, জামায়াত-এনসিপি আওয়ামীলীগের আগুন সন্ত্রাসকে প্রশ্রয় দিয়ে বলছে, ১১ দলের দাবি মানলে আর ককটেল ফুটবে না! এভাবে জামায়াত- এনসিপির আশকারায় প্রশাসন থেকে শুরু করে যেসকল জায়গায় আওয়ামী দোসররা ঘাপটি মেরে বসে ছিলো, তারা বেশ সক্রিয় হতে শুরু করেছে।

তিনি লেখেন, সব মিলিয়ে একটা ফ্যাসিস্ট এবং আরেকটা হঠকারী বিরোধীদলের অপতৎপরতা ও ষড়যন্ত্র মোকাবিলা করে দেশ চালাতে হচ্ছে বিএনপি সরকারকে। সম্প্রতি রাড্ডা ক্লিনিক ও নিউ গিনি প্রোপার্টিজে হামলা সরকারের বিরুদ্ধে ধারাবাহিক ষড়যন্ত্রের অংশ। প্রধানমন্ত্রী সফলভাবে জাতিসংঘ সফর শেষ করে দেশে ফেরার পর এসংক্রান্ত আলোচনা হওয়ার কথা। কিন্তু পরিকল্পিতভাবে আলোচনা ভিন্ন দিকে নেওয়া হয়েছে।

১

অটোরিকশায় চড়ে শুটিংয়ে হাজির রজনীকান্ত, কিন্তু কেন?

২

সোহরাওয়ার্দীতে আত্মসমর্পণের স্থানে ফোয়ারা নির্মাণের খবর অস্বীকার মুক্তিযুদ্ধ মন্ত্রীর

৩

দলের নাম ব্যবহার করে অপরাধ, বিতর্কিত নেতাকর্মীদের বিরুদ্ধে বিএনপির কঠোর অবস্থান

৪

২০ মাস পর ওয়ানডে দলে ফিরলেন মুর্শিদা, দিশা-দিলারাও

৫

ঢাবির হলে ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’ নাম

৬

জুলাই অভ্যুত্থানবিরোধী অবস্থানের অভিযোগে ঢাবি শিক্ষক জিনাত হুদা সাময়িক বরখাস্ত

৭

নির্বাচন কমিশন ইস্যুতে উত্তপ্ত ভারত, দেশজুড়ে আন্দোলনের কর্মসূচি ইন্ডিয়া জোটের

৮

চুয়াডাঙ্গা জেলা প্রেস ক্লাবের নেতৃত্বে মানিক-জিসান

৯

ওয়ান আন্তাও থেকে ছাও শিকি: চীনের সাফল্যের সূত্র

১০

দল ছেড়ে রোনালদোর রহস্যময় বিদায়, ‘পরে কারণ জানাব’

১১

বাংলাদেশ ক্রিকেটে হেম্পের নতুন অধ্যায়

১২

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে-স্কেলে অন্তর্ভুক্তিতে পৃথক প্রজ্ঞাপন লাগবে না

১৩

রাকসু জিএস আম্মার ছিলেন শিবিরের ‘সাথী’, অভিযোগের জবাব না দেওয়ায় বহিষ্কার

১৪

৪৯তম বিসিএসে ৬১১ জনের নিয়োগ, সুপারিশ পেয়েও বাদ ৫৭

১৫

আইনশৃঙ্খলা বাহিনীর ১৯ ফেসবুক পেজে মনিটাইজেশন, মেটার নীতির সঙ্গে বৈপরীত্য

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

১৫

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

সম্পর্কিত