গাইবান্ধায় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

রংপুর ব্যুরো
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহার ইউনিয়নের দইহারা শিহিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে।  ৯ আগস্ট রবিবার দিবসটি উপলক্ষ্যে আয়োজিত দিনব্যাপী কর্মসূচিতে ছিল র‌্যালি, স্টল প্রদর্শনী, আলোচনা সভা ও ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠান। কর্মসূচির শুরুতে সাঁওতালসহ বিভিন্ন আদিবাসী নারী-পুরুষ অধিকার ও দাবি সংবলিত ব্যানার-ফেস্টুন নিয়ে এলাকায় একটি বর্ণাঢ্য র‌্যালি বের করেন। পরে মাঠে আয়োজিত মেলায় বিভিন্ন জাতিগোষ্ঠীর ঐতিহ্যবাহী পণ্য ও সংস্কৃতি প্রদর্শন করা হয়। এ ছাড়া সাঁওতাল শিল্পীদের নৃত্য ও সংগীত পরিবেশনা অনুষ্ঠানকে আকর্ষণীয় করে তোলে। আন্তর্জাতিক আদিবাসী দিবস এ বছর প্রতিপাদ্য ছিল জীবন রক্ষা ও সুস্বাস্থ্য নিশ্চিতকরণে আদিবাসী ধাত্রীদের অনন্য অবদানকে সম্মান জানানো'। এই প্রতিপাদ্যের আলোকে বক্তারা মা ও নবজাতকের স্বাস্থ্য সুরক্ষা এবং ঐতিহ্যগত জ্ঞান সংরক্ষণে আদিবাসী ধাত্রীদের ভূয়সী প্রশংসা করেন। পল্লবী মুর্মুর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বক্তারা সমতলের আদিবাসীদের বিদ্যমান নানা বৈষম্য ও সংকট তুলে ধরেন। তারা বলেন, স্বাধীনতার ৫৪ বছর পরও সাঁওতালসহ অন্যান্য আদিবাসী জনগোষ্ঠী মানবাধিকার ও ভূমির অধিকার থেকে বঞ্চিত। উন্নয়ন প্রকল্পের নামে অব্যাহত উচ্ছেদের কারণে তারা দিন দিন নিজস্ব সংস্কৃতি, ভাষা ও অস্তিত্ব হারাচ্ছে বলেও উদ্বেগ প্রকাশ করেন তারা।
 

এলাকার খবর

সম্পর্কিত