কক্সবাজারের টেকনাফে পাহাড় থেকে পড়ে মা হাতি আহত

এম জসিম উদ্দিন, কক্সবাজার
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

কক্সবাজারের টেকনাফে পাহাড় থেকে পড়ে এক বন্যহাতি গুরুতর আহত হওয়ার ঘটনা ঘটেছে। আহত বন্যহাতিকে প্রাণী সম্পদ অধিদপ্তরের সহায়তায় বনবিভাগের উদ্যোগে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানাগেছে।

বনবিভাগ সুত্র জানায়, ১১জুলাই দুপুর ১টা দিকে টেকনাফ রেঞ্জের সদর বনবিটের শিয়াল্যাঘোনা নামক স্থানে ঘটনাটি ঘটেছে। টেকনাফ রেঞ্জ কর্মকর্তা মো: আব্দুর রশীদ জানান, এত বেশী উচ্চ পাহাড় থেকে পড়ায় হাতিটি পেটে এবং পায়ে বিষম আঘাত পেয়েছেন। 

তিনি আরো বলেন, পাহাড়ে লতাপাতা খাওয়ার সময় টানা বৃষ্টিতে নরম হয়ে যাওয়া মাটিতে হাতিটির পা পিছলে যায়। এতে প্রায় ৩০০ ফুট নিচে পড়ে গুরুতর আহত হয় প্রাণীটি। আঘাতের পর থেকে সেটি আর দাঁড়াতে পারেনি এবং মাটিতে শুয়ে আছে।

স্থানীয় বাসিন্দারা আহত হাতিটিকে দেখতে পেয়ে খবর দেন বন বিভাগকে। পরে টেকনাফ রেঞ্জের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং ব্যবস্থা নেন জরুরি চিকিৎসার।

টেকনাফ রেঞ্জের বন কর্মকর্তা আবদুর রশিদ জানিয়েছেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই বন বিভাগের একটি দল ঘটনাস্থলে পৌঁছেছে। একজন ভেটেরিনারি চিকিৎসক হাতিটিকে প্রাথমিক চিকিৎসা দিচ্ছেন। কয়েক দিন নিবিড় পরিচর্যা ও চিকিৎসা দেওয়া গেলে প্রাণীটি সুস্থ হয়ে উঠতে পারে বলে তিনি আশা প্রকাশ করেন।

 

শু/আজা

বিষয়:

কক্সবাজার
এলাকার খবর

সম্পর্কিত