সংরক্ষিত নারী এমপি মিষ্টির আসন শূন্য ঘোষণা করে বিজ্ঞপ্তি প্রকাশ

আজাদ অনলাইন
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ০৩ অক্টোবর ২০২৬, ১২:১০
 ছবি:

বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌস আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (০১ অক্টোবর) বিকাল ৪টার দিকে সংরক্ষিত এ নারী আসনটি শূন্য ঘোষণা করা।

জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদের ৩২৩ মহিলা আসন-২৩-এর সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ ১ অক্টোবর পদত্যাগ করায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৬৭ (২) অনুচ্ছেদ অনুযায়ী উক্ত তারিখে আসনটি শূন্য হয়েছে।


বিজ্ঞপ্তিটি বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশের জন্য ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে। এ ছাড়া উক্ত শূন্য আসন পূরণে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য বিষয়টি নির্বাচন কমিশন সচিবালয়কেও অবহিত করা হয়েছে।

এর আগে রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার গণমাধ্যমকে এ তথ্য জানায় প্রধানমন্ত্রী প্রেস উইং। এদিন দুপুর ২টার দিকে জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি।

গত ২৪ সেপ্টেম্বর গভীর রাতে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে দেশীয় অস্ত্র ও ভাঙার সরঞ্জাম নিয়ে হামলা চালায় দুই শতাধিক মানুষ। পাকা ও তিনটি আধা পাকা ভবনসহ স্থাপনাটি গুঁড়িয়ে দেয় তারা।


এ ঘটনায় বিভিন্ন গণমাধ্যমের অনুসন্ধানে ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্য মোহাম্মদ হানিফ মিয়া ও ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক সদস্যসচিব মোস্তফা জগলুল পাশার নাম আসে। তারা ফেরদৌসী আহমেদের ঘনিষ্ঠ হিসেবে এলাকায় পরিচিত।

বিষয়টি নিয়ে সরকার বিব্রত বলে জানান প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার বার্তা দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও উপদেষ্টা মাহদী আমিন। দায়িত্বে অবহেলার অভিযোগে প্রত্যাহার করা হয় শাহ আলী থানার ওসি জাহাঙ্গীর আলমকে।


১৯৭৪ সাল থেকে মিরপুরের সুবিধাবঞ্চিত মানুষদের বিভিন্ন স্বাস্থ্যসেবা দিয়ে আসছে, রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার। ধ্বংসস্তূপে পরিণত হওয়া কেন্দ্রটিকে আবার ব্যবহার উপযোগী করতে দ্রুত গতিতে চলছে সংস্কার।

১

শাহজালালের ইডিকে হুমকি: জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

২

শাহজালালের ইডিকে হুমকি: জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

৩

শাহজালালের ইডিকে হুমকি: জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

৪

শাহজালালের ইডিকে হুমকি: জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

৫

দলীয় পরিচয়ে অপকর্মে জড়ালে কোনো ছাড় নয়: প্রতিমন্ত্রী ইশরাক

৬

দলীয় পরিচয়ে অপকর্মে জড়ালে কোনো ছাড় নয়: প্রতিমন্ত্রী ইশরাক

৭

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

৮

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

৯

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

১০

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

১১

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

১২

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

১৩

রাকসু ভোটের আগে আম্মারকে বহিষ্কার, শিবিরের বিরুদ্ধে ফায়দা নেওয়ার অভিযোগ

১৪

হেফাজত আমিরের সঙ্গে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারীর সাক্ষাৎ

১৫

শিশুদের ‘নোবেল’ পুরস্কারে মনোনীত হলেন শেরপুরের জয়া

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

১৫

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

সম্পর্কিত