দলীয় পরিচয়ে অপকর্মে জড়ালে কোনো ছাড় নয়: প্রতিমন্ত্রী ইশরাক

আজাদ অনলাইন
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ০২ অক্টোবর ২০২৬, ০৭:১০
 ছবি:

দলের পরিচয় ব্যবহার করে কেউ অপকর্ম করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন।

শুক্রবার (২ অক্টোবর) রাজধানীর রায়সাহেব বাজারে এসএসসি পরীক্ষা-২০২৬-এর কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রায়সাহেব বাজার পঞ্চায়েত কমিটি এ অনুষ্ঠানের আয়োজন করে।

ইশরাক হোসেন বলেন, ‘দলের রাজনৈতিক নীতি ও আদর্শ থেকে বিচ্যুত হয়ে কেউ অপকর্ম করলে তাকে চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে।’


তিনি বলেন, ‘দুঃখজনক হলেও সত্য, এটা সাধারণত যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকে, সরকারি দলের পরিচয়ই ব্যবহার হয়। কারণ বিরোধী দলের পরিচয় তখন আর ব্যবহার হবে না। আমাদের দলীয় পরিচয় ব্যবহার করে কিছু ব্যক্তি আমাদের রাজনৈতিক নীতি-আদর্শ, সেখান থেকে ভিন্ন আদর্শে যাওয়ার চেষ্টা করছে।’

‘গতকাল এ বিষয়ে প্রধানমন্ত্রী ‘জিরো টলারেন্স’ কী, তা দ্রুত ২৪ ঘণ্টার মধ্যে দেখিয়ে দিয়েছেন। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। একজন সংসদ সদস্যকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। তিনি তা মেনে পদত্যাগ করেছেন।’

প্রতিমন্ত্রী দলের পরিচয় ব্যবহার করে কেউ অপকর্ম করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে তিনি দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান।

ইশরাক বলেন, ঢাকা-৬ এলাকায় বিএনপি ও সব অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রয়েছেন। তাদের মধ্যে যারা সততা ও নিষ্ঠার সঙ্গে রাজনীতি করেন, তাদের ওপর তিনি ভরসা রেখেছেন। দলের পরিচয় ব্যবহার করে যারা অপকর্ম করে তাদের তালিকা করারও নির্দেশ দেন তিনি।

সরকারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপপ্রচার চালানো হচ্ছে। এসব অপপ্রচার থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণ নিজেদের বিবেচনায় সরকারের কর্মকাণ্ড মূল্যায়ন করবেন–তারা কী করছে এবং কী করতে চাচ্ছে।’

এলাকার বিভিন্ন সমস্যা প্রসঙ্গে তিনি বলেন, ‘গ্যাস ও বিদ্যুতের সমস্যা ছিল। তবে এখন পরিস্থিতি কাটিয়ে ওঠা শুরু হয়েছে। দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তার পরিকল্পনা নেওয়া হয়েছে, যাতে আগামী কয়েক বছরের মধ্যে লোডশেডিং বা কোনো ধরনের ঘাটতি না থাকে এবং পর্যাপ্ত মজুত রাখা যায়।’

এলাকার ছোট-বড় সমস্যাগুলো দ্রুত তার কাছে জানানোর আহ্বান জানিয়ে ইশরাক বলেন, ‘আপনারা ছোট-বড় যেকোনো সমস্যায় দ্রুত আমার কাছে আসবেন। আমরা সেটা সমাধান করব।’

কৃতী শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে ভালো ক্যারিয়ার গড়ে তোলার জন্য তিনি শুভকামনা জানান।

এ সময় রায়সাহেব বাজার পঞ্চায়েত কমিটি ও স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

১

দলীয় পরিচয়ে অপকর্মে জড়ালে কোনো ছাড় নয়: প্রতিমন্ত্রী ইশরাক

২

দলীয় পরিচয়ে অপকর্মে জড়ালে কোনো ছাড় নয়: প্রতিমন্ত্রী ইশরাক

৩

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

৪

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

৫

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

৬

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

৭

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

৮

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

৯

রাকসু ভোটের আগে আম্মারকে বহিষ্কার, শিবিরের বিরুদ্ধে ফায়দা নেওয়ার অভিযোগ

১০

হেফাজত আমিরের সঙ্গে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারীর সাক্ষাৎ

১১

শিশুদের ‘নোবেল’ পুরস্কারে মনোনীত হলেন শেরপুরের জয়া

১২

রাশিয়া থেকে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি দেশে আসছে আজ

১৩

জামায়াতের জন্ম থেকে আজ পর্যন্ত মুনাফিকি আচরণ ছাড়া কিছু দেখিনি: রাশেদ খান

১৪

খাগড়াছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মদ-সিগারেটসহ বিভিন্ন পণ্য উদ্ধার

১৫

বাবা-মাকে হারানো এতিম পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রী

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

১৫

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

সম্পর্কিত