জামালপুরে যুবদল নেতার নেতৃত্বে খাল পরিষ্কার অভিযান কর্মসূচী

স্টাফ রিপোর্টার, জামালপুর
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

জামালপুর পৌর শহরের জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে গবাখালি খালে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছেন জেলা যুবদলের সদস্য সচিব ও মেয়র প্রার্থী সোহেল রানা খানসহ সংগঠনের নেতাকর্মীরা।

সোমবার (১৩ জুলাই) দুপুরে সোহেল রানা খানের উদ্যোগে এই পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। খালের পানি নিষ্কাশন স্বাভাবিক করার পাশাপাশি ওই দিন বিকেলেই শহরের বিভিন্ন এলাকার পানিবন্দি অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন সংগঠনটির নেতাকর্মীরা।

​স্থানীয় সূত্রে জানা গেছে, গেল কয়েক দিনের টানা বৃষ্টিতে জামালপুর শহরের বিভিন্ন নিচু এলাকায় তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। শহরের পানি নিষ্কাশনের অন্যতম প্রধান মাধ্যম ‘গবাখালি খাল’। কিন্তু দীর্ঘদিন ধরে খালটি পরিষ্কার না করায় ময়লা-আবর্জনা আর কচুরিপানায় পুরোপুরি ভরাট হয়ে পড়েছিল। ফলে বৃষ্টির পানি সহজে নেমে যেতে পারছিল না। এমন পরিস্থিতিতে সাধারণ মানুষের ভোগান্তি কমাতে যুবদলের সদস্য সচিব ও মেয়র প্রার্থী সোহেল রানা খানের নেতৃত্বে নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে খালটি পরিষ্কারের কাজে নেমে পড়েন।

​পরিচ্ছন্নতা ও ত্রাণ বিতরণ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন যুবদল নেতা ইমরান হোসেন, মোহাম্মদ রতনসহ জেলা ও বিভিন্ন ওয়ার্ড যুবদলের সর্বস্তরের নেতাকর্মীরা। তারা খালের আবর্জনা ও কচুরিপানা অপসারণ করে পানির প্রবাহ সচল করেন এবং পরে পানিবন্দি পরিবারের খোঁজখবর নিয়ে তাদের হাতে ত্রাণ তুলে দেন।

​কর্মসূচি চলাকালে যুবদলের সদস্য সচিব সোহেল রানা খান বলেন, শহরের পানি নিষ্কাশন ব্যবস্থা স্বাভাবিক রাখা শুধু রাজনৈতিক নেতা বা প্রশাসনের একাংশের দায়িত্ব নয়। গবাখালি খালসহ আশপাশের ড্রেনগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে সাধারণ জনগণকেও এগিয়ে আসতে হবে। নাগরিক সচেতনতা বৃদ্ধি পেলে যেকোনো প্রাকৃতিক বিপর্যয় বা দুর্যোগ সহজেই মোকাবিলা করা সম্ভব। ​ভবিষ্যতেও জনস্বার্থে এমন সেবামূলক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

 

শু/সবা

বিষয়:

জামালপুর
এলাকার খবর

সম্পর্কিত