কক্সবাজারে কাভার্ড ভ্যানের সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষে ২ বোনসহ ৩জন নিহত

কক্সবাজার প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

কক্সবাজার থেকে বাড়ি ফেরার পথে কাভার্ড ভ্যানের সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষে ২ বোনসহ ৩ জন নিহত আহত আরো ৩ জন।

সোমবার (২৭ জুলাই) দুপুর ২টার দিকে রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের স্কুলপাহাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে উখিয়া উপজেলার হরিণমারা এলাকার বাসিন্দা জাফর আলমের দুই মেয়ে রুবিনা আক্তার (৪০) ও শাহিনা আক্তার (৪২) আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার পথে আর ঘরে পৌঁছানো হলো না আপন দুই বোন রুবিনা আক্তার ও শাহিনা আক্তারের। রামুর খুনিয়াপালংয়ে কাভার্ড ভ্যানের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই বোনসহ তিনজন নিহত হয়েছেন।

 নিহত অপর ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অটোরিকশাটিতে চালকসহ ছয়জন আরোহী ছিলেন। সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই একজন নিহত হন। গুরুতর আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রুবিনা ও শাহিনা। আহত অপর তিনজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

প্রত্যক্ষদর্শী আব্দুল গফুর বলেন, সন্তানদের নিয়ে কোচিং সেন্টারে যাওয়ার পথে বিকট শব্দ শুনে ঘটনাস্থলে ছুটে যান। গিয়ে দেখেন দুমড়ে-মুচড়ে যাওয়া অটোরিকশা এবং রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন কয়েকজন। পরে স্থানীয়দের সহযোগিতায় আহতদের হাসপাতালে পাঠানো হয়।

রামু হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত জানান, দুর্ঘটনার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। কী কারণে সংঘর্ষ ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

একটি মামলার শুনানি শেষে পরিবারের কাছে ফেরার কথা ছিল দুই বোনের। কিন্তু সেই পথই হয়ে উঠল তাদের জীবনের শেষ যাত্রা। মুহূর্তেই দুই মেয়েকে হারিয়ে শোকে ভেঙে পড়েছে পরিবার। মর্মান্তিক এ দুর্ঘটনায় নেমে এসেছে শোকের ছায়া পুরো এলাকায়।

 

শু/আজা

বিষয়:

কক্সবাজার
এলাকার খবর

সম্পর্কিত